দীর্ঘ ১০ বছর পর অরিনের সাথে তানভীরের দেখা। চুপটি করে পুরানো সেই চায়ের চোকানের চিরচেনা সেই পাশের ব্যাঞ্চটায় মুখোমুখি বসে আছে। একে অপরের সাথে কেউ কোন কথা বলছে না। কি বলবে হয়তো কেউ-ই খুজে পাচ্ছে না। দুজনেই বদলে গেছে। একে একে দশটি বছর তো আর কম সময় নয়। সময়ই দুজনকে বদলে দিয়েছে। নিরবতা ভেঙে অবেশেষে অরিনই বলে উঠে, "কি ব্যাপার মশাই? এভাবে চুপ করে বসে থাকার জন্য এখানে ঢেকেছো?
.
তানভীর উত্তর দেয়, "ইয়ে মানে, কি বলবো খুজে পাচ্ছি না।
.
"তো কেমন আছো বলো?
"ভালো আছি। তুমি?
"অনেক অনেক ভালো।
"দেশে ফিরেছো কবে?
"এইতো একসপ্তাহ আগে।
"সংসার জীবন কেমন চলছে?
"অনেক সুখি আছি দুজনে।
"স্বামীসহ এসেছো? নাকি একা?
"পাগল নাকি? আমায় একা ছাড়বে ও হাহা? আমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারলে তো ছাড়বে।
.
তানভীর সিগারেটের প্যাকেট থেকে সিগারেট একটা ঠোটের কোনে গুজে দিয়ে মিষ্টি হেঁসে বলে, "বাহ তাহলে তো অনেক ভালোবাসে তোমায়। অনেক সুখে আছো...
.
"অনেক মানি? বলার বাহিরে হাহা। তো সিগারেটটা এখনো ছাড়তে পারলে না?
"ছেড়ে ছিলাম তো। লাভ হয়নি।
.
অরিন একটু চুপসে যায়। অতঃপর বলে, "তোমার বউ কিছু বলে না সিগারেট খাও যে?
"হু বিয়ের পর বললেও বলতে পারে।
"তারমানে এখনো বিয়ে করোনি?
.
তানভী হা হা করে হেঁসে উঠে বলে, "পাইনি তোমার মত কাউকে তাই হয়ে উঠেনি। অরিন আবারো চুপসে যায়। এবং বলে, "তো কি করছো বর্তমানে?
.
"এইতো ছোট খাটো একটা করছি। তো যাবে কবে আবার?
"এইতো আগামী সপ্তাহে পর্যন্ত আছি।
"সন্ধ্যা ঘনিয়ে এসেছে চলো সামনে হাঁটতে হাঁটতে কথা বলি। তোমার দেড়ি হয়ে যাবে না হয়।
"ওহ হ্যাঁ তাইতো। খেয়ালই করিনি। ওহ বাইরে ঘুরতে গেছে। বাসায় ফিরে আমায় না পেলে আবার সারা ঘর মাথায় তুলে নিবে। চলো হেঁটে পথ কমাই....
.
রাস্তার পাশ ধরে গুটি গুটি পায়ে নিরবে দুজনে হেঁটে চলছে। কারো মুখেই কোন কথা নেই। বাক শক্তি যেন হারিয়ে ফেলেছে দুজনই। এবার তানভীর নিরবতা ভেঙে বলে, "অরিন..
.
"হ্যাঁ বলো...
"চেনা জানা এই পথটা কেমন অচেনা হয়ে গেছে তাইনা?
.
অরিন কিছুক্ষন চুপ করে থেকে বলে, "হু সময়ের ব্যবধানে চেনা জানা সব কিছু এমনই অচেনা হয়ে যায়...
.
"সত্যিই তাই। রাস্তের পাশের সেই আম গাছটিও নেই।
"কোনটা?
"ঐ যে ওখানটায় ছিলো, যেটার গায়ে তুমি খোদাই করে A+T লিখেছিলে..
.
অরিন কিছু বলেনা। মলিন দৃষ্টিতে তানভীরের দেখানো ফাকা জায়গাটার দিকে চেয়ে থাকে...
.
ঠিক সে মুহূর্তে পিছন থেকে একটা ছেলে কন্ঠ ভেঁসে আসে, "অরিন...ঐ অরনি.....
.
অরিন পিছনে ফিরে তাঁকায়। সাথে তানভীরও। লোকটা কাছে এসে অরিনকে বলে, "কি ব্যাপার তুমি এখানে কেন? আর সাথে এ কে?
.
অরিন ভয়ে ভয়ে চাপা হাসির বৃথা চেষ্টা করে উত্তর দেয়, "এ এসো, প, পরিচয় ক করিয়ে দিই। এ আ আমার খুব ঘ ঘনিষ্ট বুন্ধ তানভীর।
.
এবার তানভীরের দিকে ঘুরে বলে, "তা তানভীর এ আমার হাজবেন্ড শ শওকত...
.
তানভীর অবাক দৃষ্টিতে লোকটির দিকে তাঁকিয়ে থেকে হ্যান্ডসেকের জন্য হাত বাড়িয়ে দেয়, "হাই আমি তানভীর। আর মনে মনে ভাবতে থাকে," এই বৃদ্ধ লোকটা অরিনের হাজবেন্ড কিভাবে হয়?অরিনের থেকে না হলেও ২০-২৫ বছরের বড়, এটা কিভাবে সম্ভব?
.
অরিন হাজবেন্ডের হাতে থাকা সিগারেট হাত বলদ করে হাত বাড়িয়ে দিয়ে গম্ভির ভাবে বলে, "জ্বী আমি শওকত। আর অরিনকে বলে, "আমি বাসায় না থাকলে এভাবেই বুঝি ঘুরাফেরা হয় তাই না? আসো বাসায় আজ.....
.
অরিনের হাজবেন্ড হাত থাকা দগ্ধ সিগারেট নিচে ফেলে সামনের দিকে হাঁটা দেয়। অরিনও স্বামীর সাথে সাথে হাঁটা দেয়। তানভীর কিছুক্ষন নির্বাক হয়ে তাকিঁয়ে থাকে। অতঃপর পিছু ফিরে হাটা দিয়ে বিষন্ন মনে বলতে থাকে, " যেই তুমি সিগারেটের ধোয়া সহ্য করতে পারোনা আজ বাস্তবতার টানে, পরিবারের কথা মত টাকা জন্য সেই তুমি আজ সিগারেট খাওয়া একজন বৃদ্ধ মানুষের সাথে একই ছাদের নিচে দিনের পর দিন পার করছো। ভালো নেই। তুমিও আমার মত সত্যিই ভালো নেই। দুজনে শুধু দুই পৃথিবীতে প্রতিটি মুহূর্তে অভিনয় করে চলছি নিজেদের সাথে, ভালো আছি। অনেক ভালো আছি...
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŽāĻ্āĻāϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§
410
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§ā§Ļ:ā§§ā§Š AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ