āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

392

ভুলের মাসুল
©®khaled hasan (kalponik hasan)
.
কাজটা ঠিক হচ্ছে না। আমি যে ভুলের মাসুল আজও গুনছি, সেই ভুল কাজটাই আবার করছি।  কেন করছি তাও জানি না। শুধু এই টুকু জানি কাজটা করা ঠিক হচ্ছে না। এবং যে কোন উপায়ে এই ভুলটা থেকে বেরিয়ে আসতে হবে আমাকে।

নীলার কলটা কেটে যাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে কথা গুলো ভাবছে হাসান। আর কথা গুলো ভাবতে গিয়ে আজ হঠাৎ করে ইসরাতের কথা মনে পড়ে গেল হাসানের।
.
বছর তিনেক আগে শেষ বার কথা হয়ে ছিল ইসরাতের সাথে। ইসরাত আর হাসান একই ক্লাশে পড়ত।  সেই ছোট বেলা থেকেই দুজনে এক সাথে ঘুরতো খেলতো পড়ত।  শুধু মাত্র রাতের বেলা ছাড়া বাকি সব সময় দুজন এক সাথেই থাকতো। দুজনার বন্ধুত্ব টা দুই পরিবারের সবারি জানা ছিল।
.
দেখতে দেখতে প্রাইমারী জীবন শেষ করে দুজনই ভর্তি হল হাই স্কুলে।  এক জন বয়েজ স্কুল অন্যজন গার্লস স্কুলে।  দুইটা স্কুলের মধ্যকার দুরুত্বটা ২০০ মিটারের হলেও তাদের মধ্যে কখনো দুরত্ব সৃষ্টি হয়নি। রাতে পড়তে বসলে মাথায় একটা জিনিসেই কাজ করত কখন সকাল হবে, আর কখন ইসরাত এসে বলবে, ঐই গাধা এখোনো রেডি হসনি,তোর জন্য কি আর একটা সকাল হবে।
.
আর ক্লাশে থাকলে মনে হতো কখনো ছুটি হবে। কখন ইসরাতের সাথে দেখা হবে।
.
(২২-১২-২০১৩)
কনকনে শীতের রাতে লেপ মুড়ি দিয়ে SSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে হাসান। টেবিলের পাশে পরে থাকা অলস ফোনটা হঠাৎ করেই বেজে উঠলো।
.
ইসরাত কল দিয়েছে
.
: হ্যালো
: (কোন কথা নেই)
: কিরে কথা বলিস না কেন।
: ( হালকা কান্নার শব্দ ভেসে আসছে)
: কি ব্যাপার কি হইছে তোর,  কথা বল।
: এই পৃথিবী তে আমার আপন বলে কেউ নেইরে। আব্বু চলে যাবার পর আমাকে আর কেউ আদর করে না। কেউ আমাকে ভালবাসে না রে, আমি আর এই দুনিযায় থাকতে চাই না হাসান। ( ক্রন্দন রত সুরে)
: ধুর  পাগলি আমি আছি না। আমাকে ছেড়ে তুই কোথায় যাবি।
: বিশ্বাস কর তোর আর আম্মুর জন্য আমি আজো বেচে আছি।  না হলে কবেই.......
: চুপ, পচা মেয়ে। এসব কথা কি বলা যায়।
: তোর কাছে একটা জিনিস চাইবো দিবি হাসান।
: আমার সাধ্যর মধ্যে হলে দিব। বল
: আমি জানি না  তোর সাধ্য কত দুর,  তবে আমার চাহিদা খুব ছোট। বল দিবি কিনা
.
: ওকে দিব। বল তুই কি চাস।
.
: (কিছুক্ষন চুপ করে থেকে)  ব্যাপার টা তুই কি ভাবে নিবি আমি জানি না। কিন্তু আমি তোকে চাই। সারা জীবন আমার পাশে।
.
: আমি তো তোর পাশেই আছি। আর থাকবো, এটা কি বলতে হয় এই ভাবে।
: না এভাবে না। আমি তোকে আমার বর হিসাবে সারা জীবন পাশে পেতে চাই। আমি তোকে ভালবাসি হাসান।
: ( কতক্ষন কথা না ছিলো হাসান, মনে নাই)  অনেক রাত হইছে ঘুমতে যা।
.
এরপরের দৃশ্যপট গুলো খুব দুরুত বদলাতে থাকে। হাসানের কিছু বুঝে উঠার আগেই, তুই থেকে তুমি হয়ে যায়। হঠাৎ মাঝ রাতে ফোন দিয়ে পাগলামি করে ইসরাত।  এভাবে কখন ইসরাতের পাগলামীর কাছে হার মেনে যায় হাসান তা নিজেই বুঝতে পারে না।
.
ssc পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত খুব ভাল ভাবেই চলে হাসান আর ইসরাতের পবিত্র সম্পর্ক। কিন্তু বেশী সুখ বেশি দিন কপালে সয় না। 
.
দুজনার পরিবারেই জানতে পারে এই অকাল পক্কতার কথা। ইসরাতের ভাই সিন্ধান্ত নেয়, বিয়ে দিয়ে দিবে ইসরাতের। এবং হাসান কে ভর্তি করে দেওয়া হয় রংপুর সরকারী কলেজে। দুজনার মধ্য সৃষ্টি করা হয় দুরুত্ব।
.
যেদিন হাসান বাড়ি ছারে তার আগের রাতে ইসরাতের আম্মু আসে হাসানদের বাড়িতে।  হাসানকে বলে:
.
: বাবা তুমিকি চাও তোমার জন্য ইসরাতের পড়াশুনাটা বন্ধ হোক।
: না আন্টি।
: তাহলে প্লিজ তুমি আর ওর সাথে যোগা যোগ করিও না।
.
সেদিন রাতে শেষ বারের মত কথা হয়  ইসরাতের সাথে। আর আজো বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে সেদিনের কথা গুলো।
.
: আমার ভালবাসাকে কবর দেওয়ার ব্যাথা আমি ভুলে গেছি অনেক আগে,  কিন্তু আমার সব থেকে ভাল বন্ধু টিকে হারানোর কষ্ট আমি আজো ভুলতে পারিনি। এই তিন বছরে অনেক মানুষের সাথে মিশেছি, অনেক নতুন বন্ধুও হয়েছে কিন্তু,কেউ ইসরাতকে হারানোর কষ্ট টা আমাকে ভুলাতে পারেনি।
.
(১-৪-১৭)
আজ আবার একই ভুল হতে যাচ্ছে, ইসরাতের পর ভার্সিটি জীবনে এসেই পরিচয় নীলার সাথে। দুজনার বন্ধুত্ব ৪ মাসের। কিন্তু আজ হঠাৎ নীলা কেন জানি হাসান কে জিজ্ঞাসা করলো, তুই কি আমাকে ভালোবাসিস হাসান। আজও হাসান কোন উত্তর দিতে পারেনি হাসান।
.
তবে কলটা কেটে যাবার পর হাসান বুঝতে পারলো সে আবার ভুল করতে যাচ্ছে।
.
: নেরে বেল তলা একবারি যায়। তাই আমিও আর ২ য় বার ভুল করতে চাইনা। নীলা আমার ভাল বন্ধু, আমি আমার ভুলের জন্য জীবনের সব থেকে ভাল বন্ধু টিকে হারিয়েছি । আর একবার একই ভুল আমি করবো না। কাল নীলাকে ব্যাপারটা বোঝাতে হবে। কারণ এখনকার ব্যাপ্র টাই অনেক ভাল। যেখানে ইচ্ছে ঘুরতে পারি।  ক্যাম্পাসে বসে বাদাম চিবাই,  মাঝে মাঝে ঝগড়াও করি। কিন্তু জানি রিলেশন টা হয়ে গেলে সব কিছু বদলে যাবে।
.
কাল সকালে নীলাকে বোঝাতে যাবে হাসান। সবাই ওদের জন্য দুয়া করবেন যাতে। ইসরাতের মত হাসানের জীবন থেকে প্রেম নামক কাল সাপের দংশনে ঝরে না যায় নীলা।
.

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ