আগামীকাল বিয়ে হবে এমন একটি মেয়েকে আমি তার অনূভূতি সম্পর্কে প্রশ্ন করেছিলাম ,তার জবাব ছিল তার খুব ভয় লাগছে ।তাকে করা আমার পরবর্তী প্রশ্ন ছিল তোমার কি তোমার ভালবাসার মানুষটির কথা মনে পড়ে ?সে খুব শান্ত নির্লিপ্ত স্বরে জবাব দিল 'না' ,অথচ এই মেয়েটির মুখে আমি তার ভালবাসার মানুষটির এত গল্প শুনেছি যে ছেলেটাকে আমি পৃথিবীর সৌভাগ্যবান প্রেমিকের তালিকাতে ফেলেছিলাম ।
আরেকবার এক বড় আপু তার হাজব্যান্ডের নামে আমার কাছে রাজ্যের অভিযোগ নালিশ করল ,আমি খুব গভীর মনযোগ দিয়ে আপুর চোখে তাকালাম সেখানে আমি ঐ মানুষটির জন্য রাজ্যের ভালবাসা দেখেছি , কে বলবে মাত্র একটি মাস আগে এই মেয়েটি তার ভালবাসার মানুষটিকে বিয়ে করতে পারবেনা এটা জেনে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল ।মেয়েদের মানিয়ে নেবার অদ্ভুত ক্ষমতা আছে ।মানুষগুলি মেনে নিয়েছে এ পৃথিবীতে খুব কম মানুষ তাদের ভালবাসার মানুষকে বিয়ে করতে পারে :-) :-)
গলার গভীরে দলা পাকানো শক্ত কি যেন ,বুকের ভেতর বয়ে যাওয়া অদ্ভুত শুন্যতাকে আমরা অনুভুতি বলি ।যদি আপনি একইসাথে সুখানূতি ,আড়ালে চলে যাওয়া অভিবক্তি ,সম্পর্কের সেতুবন্ধন ,হারিয়ে যাওয়া সম্পর্ক , দেখতে চান তাহলে যেতে হবে বিয়ে বাড়িতে ।আমি বিয়ে বাড়িতে গেলে বর কনের দিকে তাকিয়ে থাকি ,তারা হয়তো জীবনের এ পর্যায়ে অন্য কাউকে চেয়েছিল ।সময় প্রকৃতি মানুষ টা কে পরিবর্তন করে দিয়েছে ।আচ্ছা কবুল বলার সময়ে মেয়েটার কি একবারো তার ভালবাসার মানুষের কথা মনে পড়ে ?
মানুষ বর্তমান কে মেনে নিয়ে তার অতীতে বাঁচতে পছন্দ করে ।প্রথম ভালবাসাকে হারিয়ে অন্য একজনের সাথে সম্পর্ক জড়ানো মানুষটার হঠাৎ হঠাৎ আনমনে হয়ে যাওয়াটা অনেক প্রশ্নের জবাব দিতে পারে ।রান্নাঘরের গনগনে গরমে রান্না করার মাঝে মেয়েটি আঁচলে মুখ মুছে হয়তো তার ভালবাসার কথা ভাবে ,জুতোর তলা ক্ষয়ে যাওয়া ছেলেটি ভাবে চাকরিটা পেলে ওকে আজ পেতাম ,তপ্ত দুপূরে পিচঢালা পথে কে যেন পিছন থেকে ডাকে ।
স্বামীর বাহুতে ঘুমুনো মেয়েটি হয়ত অন্য একজনের বাহুতে রাতের পর রাত কাটাতে চেয়েছিল ,ঐ বাহুটা তার দুনিয়া হতে পারত ।মানুষ বদলে যায় ,অনুভূতি একই থাকে হয়ত ।তারপর সময় সবকিছু ভুলিয়ে দে ।যে পথে আপনার পায়ের ছাপ পড়েছে সেখানে বহু মানুষ পা রাখবে ।ফিকে হবে অতীত ।উপর থেকে পাথর ছুঁড়লে দৃষ্টিসীমার মাঝে যতক্ষন তা থাকবে অতটুকু সময় পাথরটির অস্তিত্ব ।
তবুও যে রাতে অনেক তারা থাকবে মানুষগুলি জেগে থাকবে ,চাঁদনী রাতে বারান্দার বাতাসে মিশে যাবে একবুক হাহাকার ।একজন মানুষ জানবেনা সে হারিয়ে যাচ্ছে .এতটুকু জেনে রাখুক আমি বেঁচে থাকব তোমার ই মাঝে
"ছেড়া স্যান্ডেল তালিপট্টি মেরে মাইল মাইল হাঁটা যায় কিন্তু বিশ্বাসে তালিপট্টি লাগিয়ে এক কদমও হাঁটা যায় না। ' বিশ্বাস একবার ভাঙ্গলে আর জোড়া লাগে না ' ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হত - বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙ্গে না !! ইসসশ !
বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে ওঠি জীবন, ফুরালো নাকি! এমনি করে সবাই যাবে, যেতে হবে… :-) :-) :-)
--- (সংগ্রহীত)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ