āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

381

-- শশশ... চুপ। কান পেতে শোনো....
হালকা লাল রঙে ভেজা ঠোঁটে আঙ্গুল রেখে আমায় চুপ করতে বলে মেয়েটি। মেয়েটি আমার বৌ! আমি গলার স্বর একদম মাটিতে নামিয়ে জিজ্ঞেস করি,
-- কি???
বারান্দা থেকে কয়েকহাত দুরে যে দু'টো নারিকেল গাছ আছে, মেয়েটি ঐ দিকে আঙ্গুল রেখে চোখ বন্ধ করে বললো,
-- বৃষ্টি পড়ার শব্দ শোনো... বৃষ্টির প্রত্যেক টা ফোঁটার নারিকেল পাতায় আছড়ে পড়ার আলাদা আলাদা শব্দ শোনা যায়... টুং টাং... টিং টুং... টিং টাং...!
আমি হো হো করে হাসতে গিয়ে হাসি গিলে ফেললাম। বৃষ্টি পড়ার আওয়াজ কখনো টুং টাং হয় জানতাম না। মেয়েটি খোলা বারান্দায় ঢোকা তীব্র বাতাসে এলোমেলো চুল গুলো দু'হাতের বিশেষ একটা প্যাঁচে প্যাঁচিয়ে খোপা করে ফেললো...! আমি হাত বাড়িয়ে খোপা খুলে দিলাম..! খোলা থাকুক চুল..! মাঝে মাঝে বৃষ্টি ফোঁটা এসে ছিটকে ছিটকে পড়ে গায়ে.. হাতে... কিংবা চুলে! খোলা চুলে বৃষ্টি ফোঁটা পড়লে সেটা দেখতে অনেকটা শীতের সকালের ঘাসে জমা বিন্দু বিন্দু শিশির বলে ভ্রম হয়..! খোলা বারান্দায় বসে বৃষ্টি দেখতে হলে চুল খোলা রাখতে হয়, নাহয় বৃষ্টি রাগ করে.. ভেজা কনকনে ঠান্ডা বাতাস ও বড্ড রাগ করে...!!
জানো?
দু'টো বর্ষা কেটে গেছে এরপর। উহু... দু'টো নয়, একটাই.. দুই নম্বর টা চলছে। বাইরে ঝুম বৃষ্টি। আমি বারান্দায় বসে থেকে বৃষ্টি দেখছি। আমার পাশে একটি মেয়ে বসে আছে, হাতে হাত রেখে। মেয়েটি আমার বৌ! গত বর্ষার মতোই তার চুল খোলা...! কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ আমার চোখে চোখ রেখে বললো,
-- অনেক তো সময় পার হলো! আমাদের মেয়েটির এখনো নাম ও রাখোনি! কি নাম রাখবে ঠিক করেছো?
-- "মেঘ!" আমাদের মেয়ের নাম রাখবো "মেঘ!"
-- এটা তো ছেলেদের নাম।
-- উহু.. আকাশ, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ সব কিনে নিয়েছে নাকি ছেলেরা? মেঘ শুধুই কি ছেলেদের? বৃষ্টিতে তো তুমি ও গা ভেজাও..!
বৃষ্টির কথা আসতেই মেয়েটি মুখ নিচু করলো! আমি জানি, এই মেয়েটির এখন বৃষ্টি ভালো লাগেনা! অনেকক্ষণ পার হলো, ততক্ষণে মেয়েটি আমার কাঁধে মাথা রেখে গল্প বলতে শুরু করেছে, গত বর্ষায় মেঘ আনতে গিয়ে বৃষ্টি হারিয়ে ফেলার গল্প। হঠাৎ আমি মেয়েটির গল্প বলার মাঝখানে তাকে থামিয়ে ঠোঁটে আঙ্গুল রেখে বললাম,
-- শশশ... চুপ। কান পেতে শোনো..
-- কি?
-- ঐ যে পুকুর জলে বৃষ্টি পড়ার শব্দ.. চোখ বন্ধ করে একটু মন দিয়ে শোনো.. একটা ঘোর লাগানো সঙ্গীত.. টুং টাং.. টিং টুং...!
মেয়েটি মিষ্টি করে হাসে। মেয়েটির হাসির শব্দ ছাপিয়ে হঠাৎ পেছনে কার পায়ের শব্দ শুনতে পেলাম আমি। পেছন ফিরে দেখি, মা দাঁড়িয়ে আছে। কোলে মেঘ! মায়ের চোখে জল। মা আজকাল ভীষন কাঁদে। কাঁদোস্বরে জিজ্ঞেস করে,
-- একা একা কার সাথে কথা বলছিস বাবা....?
পাশের খালি চেয়ার টার দিকে শুন্য দৃষ্টিতে চেয়ে থেকে আমি বাইরে থেকে ছিটকে আসা বৃষ্টি ফোঁটায় পুরোপুরি ভিজে গিয়ে কনকনে ঠান্ডায় জমে থেকে কাঁপা স্বরে জবাব দিলাম,
-- কেউ না!

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ