āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

335 (1)

গল্পঃ একজন তাসফিয়া
.
লিখাঃ MD Nimul Hasan (Captain Farabee)
.
ফোনটা বেজে চলছে অনবরত।
স্ক্রীনে যে নামটা ভাসছে, সেটা তাসফিয়া।
ফোনটা ধরবো কি ধরবো না মিল করতে পারছিনা।
ইতিমধ্যেই কয়েকটা কল করে ফেলেছে।
অগত্যা কলটা পিক করেই ফেললাম।
.
---- ফারাবী,ধরো তোমার একপাশে সব, অপর পাশে আমি।(তাসফিয়া)
---- হুম,তো? (আমি)
---- তুমি কাকে বেচে নেবে,কে বেশী দামী?(তাসফিয়া)
---- এটা কি কোনো প্রশ্ন নাকি জীবন কথা?
---- কি মনে হয় তোমার কাছে?
---- মনে তো অনেক কিছুই হয়,বাট কোনটা রেখে কোনটা বলবো?
---- যেটা তোমার কাছে সবচে ভালো আর আমার কাছে গ্রহনযোগ্য হবে।
---- কিছু বলার নেই আপাতত।
---- এটা কি উত্তর ছিলো ফারাবী?
---- সেরকমই তো মনে হচ্ছে।
---- ওহ্ আচ্ছা।
---- হুম,তারপর?
---- বাই,প্রচন্ড মাথা ব্যাথা করছে।
---- ওকে,বাই।
---- ফারাবী.......
---- বলো,
---- এতো নির্লিপ্ত কেনো তুমি?
---- অতৃপ্ত যে বড় আমি।
----কিসে তৃপ্ত তুমি?
---- বিষাদে,
---- কিন্ত আর কত?
---- যত দিন না বর্বর হচ্ছি।
---- ফারাবী......
---- হুঁ,
---- আমার ভালোবাসা তোমায় স্পর্শ করে না?
---- করবে না কেনো?
---- তাহলে কি নিজেকে একটু বদলাতে পারো না?
---- বাই,
---- শোনো ফারা.......
---- ঘুমাবো, ফোন রাখো।
---- ওকে....
লাভিউ, গুড নাইট।
---- হুম, গুড নাইট।
---- ফারা......
---- আবার কি?
---- সিগারেট খাবে না তো?
---- বাই,
---- বলো ফারা.......
.
ফোনটা রেখে দিলাম।
মাথাটা ভারী হয়ে আসছে,
ছাদে যাবো সিগারেট ধরাবো।
গুটি গুটি পা ফেলে সিড়ি বেয়ে ছাদে যাচ্ছি,
নিজের ভেতর কোনো ছদ্ম-তাল-লয় ফিল করছি না।
বড় বেশী বেসুরো আজ আমি,
বড় বেশী অবিন্যস্ত আজ।
ছাদে এলাম,বাহ্.......
ছাদ টা তো বেশ সাজুগুজু করেছে আজ।
সূর্য থেকে ধার করা আলোয় চাদের মুখখানা ঝাক্কাস লাগছে।
সিগারেট টা ঠোটের কাছে নিলাম,
বাট ফুলের গন্ধ পাচ্ছি!
আশ্চর্য!!
সিগারেটে ফুলের ঘ্রান?!
সিগারেটটা সরিয়ে নিলাম ঠোটের কাছ থেকে।
নিঃশ্বাস নিলাম জোর কয়েকবার,
হুম, চেনা একটা ফুলের গন্ধ!
চারপাশে চোখ বুলালাম।
বাহ্, ওই তো.........
ছাদের কর্নারে থাকা টবে হাসহেনা গাছটা ফুলের ভারে নুয়ে পড়ছে।
এতো ফুল ফোটে একটা গাছে?!
অজানা এক আমোঘ টানে চলে এলাম হাসনাহেনা গাছের কাছে।
হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে খুব,
বাট ছুবো না।
সব কিছু স্পর্শ করতে নেই,
সৌন্দর্য হারানোর ভয় থাকে তাতে।
.
আমাদের ছাদটা বিশাল!
উত্তরদিকে সব নারকেল গাছ,
আর দক্ষিনটা খালি।
পূর্বে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া,
পশ্চিমে আমের বাগান।
আমি ছাদের উত্তরদিকে এসে বসে পড়লাম।
এলিয়ে বসে আছি,বেশ ভালোই লাগছে।
ডান হাতে সিগারেট বাঁ হাতে লাইটার।
মাথার উপরে সপ্তমীর চাঁদ!
মৃদু বাতাস,
বাহ্,,,,,,,,,,,
ভালোই তো!
সিগারেট টা লিপে ধরলাম,
লাইটারটা জ্বালাবো ঠিক এমন সময় ফোনটা আবার বেজে উঠলো।
ফোনটা পকেট থেকে বের করলাম,
তাসফিয়ার ফোন।
অবশ্য এটাই ভেবেছিলাম।
সে ছাড়া এতো রাতে কে আর ফোন দেবো আমায়?
ফোনটা পিক করলাম,
.
---- এই,সিগারেট খাবে না কিন্ত।(তাসফিয়া)
---- মানে? (আমি)
---- মানে হলো,তোমার হাতের সিগারেট ফেলো।
---- আমার হাতে সিগারেট নেই।
---- ফারা,,,,,,,,,
---- বলো।
---- আমি তোমাকে চিনি, জানি,বুঝি।
---- তো?
---- আর এটাও জানি যে,তোমার হাতে এখন সিগারেট।
---- হুম,
---- কি হুম?
---- হাতে সিগারেট।
---- দেখলে তো?
---- হুম,
---- ফারা......
---- আবার কি?
---- ভালোবাসি খুব।
---- জানি তো।
---- এমনটা করো না,মরে যাবো রে।
---- হুম,
---- কি হুম?
---- কিছুনা।
---- খুব বেশী ভালোবাসি রে,কেনো বুঝো না?
---- বুঝি তো,
---- তাহলে কষ্ট দাও কেনো?
---- এম্নি।
---- কষ্ট দিও না রে আমাকে ফারা,মরে যাবো রে।
---- মরতে হবে না।
---- তুমি আমার হয়ে যাও।
---- দেখা যাক,
---- দেখা যাক না,বলো আমার হবে।
---- বাই,
---- ফারা,,,,,,,,,,,
---- গুড নাইট।
.
ফোন রেখে দিলাম।
লাইটারটা হাতে নিলাম।
সিগারেট টা জ্বালালাম।
বাহ্,প্রতিটা টানে ফিলিংস!
আজকের সিগারেটটা সিগারেট মাইরি।
ঝাক্কাস লাগছে টানতে।
মৃদু বাতাস আসছে,
মনটা বেশ উড়ু উড়ু!
সিগারেটে রাজ্যের ফিলিংস নিয়ে টান দিচ্ছি,
নারকেল গাছে একটা পেঁচা ডেকে উঠলো।
নারকেলের পাতাগুলো সরসর করে নড়ছে।
সপ্তমীর চাঁদের আলোয় অপার্থিব লাগছে পুরো পরিবেশ।
মায়াবী আলোয় সব মায়াময়,
সিগারেটের ধোয়ায় আমি জ্বালাময়,
পাশের ছাদে কে যেনো উঠলো,
আবছা আলোয় অতিপ্রাকৃতিক লাগছে লোকটাকে।
ছেলে না মেয়ে তা বোঝা যাচ্ছেনা।
আমি ফোনটা আবার হাতে নিলাম।
মিউজিক প্লেয়ারে গিয়ে গান ছাড়লাম,
"চোখের আলোয় দেখেছিলেম,
চোখের বাহিরে।
অন্তরে আজ দেখবো,
যখন আলোক নাহি রে।"
.
গল্পঃ একজন তাসফিয়া
.
পার্ট- 1
.
লিখাঃ Md Nimul Hasan (Captain Farabee)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ