āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3457

বৌ চোখ লাল করে বললঃ-
- কী হলো? 😒
আমি অসহায়ের মতো বললাম।
- আমি আর পারবো না। প্লীজ এবার আমাকে ছাড়ো। 😰
- ছাড়ো মানে কী? মাত্র তো শুরু। 😡
- না মানে আমিও তো মানুষ। 😰
- তো আমি কী আপনাকে অমানুষ বলছি? 😒
- না। 😰
- তাহলে? পুরুষ মানুষ হয়ে এতো কম খায় কেউ? ☺
- এত খাবার তোমার কম মনে হলো? ভাগ্য ভাল তুমি খাও না! 😷
- উফ এতো কথা বলেন কেনো? খান তো আমি আরো পিঠা আনছি। ☺
- আবার পিঠা? আমার পেট ফেটে যাবে তো। 😰
- গেলে যাক। ☺
- আমি অসুস্থ হয়ে যাব না? 😰
- সেবা করতে পারব আমি।  😒
- খেতেই হবে? 😰
- হুম্ম। শ্বশুরবাড়ি এসে এরকম করতে হয় না। ☺
- তাই না? 😰
- হুম্ম। ☺
- আচ্ছা একটা কাজ করতে পারবা? 😡
- কী? 😷
- বিশটা রুটি আনো। ওহ মিষ্টি মিস করলে হবে না। এক কেজি মিষ্টি আনো। আর সব ধরণের পিঠা এক প্লেট করে দিয়ে যাও। 😡
- আঁহ? আপনার মাথা খারাপ হলো নাকি? 😱
- না খারাপ হয়নি আমি খাব। 😡
- আচ্ছা আচ্ছা রাগ করতে হবে না। আর কিছু খেতে হবে না। আমি আর কিছু বলবো না খেতে। 😰
- না না আমি খাবই। নাহলে আমি রাগ করে বাড়িতে চলে যাব। 😉
- বেশি হয়ে যাচ্ছে না? 😡
- তাহলে যা বলছি আনো খাবো নাহলে অন্য কিছু খাবো। 😒
- অন্য কিছু আবার কী? 😲
- এখন ওটাও মুখ দিয়ে বলতে হবে? 😷
- না। সবসময় খালি দুষ্টামি। ☺
অভিমান করে বসে আছি। কীসের অভিমান এতো খাদ্য অত্যাচার থেকে বাঁচার জন্য করলাম আরকি। কোনো সাধারণ মানুষ এত খাবার খেলে এতক্ষণে পরলোকগমন করতো। 😰
আমি বলে বেঁচে আছি আরকি! না মানে বৌ আমায় অসাধারণ মানুষ বলে তো সেজন্য বললাম আরকি।  ☺
আঁহ বৌ কামিং! হঠাৎ দরজা বন্ধ কেনো বুঝলাম না। ওমা আবার দেখি রুমান্টিক ভাবে তাঁকায়! মতলব তো ভাল বুঝা যাচ্ছে না।
চোখ দিয়ে কী বলছে সেটাও বুঝতে পারছি না! আমার গালদুটো বাচ্চাদের মতো করে টানছে। আমার হাসতে ইচ্ছে করছে। না না হাসা যাবে না আমি অভিমান করছি! ☺
বৌয়ের নিশ্বাস আর আমার নিশ্বাস এক হয়ে যাচ্ছে। বৌ আমাকে জড়িয়ে ধরলো। আঁহ পিঠে ব্যাথা পাইলাম! খাট থেকে পরে গেলাম! এটা কী হলো? শালার কোলবালিশ তুই আরেকটু পরেই পরতি! স্বপ্নেও তুই একটু রুমান্স করতে দিবি না ওয়াঁয়াঁ! 😭

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ