-জান আজকের পুরো খাবার আমি নিজের হাতে রান্না করেছি।মা অবশ্যই হেল্প করতে চেয়েছিল আমি করতে দেয়নি।আস্তে আস্তে শিখতে হবে তাই না।রান্না যদি না পারি তাহলে নিজেকে বউ বউ বলে মনে হয় না।
.
আমি ওর কথাটা শুনে একটু হেসে আবার ও খেতে শুরু করলাম।
.
-তুমি ত বললে না আজকের রান্নাটা কি রকম হয়েছে?
.
আমি খাওয়া বন্ধ করে ওর দিকে তাকিয়ে বললাম।
.
-এক গ্লাস পানি দাও ত।
.
ও তাড়াতাড়ি জগ থেকে গ্লাসে পানি ঢেলে গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিল।
.
-তুমি খাচ্ছ না কেন?
-রান্নাটা কি ভাল হয় নি?
-তুমিত প্লেটে ভাত'ই নিচ্ছ না এদিকে দাও প্লেটটা?
.
আমার কথাটা শুনে দেখলাম ও বেশ রেগে গেল।ওর গালের দুই পাশটা বেশ লাল বর্ণ ধারণ করেছে।আমার দিকে কোন রকম রেগে প্লেটটা বাড়িয়ে দিয়ে উঠে চলে গেল।
রেগে যাওয়াটা'ই স্বাভাবিক।অনেক কষ্টে রান্না করে যদি স্বামীর মুখের প্রশংসা না শুনে এতে যে কোন বউ'ই রেগে যাবে।যেখানে ও মোটেও রান্না করতে না পেরে আমার জন্য রান্না করেছে।
.
-আমার বউটা রাগলে কিন্তু অনেক কিউট লাগে।ইচ্ছে করে গিয়ে একটা গালে পাপ্পি দিয়ে দি'ই।
.
আমি প্লেটে ভাত নিয়ে রুমে গিয়ে দেখলাম ও জানালা দিয়ে চাদেঁর দিকে তাকিয়ে আছে।হয়ত এতক্ষনে চোখ দিকে বন্যার স্রোত বয়ছে।আমার কথাটা শুনে ও আমার থাকাল না।
.
-রান্নাটা এত ভাল হয়েছে যে যদি পেটের খাবারের ধারণ ক্ষমতা না থাকত তাহলে টেবিলের সব খাবার'ই খেয়ে ফেলতাম।
.
এবার আমার কথাটা শুনে কান্না মুখে আমার দিকে তাকিয়ে বলল।
.
-এই শুন তুমি কি মনে কর আমি ছোট মেয়ে আমি কিছু বুঝি না।আমি সব বুঝি রান্নাটা ভাল হয়নি এটা বললে ত হয় এর পাম্প দেওয়ার কি আছে।
.
আমি খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম।
.
-সত্যি বউ রান্নাটা এত্ত এত্ত ভাল হয়েছে আমি তোমাকে রাগানোর জন্য তখন কথা ঘুরাচ্ছিলাম।কারণ রাগলে তোমাকে এত্তগুলা সুন্দর দেখা'ই।যা আমি মিস করতে চাই না।
.
কথাটা শুনে দেখলাম মহারানীর রাগ কিছুটা কমেছে।ও আমার দিকে ফিরে বলল।
.
-চল ছাদে যাব।
-আচ্ছা আগে ত খেয়ে নাও।
-হু কোলে করে নিয়ে যেতে হবে কিন্তু।
-ওকে এবার হ্যা কর।
.
ভালোবাসা 💜
.
আব্বা বিয়া করাম কেউ আব্বারে বলস না ক্যারে 😜
.
লিখা: Md Mobinul Islam Nill (রক্তাক্ত লেখক হিমু)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ