একদিন হয়তো সব কিছুর মায়া ছেড়ে আমি পাড়ি জমাবো অজানা কোন এক স্থানে। যেখানে নেই কোন আলো-বাতাস, নেই কোন প্রানের ছায়া। যেখানে আমার কানে যাবেনা কারো হাহাকারের শব্দ। সাড়া দেবনা কারো ডাকেই। সবকিছু গুটিয়ে নিয়ে চলে যাবো সেখানে।
-
আমার অর্জিত সকল কিছুই পড়ে থাকবে এই ধরাতে। আমার উত্তরাধিকারীরা হয়তো আমার সম্পদগুলোকে ভাগ ভাটারা করতে ব্যস্ত হয়ে যাবে। ঘর থেকে আমার ছবিটা চিরদিনের জন্য ফেলে দেওয়া হবে। আমার ব্যাবহার করা কাপড়গুলো দিয়ে হয়তো মুছা হবে ঘরের মেঝটা, না হয় দিয়ে দেওয়া হবে এতিম কাউকে। আমার হাতের দামি ঘড়িটা নিয়েও হয়তো অনেকের মাঝে মনমালিন্য হবে। কেউ এসে আমার বিছানাটা সরিয়ে দেখবে মূল্যবান কিছু ফেলে গেলাম কিনা। কেউবা এসে আমার শার্টের পকেটগুলোতে হাত দিয়ে দেখবে আরো কিছু পাওয়া যায় কিনা। মানিব্যাগটা পাওয়ার পর হয়তো খুব নেড়েচেড়ে দেখবে দু চার পয়সা পড়ে আছে কিনা। আমার প্রিয় রুমটাও হয়তো অন্যের দখলে চলে যাবে।
কেউ চলে যাবে কাফনের কাপড় আনতে, কেউ চলে যাবে আতর, গোলাপ আর চন্দন আনতে। কেউবা বারবার এসে বলবে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শেষ করে দাও। ওদিকে কেউ হয়তো কবর করায় ব্যস্ত। আমাকে অজানা ঠিকানায় পৌছে দিতে এখন সবকিছুই প্রস্তত। আমাকে লম্বা করে শুইয়ে সাদা কাপড়টা দিয়ে চকলেটের মতো মুড়িয়ে দিয়েছে।
এখন আমাকে অজানা গন্তব্যে পৌছে দেওয়ার পালা। খুব আপনজনেরা হয়তো তখন হু হু করে কেদে উঠবে। কেউবা পড়বে, আশহাদু আল্লা ইলাহা......
কেউবা শুধু কষ্টটা চেপে ধরে আপনমনে চেয়ে থাকবে।
তারপর আমাকে পৌছে দিবে সেই অজানা ঠিকানায়। যেখানে নেই কোন আপনজন, নেই কোন আরামের বিছানা। কাছের মানুষগুলো হয়তো দু চারদিন কান্না করবে। তারপর তারা সব ভুলে যাবে। আবার নতুন করে শুরু করবে সবকিছু। পুরনো হয়ে যাবো শুধু আমি। আমাকে নিয়ে আর আলোচনা হবেনা, হবেনা কোন হাসাহাসি। সবাই -ই- একদিন মন থেকে মুছে ফেলবে আমাকে। শুধু আমিই তখন অসহায়ের মতো তাকিয়ে থাকবো....
.
লেখা: Ariyan Hasan
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ