প্রপোজ
.
.
এই মেয়ে আমার অক্সিজেন হবে?
অক্সিজেন?
.
প্রশ্বাসের সাথে আপন করে নেব
তোমাকে ফুসফুসের ভেতরে,
পালমোনারী শিরা দিয়ে রক্তে মিশে
হৃৎপিন্ডে আমন্ত্রিত হবে তুমি সাদরে।
.
বাম অলিন্দে তোমার ছোয়ায় হৃৎপিন্ডে আমার
শুরু হবে যে স্পন্দন,
বাইকাসপিড কপাটিকা খুলে গিয়ে
বাম নিলয় করবে যে তোমাকে মধুর আলিঙ্গন।
.
অ্যাওর্টা থেকে বইবে তুমি আমার
ধমনী আর কৈশিক জালিকায়,
মিশে যাবে তুমি আমার সারা দেহের;
প্রতিটি কোষে রক্তলাল মমতায়।
.
আবার বলছি,
এই মেয়ে আমার অক্সিজেন হবে?
অক্সিজেন?
শেষ নিঃশ্বাসের সাথেও তোমাকে
আমি রাখবো করে আপন।
.
.
কবিতাঃ "অক্সিজেন"
লিখাঃ আমিম এহসান
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ