āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4654

আজাইরা একটা কাজ কম্পলিট করে ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরলাম। মেজাজ প্রচন্ড গরম , এমন অবস্থায় ছোট বোন নিহার ঘর থেকে গানের আওয়াজ আসছে। একপ্রকার চিৎকার করে বললাম- "এই নিহা চুপ হো, কাঁকের মত কাঁ কাঁ করিস না।"
.
গান বন্ধ হতে কয়েক মিলি সেকেন্ড এর মত লাগলো। নিহা দৌড়ে এসে বললো- "ভাইয়া চুপ, আস্তে..। আমি গান গাইনাই।"
তখুনি মনে হলো আসলেই তো এটা তো নিহার গলা ছিলোনা। নিহাকে বললাম যে তাহলে গান গাইলোটা কে? কোন কাঁকে?
.
নিহা আমাকে থামাতে থামাতে দেখি ওর ঘর থেকে একটা মেয়ে বেড়িয়ে আসলো। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম কিছুক্ষণ চশমাওয়ালীর দিকে। বুঝতে পারলাম মেয়েটা দাঁতে দাঁত চেপে রাগে কটমট করছে। পরিস্থিতি সামলানোর জন্য বলতে শুরু করলাম- "আমি আগেই ভাবছিলাম, নিহা তো এত সুন্দর করে গান গাইতে পারেনা।"
.
মেয়েটা দুহাত জড়িয়ে রেখে এমন একটা লুক দিলো যে আমার তো রিমান্ডে রিমান্ডে অবস্থা। আর এদিকে নিহাও কি বলবে বুঝতে পারছেনা। ভ্যাবাচেকা খেয়ে নিহা বলতে লাগলো- "ভাইয়া ও আমার বান্ধবী লাবণ্য।" আমি দুটো ছোট কাশি দিয়ে বললাম- "হুম,  লাবণ্য। চেহেরা দেখেই বোঝা যায়। "
.
নিহা তার বান্ধবীর দিকে ফিরে বললো- "লাবণ্য, এই হলো আমার অমি ভাইয়া।"
.
আমি বসতে বললাম ওদের। পরিস্থিতি আমার কাছে ঠান্ডা মনে হলেও লাবণ্যের চেহেরা দেখে বুঝলাম পরিস্থিতি এখনও উত্তপ্ত।
.
নিহা চা নাস্তার ব্যবস্থা করতে উঠে যাচ্ছিলো। লাবণ্য তাকে থামিয়ে বললো- "তোর ভাইয়াকে একটা গান গাইতে বল, দেখি তোর ভাইয়া আমার মত কাঁক নাকি বসন্তের কোকিল। " আমি জোড়ে জোড়ে কৃত্তিম কাশি দিতে লাগলাম।
.
-"তোর ভাইয়ার বুঝি ঠান্ডা লাগছে তাইনারে নিহা? গলা বুঝি ভেঙ্গে গেছে! বেচারা!"
-"শোন লাবণ্য, আমার ভাইয়াও ভাল গান গাইতে পারে।"
-"তো বল একটা গান গাইতে, আমরাও একটু শুনি।"
.
না না করতেই আম্মু ঘরে ঢুকে বলতে লাগলো- "শুনতে চাইছে, শোনানা একটা গান।" এ কেমন ঝামেলায় পড়লাম রে বাবা। এ ঝামেলা থেকে উত্তরণের পথ খুজতে লাগলাম। পেলাম না কোনো উপায়। নিহাকে বললাম-" আমি গান গাইবো এক শর্তে,  আমার সাথে তোর বান্ধবিকেও গান গাইতে হবে। আই মিন ডুয়েট সং।"
.
কিন্তু না। লাবণ্য আরো একটা খোটা মারা কথা বলে উঠলো যে- "কোকিলের সাথে কাঁক গান গাইবে! কাজটা কি ঠিক হবে নিহা?"
.
বুঝতে পারলাম লাবণ্য এখনও রাগ করে আছে। থাকুক রাগ করে, আমার তাতে কি আসে যায়। কিন্তু এই নিহাটা! 
-"ভাইয়া লাবণ্যকে স্যরি বল।"
-"আ আ আ আমি?"
-"হ্যা তুমি.."
-"স্যরি বলার মত আমি কিছু করিনাই। আমি ভাবছিলাম তুই গান গাইতেছিলি তাই তো কাঁক বলছি,  আমি যদি জানতাম তোর বান্ধবী তাহলে কি আর এই সত্য কথাটা বলতাম।"
.
নিহা চিৎকার দিয়ে "ভাইয়া.... " বলে লাবণ্যের দিকে তাকালো। আমিও তাকালাম। ঠোটগুলো তির তির করে কাঁপছে। চোখ সরিয়ে নিলাম, বোনের বান্ধবীর ঠোটের দিকে চেয়ে আছি, লোকে জানলে একটা কেলেংকারি হয়ে যাবে। অনিচ্ছাসত্ত্বেও অন্যদিকে মুখ করে বললাম-"আচ্ছা স্যরি।"
.
-"আমার দিকে তাকিয়ে স্যরি বলতে বল। "
.
বাধ্য হয়ে সুন্দর করে সুন্দরীর দিকে তাকিয়ে স্যরি বললাম শুধু নিহার কথা ভেবে। স্যরি বলাটা মুহূর্তেই কাজ করা শুরু করলো। লাবণ্যের মুখে ধীরে ধীরে হাসির আভা প্রকাশ পেতে শুরু করলো। মেয়েটা এত সুন্দর করে হাসতে পারে কিভাবে! হাউ ইজ ইট পসিবল!
.
নিহার কাছে এখুনি শোনা দরকার  লাবন্যের রিলেশন স্ট্যাটাস সম্পর্কে। যদি সিংগেল থাকে তাহলে তো এক মুহূর্ত দেরী না করে নিমিষেই তার হাসির প্রেমে পড়ে যাওয়া যায়। কিন্তু যদি ডাবল তাহলে আর প্রেমে পড়বনা।
.
কিন্তু আমার নিয়মনীতির তোয়াক্কা না করে নিহার কাছে কিছু না শুনেই, লাবণ্যের হাসির প্রেমে টুপ করে পড়ে গেলাম। প্রেমে পড়ে যাবার মতই একটা ব্যাপার তাই পড়ে গেছি । এটাকে যদি কেউ নেগেটিভ কিছু মনে করে তাহলে আমার কিছু করার নেই।
.
লাবণ্যকে বললাম- "এতক্ষণ না হেসে গাল ফুলিয়ে ছিলে কেনো?"
ও একটু অন্যরকম হাসি দিয়ে বললো- "ইচ্ছে হয়নি তাই হাসিনি, কোনো সমস্যা?"
.
লাবণ্য আমার সাথে কথা বলতে তেমন একটা আগ্রহ দেখাচ্ছেনা। তাই একটু মন খারাপ করে উঠে গেলাম। ফ্রেশ হওয়া দরকার। এমন সময় লাবন্য বলে উঠলো- "কই গান তো শোনালেন না?"
.
ফ্রেশ হয়ে এসে শোনাতে চাইলাম। কিন্তু নিহা বলে উঠলো- "ভাইয়া লাবণ্য এখুনি চলে যাবে, দেরী হলে ওর হাবি রাগ করবে।"
.
নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। তাই আঙ্গুল দিয়ে কান একটু খোঁচা খুঁচি করে বললাম- "কি বললি?"
.
নিহা এবার একটু জোড়েই বললো- "আরে ওর হাবি তাড়াতাড়ি যেতে বলছে, ওরা জানি কোথায় বেড়াতে যাবে। তুমি একটা গান শুনিয়েই যাও।!
.
.
আমি ভাঙ্গা মনে মনে ভাবতে লাগলাম "এহ, আরো গান শোনাচ্ছি।"
.
লাবণ্যের চোখের দিকে রাগ হয়ে তাকিয়ে বললাম-"আমি কোকিল। কোনো কাঁকের সাথে গান বলতে পারবনা। টাটা বাই বাই।"
.
এই বলে বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিলাম। ঝর্ণার পানির সাথে দু এক ফোটা চোখের পানি খুব দ্রুত মিশে গেলো, খুব দ্রুত।
.
.
.
গল্পঃ "ছ্যাকা খাওয়ার বাঁকা গল্প"
.
লিখাঃ আমিম এহসান

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ