''''''ধোঁয়াটে''''''
Writer: Nurus Shifa Rihan
শোওয়ার ঘরে বসে বাবার গতিবিধি বোঝার চেষ্টা করছে ছেলেটি, ৯টায় বাবা অফিসের জন্যে বের হবে, তারই অপেক্ষা চলছে। পর্দার ফাক থেকে দেখা গেল বাবা দরজা খুলে চলে গেছে, ছেলেটি কোল থেকে ল্যাপটপটা নামিয়ে রেখে বিছানা ছেড়ে নামল, দরজার দিকে এগুচ্ছে তখনি ল্যাপটপে ওপেন থাকা ফেসবুকে মেসেজ আসার টোন বেজে উঠল। সাধারনত এ সময় সকল পরিচিত বন্ধুরা ঘুমের জগতে স্বপ্ন দেখা নিয়ে ব্যস্ত থাকে তাহলে এখন কে মেসেজ করল দেখার জন্যে সামনে এগুলো। মেসেজ বক্সে নাম দেখে সে দরজার দিকে না এগিয়ে চলে গেল কয়েক মাস পিছনের স্বৃতিতে। একটু অন্যমনস্ক হয়েই বিছানায় বসে ভাবতে লাগল কি করবে, সেই মুহুর্তে মানুষটি পুনরায় মেসেজের টোন বেজে উঠেঃ
মেয়েঃ হাই
ছেলেঃ !!!
মেয়েঃ কি হলো?
ছেলেঃ আপনার মেসেজ দেখে অবাক হলাম।
মেয়েঃ কেন, আমি কি তোমাকে মেসেজ করতে পারিনা?
ছেলেঃ না পারলে ব্লক লিস্টে রাখতাম। তবে আপনি মেসেজ করবেন এমনটা এক্সপেক্ট করিনি।
মেয়েঃ আপনি আপনি করছো, কিছুটা আজব লাগছে।
ছেলেঃ তুমি তুমি করছেন, পুরোটাই আজব লাগছে।
মেয়েঃ আচ্ছা বাদ দেও, কেমন আছো তুমি?
ছেলেঃ আমি কেমন আছি সেটা বিষয় না, আপনি কি শুনতে চাচ্ছেন সেটা বলে দিন, আমি সেটাই বলে দিচ্ছি।
মেয়েঃ মানে কি ?
ছেলেঃ আচ্ছা থাকুক, আমি ভাল আছি। আপনি?
মেয়েঃ হুম ভাল আছি, কিছুক্ষনের জন্যে তুমি করে বলবে? প্লিজ
ছেলেঃ কিছুক্ষনের জন্যেই তো? আচ্ছা ঠিক আছে।
মেয়েঃ তারপর আজকাল কি করছো?
ছেলেঃ আগে যা করতাম, কিছু চ্যাঞ্জ হয়নি। তুমি?
মেয়েঃ চাকরী খুজছি। দোয়া করো।
ছেলেঃ অবশ্যই, তারপর সে কেমন আছে?
মেয়েঃ সে? হুম ভালই আছে, তবে তার মাঝে একটা বদঅভ্যাস আছে যেটা তোমার মাঝে ছিলনা, সেটা বদলাতে হবে।
ছেলেঃ স্মোকিং হয়ত? বলতে বলতে বালিশটা একটু নেড়েচেড়ে বসল।
মেয়েঃ কিভাবে জানলে?
ছেলেঃ এতদিন সম্পর্কে থেকে এতটুকু ব্যপার তো চিন্তা করেই বের করা যায়।
মেয়েঃ হু ভাল বলেছ, আচ্ছা আমি এখন বের হব। যদি তোমাকে মাঝে মাঝে বিরক্ত করি, তুমি কি বিরক্ত হবে?
ছেলেঃ এবার বিরক্ত হয়নি, সামনে যখন বিরক্ত করবে তখন হবো কিনা বুঝতে পারছিনা।
মেয়েঃ আচ্ছা ভাল থেক।
……… ছেলেটি ল্যাপটপ ছেড়ে উঠে দরজা লাগিয়ে দিয়ে আসল, বালিশ সরিয়ে বালিশের নিচে রাখা সিগারেটের প্যাকেট বের করে হাতে নিয়ে দেখে সিগারেট নেই। বুঝতে দেরী হলনা যা রাতে এনেছিল তা রাতেই ধোঁয়ায় পরিনত হয়েছে, এই বেলায় মামার দোকানে গিয়েই টানতে হবে। অগত্যা বিছানা ছাড়তে হল, চেয়ারে ঝুলে থাকা শার্ট গায়ে জড়িয়ে নেয়ার সময় ভাবছে, সে একা করে চলে যাবার পর এই সিগারেটই আছে যা কিছুক্ষনের জন্যে হলেও তার স্মৃতিকে ধোঁয়াটে করে রাখে।
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ