" আম্রহরণ (আম চুরি) "
.
.
আম্র এর মৌসুম চলিতেছে। শাখায় শাখায় আম্র দোদুল্যমান। কাচা আম্র দেখিয়া কাহার না জিহ্বায় জল আসে? তবে যদি সেই লোভনীয় আম্র চুরি করিয়া খাওয়া যায় তাহাতে ফিলিংস নামক এক অনুভুতি চরমরূপে কাজ করিয়া থাকে। তবে অবশ্যই তাহা কাচা মিঠাই আম্র হইতে হইবে।
.
আঁখির সামনে গুটিকয়েক বালকের আম্র চর্বন দেখিয়া পুরানো স্মৃতি গুলি মাথা চাড়া দিয়া উঠিতেছে। তাই তাহা ব্যাক্ত করিবার জন্য মুখপুস্তকের আশ্রয় লইলাম।
.
যখন আমি পঞ্চম শ্রেনিতে তখন ছোট একটা বিচ্ছুর দলের প্রধান ছিলাম। কাচা আম্র দেখিয়া এবং ভক্ষন করিবার কথা চিন্তা করিয়া জিহ্বায় সর্বদা জল আসিত।
.
আমাদের দল চুপেচাপে একটা সভার আয়োজন করিল। সভার মূল প্রতিপাদ্য বিষয় হইল আম্রহরণ। আমরা আমাদের বিদ্যালয় থাকিয়া কিছু ক্রোশ দুরের একটা আম্র কাননে হামলা চালাইব
বলিয়া মনস্থ করিলাম। আমি চিন্তা করিয়া দেখিলাম প্রথম দিনেই হামলা চালানো ঠিক হইবেনা। কেননা আগে আমাদের কাচা মিঠাই আম্র এর গাছ চিহ্নিত করিতে হইবে, না হইলে অবিসংবাদী বিপদের আশংকা রহিয়াছে।
.
আমার কথাই শিরোধার্য হইল, এবং সেদিনই আম্র বৃক্ষ গবেষণার কার্যে সদলবলে বাহির হইয়া পড়িলাম। অনেক কসরত করিয়া উচু পাচিল টপকাইলাম এবং বড় বড় বৃক্ষ নির্বাচন করিলাম। আহ আম্র দেখিয়া শান্তি, দু চোখ জুড়াইয়া যায়। কিন্তু একটা সিদ্ধান্তে কেউই উপনীত হইতে পারিতেছেনা যে আমরা গাছে উঠিবো নাকি ঢিল ব্যাবহার করিবো!
.
আমার দিকে সবাই চাহিয়া আছে, দলপতির আদেশ শ্রবণের আশায়। আমি বলিলাম আজকে আমরা শুধু গবেষণা করিতে আসিয়াছি, আম্র ভক্ষন করিতে আসিনাই। বিধায় ঢিল ব্যবহার করাই উত্তম হইবে।
.
কিন্তু কেউই ঢিল মারিয়া সুবিধা করিতে পারিতেছেনা। তাই বাধ্য
হইয়া আমাকেই গুরুভার নিতে হইলে। কেননা দলপতি তো আর এমনি এমনি হইনাই, অনেক প্রশিক্ষন লাগিয়াছে। এইভাবে আমরা পাচটি গাছ চিহ্নিত করিয়া বাটি ফিরিলাম, যাহার আম্র
গুলি বড়ই সুস্বাদু আর মিষ্টি।
.
.
এইবার আসল ঘটনায় আসা যাক। পরেরে দিন বিদ্যালয় শেষ হইবার পরে আমাদের মিশন পসিবল শুরু হইয়া গেলো। এক বান্ধবির দ্বারায় কিছু লবন ও কাচা লংকা বাটা আনিয়া
লইয়াছিলাম। যথারীতি পাচিল টপকাইয়া আমরা আম্র কাননে প্রবেশ করিলাম। একে একে চারটি গাছের আম্র সংগ্রহ করিলাম।
.
শেষের গাছটি অনেক বড় বিধায় কেউ উঠিতে সাহস করিলনা, দলপতিকেই বাধ্য হইয়া উঠিতে হইলো। গাছের অনেক উপড়ে উঠিয়া আগে একটা আম্র মুখে পুরিয়া তৃপ্তি সহকারে পেষন
করিতেছি। আহা আম্রে কি স্বাদ!
.
যেইখানে বাঘের ভয় সেইখানেই নাকি সন্ধে হয়।
পাহারাদার আসিয়া আম্রকাননের চারিদিকে চক্কর মারিতে
লাগিলো। দলের বাকি সদস্যদের এক ঝোপে আশ্রয়
নিতে সময় লাগিলোনা।
.
আমার তো এখন শনির দশা, যদি সে উপরের দিকে অবলোকন করিয়া চায় তাহলে কপালে যে চরম মাত্রার বিপদ ঘটিতে পারে তাহা ভাবিতেছি। কিন্তু বিপদে ধৈর্য ধারন করিতে হয়। তাই আমি ধীরগতিতে একদম উপরের শেষ শাখায় উঠিলাম।
আধখাওয়া আম্র খানি আমার মুখে। ভাগ্যক্রমে পাহারাদার উপরের দিকে নজর দেয়নাই। খুশিতে নাচিতে অভিপ্রায় হইতেছে কিন্তু গাছের উপর তাহা সম্ভব নহে দেখিয়া দমিয়া গেলাম।
.
দ্রুত আম্র সংগ্রহ করিয়া নামিতে যাইবো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। পুরোটাই প্রায় নামিয়া গিয়াছি এমন সময়ে পা পিছলাইয়া হর্ম্মতলে পড়িয়া গেইলাম। বাম পা খানি কিঞ্চিত মাত্রায় মচকিয়া গেলো।
.
এরপর নিরাপদ জায়গায় আসিয়া কষ্টে উপার্জিত আম্র ভক্ষন
করা শুরু করিলাম। আহা, কাঁচামিঠে আম্র নয় যেনো মধু চর্বন করিতেছি।
তবে কি, ছোট্ট এ জীবনে এত আম্র ভক্ষণ করিয়াছি কিন্তু সেইরকম তৃপ্তি আজো অবধি পাইনাই।
.
বাড়িতে আসিয়া বলিলাম ফুটবল খেলিতে পা মচকাইয়া গিয়াছে যাহা একটু মালিশেই আরাম বোধ হইলো।
আর তার পরের দুই দিন সরাসরি লাইনের জন্য যে বিদ্যালয়ে যাইতে পারি নাই তাহা আরেকদিন বলিব।
.
.
লিখাঃ আমিম এহসান
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž
4661
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ŧ:ā§Ēā§Ē AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ