āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ā§Š āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2903

গল্প: নতুন সাথী

আকাশে তারাগুলো ঝিলমিল করছে,তবে আজ চাঁদের উকি পরে নি দিগন্তে। আর চাঁদের উপস্থিতি না থাকায় অন্ধকার যেনো চারপাশকে জড়িয়ে ধরেছে নিবিড় মায়ার সাথে। আর রাতের এই অন্ধকারচ্ছন্নে শহরটা এখন ঘুমন্ত। খুব ইচ্ছে হচ্ছিলো ঝিঁ ঝিঁ পোকার গান শুনতে, কিন্তু এই যান্ত্রিক শহরে এইরকম মধুর গানগুলো শোনা যায় না। ঘুমন্ত এই শহরের প্রতিটি মানুষ এখন ব্যস্ততার শিকল থেকে ছুটে এসে ক্লান্তির সমন্বয়ে চোখদুটি হারিয়ে ফেলেছে নিগূঢ় ঘুমের রাজ্যে। তবে এর মধ্যেও কিছু রাতজাগা পাখি রয়েছে যারা এই রাত্রিটাকেই আপন করে নিয়েছে, যেমনটা হয় দেহের সাথে আত্মার মতো। আমিও এই দলেরই একজন।
তবে এই নিগূঢ় ঘুমের রাতের যারা রাতজাগা পাখি হয় তাদের পুরো রাতটাই কাটে নিকোটিনের ধোয়ায়, কিন্তু আমি আজও অবধি পারি নি নিকোটিনকে আমার সঙ্গী করতে।আমার কিছু ব্যর্থতার মধ্যে এটিও অন্যতম।

এখন মধ্যরাত। এই মধ্যরাতে অন্ধকার ও ঝিলমিল তারাগুলোকে সঙ্গী করে আমি দাঁড়িয়ে আছি ছাদের উপরে। সঙ্গে রয়েছে পুরোনো কিছু সৃতি আর বিষাদময় যন্ত্রণা।
এইরকমই এক মধ্যরাতে নিজের সুখ-দুঃখ আশা আকাঙ্ক্ষাগুলোকে মাটি দিয়ে পাড়ি জমিয়েছিলান এই প্রবাসে। আশা শুধু একটিই প্রিয় মানুষদের হাসি খুশিতে রাখবো। তারা যেন সুখে আনন্দে দিন কাটায়, কোনো কষ্ট যেন তাদের স্পর্শ না করে। ব্যস এতোটুকুই, এর চেয়ে বেশি চাইনি কখনো। নিজের জন্য কখনোই ভাবি নি আমি, এমনকি জীবনে এমন একটা সময় কাটিয়েছিলাম যখন পরিবারের জন্যও ভাবা হয় নি। কিন্তু যখন বুঝতে পারলাম জীবন কখনো এভাবে চলে না ঠিক তখনি সিদ্ধান্ত নিলাম, প্রিয় মানুষ গুলোকে সুখে রাখবো সেটা নিজেকে কুরবানি করে হলেও। আর তাইতো ঠিকই পাড়ি জমালাম এই প্রবাসে।
প্রবাসি জীবনটা যে আমার জন্য কষ্টকর হবে এটা আমি আগে থেকেই জানতাম। কারণ পরিবার পাগল ছেলে আমি। যেখানে পরিবার ছাড়া আমি দুইদিন ও কোথাও টিকতে পারি না,  সেখানে আমার প্রবাস জীবন কি হবে তা আমি পূর্বেই আঁচ করতে পেরেছি। তারপরও পরিবারের কথাটাই চিন্তা করে এ সিদ্ধান্তেই অটল থাকি যে 'আমি প্রবাস করবো'।
পূর্বেই এক ভাই বলেছিলো যে, "প্রবাসিরা হল রবোটের মত, এরা নড়েচড়ে ঠিকই কিন্তু এদের দেহে প্রাণ নামক জিনিসটা থাকে না"। তখন হাসি দিয়ে উড়িয়ে দিলেও কথাটা আজ ঠিকই সত্য মনে হচ্ছে। যার জলন্ত উদাহরণ আমি নিজেই। আমি ঠিকই প্রতিদিনের নিয়ম অনুযায়ী সব কিছুই করি, কিন্তু মন খুলে কিছুই করতে পারি না। আমি প্রতিদিনই খাবার খাই, তবে সে খাবারে আমার তৃপ্তী মিটে না। আমি প্রতিদিন ঘুমাই, তবে সেই ঘুমে আমার প্রাণ জুড়ায় না (সবসময় মনে হয় এটাই আমার শেষ ঘুম)। আমি প্রতিদনই কাজ করি, তবে কাজগুলোতে আমি সর্বদাই হতাসায় থাকি।যেখানে একটা জীবনের এক সেকেন্ডের ভরসা নেই, তারপরেও সেই মানুষটি ও কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে, চিন্তা করে রাখে পরবর্তী দিনের কার্যাবলী। কিন্তু আমি কখনোই পারি না এগুলো। আমি সর্বদা ভয়ে থাকি, কখন যেন এই চিন্তা ভাবনা গুলো আমার হৃদস্পন্দন বন্ধ করে দেয়।
আমি পারি না আমার কষ্টগুলোকে মাটিচাপা দিতে।আমি আমার কষ্টগুলো কারো সাথে ভাগাভাগি করতে পারি না। এটাও আমি পারি না যে, চোখের পানির সাথে কষ্টগুলোকেও ভাসিয়ে দিব। আমি সত্যিই কিছুই পারি না, আমি শুধু পারি এই কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে হাসিখুশি থাকতে।
কিন্তু আজ খুব মনে চাচ্ছে, এই কষ্টগুলো কারো সাথে শেয়ার করতে। কারণ এ কষ্টগুলোর ভার আমি আর সইতে পারছি না। আমি পারছি না এ কষ্টগুলো আমার বুকে লালন করে রাখতে। কিন্তু কার কাছেই বা আমার কষ্টগুলোকে জামানত রাখবো? সবাই তো সুযোগসন্ধানী, আজ আমি আমার দুঃখগুলো তার কাছে জমা রাখবো কিন্তু কাল সেই দুঃখগুলো দিয়েই সে আমাকে আঘাত করবে। কেননা এরকম ঘটনা পূর্বে আমার সাথে অনেকবার ঘটেছে। আর তাইতো কাউকে ভরসা পাচ্ছি না এখন, কিন্তু এ ভারটা যে আমি সইতেও পারছি না।
কথাগুলো ভাবতে ভাবতেই আমার মনে হলো একজন রয়েছে যার কাছে আমার কষ্টগুলো আমি জমা রাখতে পারি, যে কিনা আমাকে কোনোদিনও আঘাত করবে না। কোনোদিনও আমাকে পর করে চলে যাবে না, ফেলে যাবে না আমাকে একা করে। সে হলো "নিকোটিন"।
আর এই নিকোটিনই পারে আমাকে একটু মুক্তি দিতে, করতে পারে আমাকে একটু হালকা।

হ্যা,আজ থেকে আমিও একা নই, আমারও সঙ্গী রয়েছে। এই নিকোটিনই হবে আমার পরম সঙ্গী।

(নতুন হাতের বৃথা চেষ্টার প্রয়াস মাত্র। ভুল হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ