ছেলেটা এতো কম কথা বলে কেনো? এত মুড বাপরে বাপ।
ভার্সিটির সেই প্রথম দিন থেকেই ছেলেটাকে ফলো করে আসছে তাসফি, খুব মুডে থাকে কারো সাথেই কথা বলতে দেখা যায়না তাকে।
ছেলেটার নামটাও জানেনা অনেকেই।
আজকে অনেক দিন থেকেই কথা বলবে বলবে করেও সাহস করতে পারেনা তাসফি।
শেষমেষ আজকে চলেই গেলো,,,,
'
-- হাই
-- .......... .... .........
--হ্যালো আপনাকে কিছু বলছিলাম
--...... ........ .....
-- আজিব!! এই আপনি কানে শোনেননা? এতবার ডাকি রিপ্লাই দেননা কেনো?কি সমস্যা আপনার?
-- ........ ..... .....
-- আপনার নাম কি?
-- ...... .....
-- আরে! এ কি বোবা নাকি?এই যে মিঃ কথা বলেন্না কেনো?
-- বুঝতেই .....তো পারছেন যে কথা বলতে চাচ্ছিনা তাহলে বিরক্ত কেনো করছেন?
-- আশ্চর্য !! কথা বলতে চাইবেননা কেনো আপনার সাথে আমার কি শত্রুতা
-- কোনো শত্রুতা নাই,
-- তাহলে কথা বলতে চাইবেননা কেনো?
-- আমার ইচ্ছা আমি বলবোনা আপনার কি?
-- না আপনাকে কথা বলতে হবে আমার সাথে।
-- আমি এখন উঠবো, বাই
-- আরে শুনুন.......
'
চলেই গেলো ছেলেটা,এটা কেমন টাইপের মানুষ রে বাবা?
কথা তো দেখি ভালোই বলতে জানে তাহলে কথা বলবেনা কেনো? আশ্চর্য!!
কিন্তু তাসফিও নাছোড় বান্দা সেও ছেলেটাকে কথা বলিয়েই ছাড়বে।যেভাবেই হোক,,
পর দিন থেকেই সে মিশন শুরু করে দিলো।প্রত্যেকদিন ছেলেটাকে ফলো করতে শুরু করে।
ছেলেটা যেখানে যায় সেখানেই গিয়ে হাজির তাসফি, এরপর কথা বলা স্টার্ট হয়।ছেলাটার শত বিরক্ত উপেক্ষা করে ওর সাথে কথা বলে যায় তাসফি।
তাসফির একটাই টার্গেট, ছেলেটা কেনো অন্যদের মতো স্বাভাবিক জীবন যাপন করবেনা।
অনেক দিন পিছু পিছু ঘুরে ছেলেটার নামটা জানা গেলো, ওর নাম ফারাবি।
এত সুন্দর নাম ছেলেটাও কতো সুন্দর কিন্তু কারো সাথে মিশেনা কেনো এটাই তাসফির মনে বারবার প্রশ্ন জাগায়.
'
-- ফারাবি শুনো,চলোনা আজকে আমরা কোথাও গিয়ে একটু বেড়িয়ে আসি?
-- আমি যাবোনা প্লিজ
-- আমার একটা পছন্দের জায়গা আছে,চলো ওইখানে নিয়ে যাই তোমাকে।
-- আমাকে টানছো কেনো? আমি যাবোনা
-- না তোমার কোনো কথা শুনবোনা আমি চলো বলছি চলো
-- আরে কি আশ্চর্য
শেষ পর্যন্ত তাসফির জেদ এর কাছে হার মানতেই হয় ফারাবিকে।
এভাবে প্রায় ই ওরা ক্যাম্পাসের বাইরে যায়।
তাসফি ওর সব ফ্রেন্ডের সাথেই ফারাবিকে পরিচয় করিয়ে দিয়েছে।
সবার সাথেই এখন টুকটাক কথা বলে ফারাবি।
ছেলেটা ছোটবেলায় ই মা বাবাকে হারায়, এরপর থেকে চাচা চাচির কাছে বড় হয়।
সবার কাছ থেকে অবহেলা পেতে পেতে,নিজের ইচ্ছা গুলোকে মাটি চাপা দিতে দিতে ছেলেটা এমন নিশ্চুপ হয়ে যায়,
গত কয়েকদিন ওর সাথে চলাফেরা করে সবটাই জানতে পারে তাসফি।
শুধুমাত্র তাসফির কারনেই ফারাবির এখন ফ্রেন্ডের অভাব নাই।
ফারাবিও এখন অন্য দশজনের মতো হাসে প্রানোচ্ছল থাকে মজা দুষ্টুমি সব করে।
তাসফির খুব ভালো লাগে ফারাবির এই পরিবর্তন দেখে।ওতো এমনটাই চেয়েছিলো,
সেদিন ফারাবির বার্থডে ছিলো তাসফির প্ল্যানিং এ ই সব ফ্রেন্ডরা মিলে ফারাবিকে বিশাল সারপ্রাইজ দেয়।
জীবনে প্রথম বার এভাবে কেউ তার বার্থডে সেলিব্রেট করলো।
জীবনটা যে এতো সুন্দর তা হয়তো এই ফ্রেন্ডদেরকে না পেলে কখনই জানা হতোনা ফারাবির।
'
আজকে ফারাবির মনটা ভালো লাগছেনা, তার কারন হচ্ছে তাসফি।
মেয়েটা আজকে দু তিনদিন থেকে ক্লাসে আসেনা।
ও তো কখনও ক্লাস মিস করেনা, প্রথম দুদিন না আসাতে ভেবেছিলো হয়তো কোনো কাজে থাকতে পারে, কিন্তু আজকেও আসেনি দেখে তো সেটা আর মনে হচ্ছেনা,ওকে খুব মিস করছে ফারাবি।
ফারাবি এখন অনেক প্রানোচ্ছল অন্যদের মতোই সবার মধ্যে ইম্পর্টেন্ট ও।কিন্তু সবার মধ্যে একজনকে পলকে পলকে খুঁজে বেড়াচ্ছে সে।
এতো সব কিছুই যার জন্য হয়েছে তাকে ছাড়া ভালো লাগে কি করে ।
'
প্রায় এক সপ্তাহ তাসফি ক্লাসে আসেনা কোনো ফ্রেন্ডই ওর কোনো খোঁজ জানেনা।কালকে লুবনা ওর বাসায় গিয়ে তালা দেখে এসেছে। ফোনও বন্ধ,,
লুবনা তাসফির বেস্ট ফ্রেন্ডদের একজন।
সবাই ব্যাপার টাকে কিছু না কিছু ভেবে উড়িয়ে দিলেও ফারাবি কিছুতেই পারছেনা।
কোনো কিছুতেই মন বসাতে পারছেনা ফারাবি,ক্লাস করতেও ভালো লাগেনা কারো সাথে কথা বলতেও ইচ্ছা করেনা।
'
তাসফিকে কেনো এতো মনে পড়ছে, ও হঠাৎ করে কেনো এমন ডিসকানেক্ট হয়ে গেলো? কোথায় চলে গেলো?
এই ফারাবির কথা কি তোমার একটিবার ও মনে পড়েনা?
এত নিষ্ঠুর হলে কিকরে তুমি, প্লিজ তাসফি একবার ফিরে এসো,
তোমার সাথে পথ চলতে চলতে কখন যে তোমার সাথে নিজেকে মিশিয়ে ফেলেছি,,তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি।
কিন্তু তুমি কোথায়? তুমি কি আমাকে একটুও ফিল করোনা?
একটি বারও কি আমার কথা মনে পড়েনা তোমার?
প্লিজ একবার দেখা করো প্লিজ প্লিজ প্লিজ।
শুধু একটিবার মন খুলে তোমাকে ভালোবাসার কথাটি বলার সুযোগ দাওনা প্লিজ।
নিজে নিজে কথা বলতে বলতে কেঁদে ফেলে ফারাবি।
'
তাসফিকে ভেবে খুব কান্না পাচ্ছে ফারাবির
এই জায়গাটায় তাসফির স্বৃতি মিশে আছে।কারন তাসফি প্রায়ই এই খানটায় নিয়ে আসতো ফারাবিকে।
ফারাবি প্রতিদিন ই এখানে ছুটে আসে যদি একটিবার তাসফির দেখা পেতো।কোথায় কোথায় ই না খুজেছে তাসফিকে কিন্তু তার তো দেখা মিললোনা
তাসফির অজান্তে ই কতো সপ্ন বুনে ফেলেছিলো ফারাবি , ভেবেছিলো বিশেষ কোনো মুহূর্তে সব বলবে কিন্তু সপ্নগুলো ঠিক আগের সপ্নগুলোর মতোই এভাবেই অধরা থেকে যাবে ভাবেনি কখনও।
'
তাসফি আসলে কোথায় যে হারিয়ে গেলো আর জানা যায়নি কখনও।প্রকৃতির নিষ্ঠুরতার কাছে আবারও হার মানলো ফারাবি ।।
'
লিখা>> নুয়াইরা তাহা
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ