আমার প্রেম হয় না যে কারণে।
বালিকারা যখন জিজ্ঞেস করে প্রোফাইল পিকচারটা কার? আমি তখন সত্যিটা বলে দেই, রোমেন রিংস বা যার পিক থাকে তাঁর নাম। 😷
আমি যদি তখন বলতাম পিকটা আমার তাহলে এতদিনে এক কুড়ি প্রেম করে ফেলতাম। 😫
বালিকারা যখন জিজ্ঞেস করে আমি সিঙ্গেল কী না। আমি তখন বলি আমি জন্ম থেকেই বিবাহিত। কারণ আল্লাহ হয়তো তখনই কপালে বিয়ে বা পাত্রী ঠিক করে রেখেছেন। 😍
বালিকারা যখন জিজ্ঞেস করে আপনার আই-ফোন আছে নিশ্চয়?
আমি তখন বলি, অন্যের ফোন দিয়ে ফেবুতে আসি। 😰
বালিকারা যখন জিজ্ঞেস করে, আপনার বাবা কী করে?
আমি তখন বলি, কৃষক। 😎
তখন ডাক্তার ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী বললে অনেক গুলা প্রেম করতে পারতাম। 😰
বালিকারা যখন জিজ্ঞেস করে আপনি দেখতে নিশ্চয় সুন্দর আর হ্যান্ডসাম? চুলগুলো অনেক বড় বড় তাই না?
আমি তখন বলি, বন্ধুরা আমাকে ডিজে ব্রাভোর কপি মনে করে। সেইম ডিজে ব্রাভোর মতো। তাহলে বুঝতেই পারছেন আমি দেখতে কিরকম + চুলের অবস্থা? 😎
সবচেয়ে বড় কথা বালিকারা যখন জিজ্ঞেস করে আপনি কী করেন?
আমি তখন বলি, রিকশা চালাই। 😎
এরপরে বালিকারা আর কিছু জিজ্ঞেস করে না। কারণ কোনো রিকশাওয়ালার সাথে তাঁরা প্রেম করবে না রিলেশানে যাবে না। প্রেস্টিজের ব্যাপার। 😷
আমি রিলেশনবাজ বালিকাদের আনফ্রেন্ড করে দেই। 😡
এর থেকেও বড় কথা আমি বানিয়ে-গুছিয়ে মিথ্যা বলতে পারি না। এজন্য আমার প্রেমও হয় না। 😫
আমি বলছি বস ফেবুতে প্রেম করতে হলে আর কিছু লাগবে না শুধু মিথ্যা কথা সুন্দর করে বলতে পারলেই হবে। 💃
কুঁড়েঘরে থেকে বলবেন আপনি এসি রুমে আছেন, ব্যাস বালিকা অর্ধেক আপনার উপরে ক্রাশ খেয়ে ফেলবে। 💃
নিজের টাকায় একটা সাইকেলও কিনতে পারেন নাই অথচ বলবেন আপনার প্রাইভেট কার (গাড়ি) আছে। ব্যাস বালিকা অর্ধেক প্রেমে পরে যাবে। 💃
কোনরকম ভালবাসি বানানটা লিখতে পারেন। ফেসবুকে এসে হয়ে গেলেন লেখক সাহেব! বালিকাকে বললেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে আছেন। 😛
ব্যাস বালিকাকে আর আটকায় কে? আপনার নীলপরী নীলাঞ্জনার সাথে প্রেম হয়ে গেছে। 💃
আর মিথ্যা বলতে না পারলে আমার মতো চুপ কইরা বইসা থাকেন। গফ গফ কইরেন না। 😷
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ