Akramul Huque Abir
ভালবাসি ভালবাসি......
--------
ধরো প্রচন্ড শীত তুমি কম্বল মুড়ি দিয়ে একঘরে ঘুমোচ্ছ
হঠাৎ ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম ভালবাস?
তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালবাসি ভালবাসি?
ধরো আমার কাছে বাজার করার মত টাকা নেই,তুমি আমি দুজনে প্রচন্ড ক্ষুধার্ত পীড়িত
রান্না ঘরেও কিছু নেই
এমন সময়
তোমার হাত ধরে যদি বলি ভালবাস?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালবাসি ভালবাসি?
ধরো দু জনে আছি পাশাপাশি
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃসপ্ন দেখে আমি জেগেউঠে শতব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদিবলি ভালবাস?
তুমিকি পাশ ফিরে শুয়ে থাকবে?নাকি হেসে উঠে বলবে ভালবাসি ভালবাসি.
ধরো ফাকা রাস্তাদিয়ে হেটে যাচ্ছি দুজনে,মাথার উপর তপ্তরোদ,বাহন পাওয়া যাচ্ছেনা
এমনসময় হঠাৎ দাড়িয়ে পথরোধ করে যদি বলি ভালবাস?
তুমিকি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার সামনে কাধে হাতরেখে বলবে ভালবাসি ভালবাসি!
ধরো তরকারি কাটছো তুমি হাত কেটে রক্তপড়ছে
এমন সময় তোমার একফোটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালবাস?
তুমিকি বকা দেবে?
নাকি তোমার হাতের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল কন্ঠে বলে উঠবে ভালবাসি ভালবাসি...
ধরো খুব অসুস্থ তুমি,জ্বরে কপাল পুড়ে যায়--
মুখে নেই রুচি,নেই কথা বলার অনূভুতি,,
এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমান শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি
ভালোবাসি,,,,
ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে--
প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার,,
শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময় পাগল আমি তোমায় জিজ্ঞেস করলাম-- ভালোবাস?
ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও্!
নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে,
বলবে ভালোবাসি ভালোবাসি----
ধরো দুরে কোথাও যাচ্ছ তুমি,
দেরি হয়ে গেছে,তাড়াতাড়ি বেরুতে যাবে--
হঠাৎ বাঁধা দিয়ে বললাম ভালোবাসো?
কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে ভালোবাসি ভালোবাসি---
ধরো প্রচন্ড ঝড়ে উড়ে গেছে ঘর বাড়ি আশ্রয় নেই,
বিধাতার দান এই পৃথিবীতে বাস করছি দুজনে,
চিন্তিত তুমি!
এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি-----
ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে-আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ,,,,
হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাস?
চুপ করে থাকবে?
নাকি সেখান থেকে আমাকে বলবে- ভালোবাসি ভালোবাসি----
যেখানেই যাও,যেভাবেই থাকো,
না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো--
ভালোবাসি ভালোবাসি---------------
,,,,
,,,
,,
,
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŽāĻ্āĻāϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§
460
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§ā§Ļ:ā§Ģā§Ļ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ