#সম্পর্ক
কাজি আবু তালেব(একাকি বালক)
-"বাব্বা! আজ একেবারে জরুরী তলব। বল কি বলবি বলছিলিস, কি এমন কথা যা ফোনে বলা গেল না।"
-"..... আমাদের এই সম্পর্কটা... আর বেশী দিন রাখা যাবে না অভি।"
-"মানে?"
-"মানে এই যে আমাদের মধ্যে যা সম্পর্ক সেটা আর এভাবে কন্টিনিউ করা যাবে না।"
-"তুই কি পাগল হয়ে গেছিস নওশিন? কি বলছিস তুই এসব?"
-"ঠিকই বলছি। তাছাড়া আমার বাড়িতেও বিয়ের জন্য বলছে।"
-"তুই আমাদের সম্পর্কের কথাটা জানাস নি বাড়িতে?"
-"হ্যাঁ, জানিয়েছি।"
-"তাও!?"
-"তাও নয়, তাই-ই। সব কিছু জেনেই বলেছে।"
-"কিন্তু তুই যে বলেছিলিস আঙ্কেল আন্টী এই নিয়ে বিশেষ কোন আপত্তি করবেন না। তবে হঠাৎ কি হলো?"
-"হঠাৎ কেন হবে! সব বাবা মা-ই চায় সন্তানকে সুখী দেখতে।"
-"তুই যে আমার সাথে সুখী নোস, সেটা তো জানা ছিল না।"
-"সে কথা আমি বলিনি অভি.. কিন্তু বাবা মা যেটা বলছে তাতে আমারও মত আছে"
-"বাঃ। অসাধারণ। তাহলে তো আর কোন কথাই থাকতে পারে না। .....
তা বাবা মায়ের বাধ্য সন্তান! এতদিন আমাদের মধ্যে যা ছিল, সব নাটক? সব মিথ্যা?
-"অভি, ইমশোনাল হোস না। ওগুলোও সত্যি ছিল, আর আজ যা হচ্ছে এটাও সত্যি। এগিয়ে চলার নামই জীবন, তাই না?"
-"তার মানে তুই আমাকে আর ভালোবাসিস না?"
-"সেটা তো আমি বলিনি অভি। ভালোবাসা আর সম্পর্ক এক জিনিস কি? তাছাড়া আমি বাস্তবটাকে মানার কথা বলছি।"
-"পাগল হয়ে গেছিস তুই। তোর ট্রিটমেন্ট দরকার। কিসের বাস্তব? কি যাতা বকছিস তুই? আমাদের এতদিনের সম্পর্কটার কোন দাম নেই তোর কাছে? এক কথায় এত সহজে সেটা ভেঙ্গে দেওয়া যায়?"
-"মাঝে মাঝে অনেক কিছুই করতে হয় অভি যা দরকার। প্রয়োজন আর ইচ্ছের মধ্যে একটু তফাৎ থাকে।"
-"খুব বড় বড় কথা বলতে শিখেছিস না? তোকে আজ বড্ড অচেনা লাগছে নওশিন... তুই পারবি আমাকে ভুলে যেতে? ভালো থাকবি আমাকে ছাড়া?
এভাবে সব নষ্ট করে দিস না নওশিন। আমি বাড়িতে আজ সব কিছু বলে দেব। দরকার হলে আমার বাড়ি থেকে আন্টী আঙ্কলের সাথে কথা বলবে।"
-"কি বলবি বাড়িতে?"
-"বলব আমরা দুজন দুজনকে ভালোবাসি আর বিয়ে করতে চাই।"
-"তাহলে দেরী করছিস কেন গাধা?"
-"মানে?"
-"মানে হলো আমার বাড়িতে রাজী। ওরা চায় আমাদের বিয়েটা হোক। আর দেরী না করে বাড়িতে সব জানা। ল্যাভ ইউ হাঁদারাম।"
নওশিন জড়িয়ে ধরলো অভিকে। অভির ঘোর কাটেনি তখনও। ধরা গলায় বলল,
-"তবে এতক্ষণ মিথ্যে বললি কেন?"
-"মিথ্যে তো বলিনি। বিয়ের পর আমাদের সম্পর্ক টা তো পাল্টে যাবে নাকি? কি, যাবে না, বর মশাই?"
-"নওশিন, উইল কিল্ ইউ"
অভি আরো শক্ত করে জড়িয়ে নিল নওশিনকে। ঠোঁট টা নিয়ে এল নিজের ঠোঁটের কাছে আর তারপর ................কিছুনা
...........
সমাপ্ত...
অনিচ্ছাকৃত ভুলত্রুটী ক্ষমার চোখে দেখবেন
Kazi Abu Taleb Jr.
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ