āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

361

সমবয়সী রিলেশন

আমাদের দেশে প্রায় প্রতিটি স্কুল, কলেজেই অনেক ছেলে মেয়ে আছে যারা ক্লাসমেটদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে।কিন্তু এসব সম্পর্কের মধ্যে কতগুলো সম্পর্কের শুভ সমাপ্তি ঘটে??
যারা পালিয়ে বিয়ে করে আর যারা তাদের পরিবারকে রাজি করাতে পারে।
অন্য গুলোর পরিনতি হয় করুন সমাপ্তির মাধ্যমে।এতে দুই/তিনটি মানুষই না দুই/তিনটি পরিবার নষ্ট হয়ে যায়।

আমার এক বন্ধু ছিল বেস্ট ফ্রেন্ড।দুই দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়।রাস্তা পার হতে গিয়ে একটা ব্রেক ফেল ট্রাকের ধাক্কায়।

আমার ফ্রেন্ডেরও একটা রিলেশন ছিলো।সমবয়সী।মেয়েটি আমাদের ক্লাসেই পড়ত।ছেলেটার মৃত্যুর আগে পর্যন্ত তাদের রিলেশনের বয়স ছিল ৫ বছর ২ দিন।৫ বছরের দিন তারা একটি পার্কে দেখা করে।সেখানে তাদের দেখেযায় মেয়েটির পরিবারের একজন সদস্য।

পাশাপাশি গ্রামে থাকায় মেয়ের পরিবার ছেলেটাকে ভালো করে ছিনতো।এবং ছেলেটার সব কিছু পজেটিভ ছিলো কিন্তু সমস্যা হলো তারা সমবয়সী।মেয়েটির পরিবার এই একটা কারনেই সম্পর্কটা মানেনি।

তাদের একসঙ্গে দেখার বিষয়েও পরিবারের কেউই কিছু বলেনি।
কিন্তু মেয়েটির বাবা গোপনে তার বিয়ে ঠিক করে।

কিন্তু মেয়েটি কোন ভাবে জানতে পারে। এবং সাথে সাথে ছেলেটাকে মেসেজ করে।
মেসেজটা এমন ছিলো:-

আমার পরিবার থেকে গোপনে আমার বিয়ে ঠিক করেছে যে কোন সময় বিয়ে হয়ে যাবে।তুমি যা করার তাড়াতাড়ি কর।না হলে আমি আত্মহত্যা করব।

মেসেজটি ছেলেটার ফোনে আসার ৩০/৪৫ সেকেন্ড পর তার এক্সিডেন্ট হয়।(পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী)
মেয়েটি প্রথমে এটা জানতে না পারলেও দুই দিন পর এক বান্ধবীর মাধ্যমে জানতেপারে।

তারপর ছেলেটির ফোনে আরেকটি মেসেজ আসে।তাতে লেখা ছিলো:-

না বলে চলে গেলে আমিও আসছি।

এক্সিডেন্ট এর পর ছেলেটার সাথে যা ছিলো সব পুলিশ রেখে দেয়।
ঠিক সেদিন সকালে থানা থেকে জিনিস গুলো আনার জন্য ফোন আসে।ছেলেটির ফোনও সেগুলোর সাথে ছিল।
ফোন চালু করে মেসেজ দুইটা পাই।
তখনই থানা থেকে দুজন পুলিশ সহ মেয়েটির বাড়িতে যাই।

কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়।মেয়টি ১৫টা ঘুমের ওষুধ খেয়ে চিরতরে ঘুমিয়ে যায়।
এই ঘটনার পর মেয়েটির বাবা হার্ট অ্যাটাক করে।বর্তমানে হাসপাতালে আছে।

ছেলেটার মৃত্যুর পর তার মা অসুস্থ হয়ে পড়েন এবং চিরদিনের জন্য চলাচল করার শক্তি হারায়।

ছেলেটার পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী এক্সিডেন্টের ৩০/৪৫ সেকেন্ড আগে কোন কারণে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়।

এতে ছেলেটার এবং মেয়েটির পরিবার যা হারিয়েছে তা আর কোনোদিন ফিরে পাবেনা।
আরেকটি পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।যার সাথে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে তার পরিবার।

(এটা কোন কাল্পনিক কাহিনী না সম্পূর্ণ সত্য ঘটনা।
মেয়েটির কথা গুলো তার বড় ভাই এর মাধ্যমে জানতে পারি।
ছেলেটার কিছু ফোন , কিছু পোস্টমর্টেম রিপোর্ট,আর বেস্ট ফ্রেন্ড হিসেবে কিছু জানতাম।)

।।। অদৃশ্য বালক ।।।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ