āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4711

গল্পঃ "মিষ্টি রাগ"
.
বেলকনিতে পায়চারী করছে পুষ্প, আত্মায় একগাদা মন খারাপ বিরাজমান। সুমধুর পাখির ডাক ট্রাকের হর্ন এর মত লাগছে, বাঁচার জন্য প্রয়োজনীয় অক্সিজেন টাও অসহ্য লাগছে। কেনো যে শিমুল কে সে এভাবে বকা দিলো নিজেও বুঝতে পারছেনা। সে তো দুষ্টামিই করেছে আর এই দুষ্টামির জের ধরে শিমুলের সাথে ঝগড়া করাটা মোটেও ঠিক হয়নি।
.
শিমুল আর পুষ্পের প্রেম এর প্রায় চার মাস হয়েছে। গতকাল তারা পার্কে বসে গল্প করছিলো। হটাৎ করে শিমুল কি করলো, পাশের একটা মেয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে উঠলো- দেখছো পুষ্প, মেয়েটা কি সুন্দর, যেনো আসমানের পরী, ইস কি সুন্দর চুল,  কপাল,গাল, ঠোট...
শিমুল হয়তো আরোও কিছু বলতো কিন্তু পুষ্প তাকে থামিয়ে দিয়ে এই যে বকা শুরু করলো- তুমি আমার পাশে বসে প্রেম করছো আর অন্য একটা মেয়ের রূপ দেখছো, শয়তান, কুত্তা, ইতর, বাঁদর, লম্পট ইত্যাদি ইত্যাদি। যত নেগেটিভ বৈশিষ্ট্য এর গালি ছিলো সব এক দমে শেষ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলো। শিমুল যে এত বড় ফান করে ফেলেছে নিজেও বুঝেনি, পুষ্প তাকে কিছু বলার সুযোগই দিলোনা তাই হাঁ করে সে পুষ্পের গমন পথে চেয়ে আছে।  দৌড়ে গিয়ে থামাতে চাইলো কিন্তু পুষ্পের এখন প্রচন্ড মাথা হট হয়ে আছে, উলটা পালটা যদি এ ভরা পার্কে করে বসে তাহলে প্রেস্টিজ এর বারোটা বেজে যাবে।
.
শিমুল ভাবলো নাহ,মাঝে মাঝে ঝগড়া, অভিমান, ভুল বুঝাবুঝিরও দরকার আছে। তাদের ভালবাসা তো অনেক গভীর অনেক মিষ্টি তাই ডায়বেটিস এড়াতে শিমুল ফোন অফ করে রেখে দিলো। যদিও সে জানতো যে একটা রাত ফোনে কথা না বললে তাদের দুজনরই বেহাল অবস্থা হবে। পুষ্প যাতে একটা ভাল শিক্ষা পায় তাই সে এ কাজটা অনেক কষ্টে করলো, তাই সারারাত শিমুলের ঘুম হয়নি এপাশ ওপাশ করে কেটে গেছে রাত।
.
আর এদিকে পুষ্পও সারারাত জেগে থেকে সকাল বেলা একটু ঘুমিয়ে পড়েছিলো। ঘুম থেকে উঠেই ফোন চেক করে দেখে কিছুই নেই, কোনও মিসড কলও নেই মেসেজেও নেই শিমুলের। মেজাজ টা খারাপ হয়ে গেলো তার, তাই বেলকনিতে পায়চারী করছিলো আর শিমুলের ফোনে ট্রাই করছিলো।
.
শিমুল ভাবছে, নাহ! এখন ফোনটা অন করে মেসেজ করা দরকার কেননা নিশ্চয় পুষ্পের এখন ঘুম এর সাথে রাগ অভিমান ভেঙে গেছে।
.
পুষ্পের ইচ্ছে করছে ফোন টা বাইরে ছুড়ে মারতে এমনি সময় মেসেজের রিংটোন,  মেসেজ ওপেন করে দেখে শিমুলের মেসেজ- সরি সুইট বেবি।
.
সাথে সাথে পুষ্প শিমুলকে ফোন দিলো,
- এই তুমি মানুষ না অন্যকিছু,
- না মানে আমি তো ফান করেছিলাম
- সারারাত আমার কিভাবে কাটছে তুমি জানো? ওরকম ফান আর কখনও করবানা, অন্য মেয়ের দিকে ভুলেও তাকাবেনা, তুমি কেবল আমার, আর আমার দিকে তাকিয়ে থাকবা। 
- জো হুকুম মহারানী,  এবার কান্নাটা থামাও প্লিজ
- তুমিইতো কাঁদাচ্ছো,
- লক্ষি আমার শুনো, মাঝে মাঝে এমন ভুল বুঝাবুঝি, রাগ,অভিমান এর দরকার আছে তো নাহলে আমাদের ভালবাসার গভীরতা টা উপলব্ধি করতে পারবনা যে,
- আমি উপলব্ধি, হাবি জাবি বুঝিনা আর কখনও এমন করবানা,
- আচ্ছা সোনাপাখি
- হুম, কখন ঘুম থেকে উঠছো?
- সারারাত তো আমার ঘুমই হয়নি
- কেনো ঘুম হয়নি শুনি,
- ওই যে পার্কের ওই মেয়েটার কথা ভেবে
- শিমুল আবার!!!
- উহু সরি সোনাপাখি, তোমার জন্য, গত রাত টা যে আমার কিভাবে গেছে তুমি বুঝবানা
- বুঝবোনা কেনো,  আমিও ঘুমাইনি সারারাত,  এখন ঘুমাবো,  তুমিও ঘুমাও বাবু
- হ্যা খুব ঘুম পাইছে, বিকেলে আসতে পারবা পার্কে
- না আর পার্কে না তুমি অনেক খারাপ
- উহু, তোমাকেই দেখবো তো, কেদে কেদে চোখ কতটা ফুলিয়েছো তা দেখবো
- হি হি, আচ্ছা আসবো.. রাখো এখন
- তুমি রাখো
- না তুমি রাখো
- বলছি না তুমি রাখো
- তুমি ফোন দিছো তুমি রাখো
- না তুমি রাখবা সমতাকরন বুঝোনা
- ওইটা আবার কি জিনিস
- আমি ফোন দিছি তুমি রাখবা, তুমি দিলে আমি রাখতাম
- ওহ আচ্ছা, লাভ ইউ
- লাভ ইউ টু...
টুট টুট.............
.  
.
লিখাঃ আমিম এহসান

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ