āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4635

" আম্রহরণ (আম চুরি) "
.
আম্র এর মৌসুম চলিতেছে। শাখায় শাখায় আম্র দোদুল্যমান। কাচা আম্র দেখিয়া কাহার না জিহ্বায় জল আসে। তবে যদি সেই লোভনীয় আম্র চুরি করিয়া খাওয়া যায় তাহলে তাহাতে ফিলিংস নামক এক অনুভুতি চরমভাবে কাজ করিয়া থাকে। তবে অবশ্যই তাহা কাচা মিঠাই আম্র হইতে হইবে। এই আম্র দেখিয়া পুরানো স্মৃতি গুলি মাথা চাড়া দিয়া উঠিতেছে। তাহা ব্যাক্ত করিবার জন্য মুখপুস্তকের আশ্রয় লইলাম।
.
যখন আমি পঞ্চম শ্রেনিতে তখন ছোট একটা বিচ্ছুর দলের প্রধান ছিলাম। কাচা আম্র দেখিয়া এবং ভক্ষন করিবার কথা চিন্তা করিয়া জিহ্বায় সর্বদা জল আসিত। আমাদের দল চুপেচাপে একটা সভার আয়োজন করিল। সভার মূল প্রতিপাদ্য বিষয় হইল আম্রহরণ। আমরা আমাদের বিদ্যালয় থাকিয়া কিছু ক্রোশ দুরের একটা আম্র কাননে হামলা চালাইব বলিয়া মনস্থ করিলাম।
.
আমি চিন্তা করিয়া দেখিলাম প্রথম দিনেই হামলা চালানো ঠিক হইবেনা, আগে আমাদের কাচা মিঠাই আম্র এর গাছ চিহ্নিত করিতে হইবে, না হইলে বিপদের আশংকা রহিয়াছে। আমার কথাই শিরোধার্য হইল, এবং সেদিনই আম্র বৃক্ষ গবেষণার কার্যে সদলবলে বাহির হইয়া পড়িলাম। অনেক কসরত করিয়া উচু পাচিল টপকাইলাম এবং বড় বড় বৃক্ষ নির্বাচন করিলাম। আহ আম্র দেখিয়া শান্তি, দু চোখ জুড়াইয়া যায়। কিন্তু একটা সিদ্ধান্তে কেউই উপনীত হইতে পারিতেছেনা যে তাহারা গাছে উঠিবে নাকি ঢিল ব্যাবহার করিবে।
.
আমার দিকে সবাই চাহিয়া আছে দলপতির আদেশ শুনিবার আশায়, আমি বলিলাম আজকে আমরা শুধু গবেষণা করিতে আসিয়াছি আম্র ভক্ষন করিতে আসিনাই বিধায় ঢিল ব্যবহার করাই উত্তম হইবে। কিন্তু কেউই ঢিল মারিয়া সুবিধা করিতে পারিতেছেনা, তাই বাধ্য হইয়া আমাকেই গুরুভার নিতে হইলে, কেননা দলপতি তো আর এমনি এমনি হইনাই, অনেক প্রশিক্ষন লাগিয়াছে। এইভাবে আমরা পাচটি গাছ চিহ্নিত করিলাম, যাহার আম্র গুলি বড়ই সুস্বাদু আর মিষ্টি।
.
এইবার আসল ঘটনায় আসা যাক। পরেরে দিন বিদ্যালয় শেষ হইবার পরে আমাদের মিশন শুরু হইয়া গেলো। এক বান্ধবির দ্বারায় কিছু লবন ও কাচা লংকা বাটা আনিয়া লইয়াছিলাম। যথারীতি পাচিল টপকাইয়া আমরা আম্র কাননে প্রবেশ করিলাম। একে একে চারটি গাছের আম্র সংগ্রহ করিলাম।
.
শেষের গাছটি অনেক বড় বিধায় কেউ উঠিতে সাহস করিলনা, দলপতিকেই বাধ্য হইয়া উঠিতে হইলো। গাছের অনেক উপড়ে উঠিয়া আগে একটা আম্র মুখে পুরিয়া তৃপ্তি সহকারে পেষন করিতেছি। যেইখানে বাঘের ভয় সেইখানেই নাকি সন্ধে হয়, পাহারাদার আসিয়া চারিদিকে চক্কর মারিতেছে, দলের বাকি সদস্য রা এক ঝোপে আশ্রই নিয়াছে। আমার তো এখন শনির দশা, যদি সে উপরের দিকে অবলোকন করিয়া চায় তাহলে কপালে যে কি ঘটিবে তাহা ভাবিতেছি। কিন্তু বিপদে ধৈর্য ধারন করিতে হয়, আমি একদম উপরের শেষ শাখায় উঠিলাম।
.
আধখাওয়া আম্র খানি আমার মুখে। কিন্তু ভাগ্যক্রমে পাহারাদার উপরের দিকে নজর দেয়নাই। খুশিতে নাচিতে অভিপ্রায় হইতেছে কিন্তু গাছের উপর তাহা সম্ভব নহে দেখিয়া দমিয়া গেলাম। দ্রুত আম্র সংগ্রহ করিয়া নামিতে যাইবো ভাগ্যের কি নির্মম পরিহাস, পুরোটাই প্রায় নামিয়া গিয়াছি এমনি সময়ে পা পিছলাইয়া হর্ম্মতলে পড়িয়া গেইলাম। বাম পা খানি একটু মচকিয়া গিয়াছে।.
.
এরপর নিরাপদ জায়গায় আসিয়া কষ্টে উপার্জিত আম্র ভক্ষন করা শুরু করিলাম। সেইরকম তৃপ্তি আজো অবধি পাইনাই।
বাড়িতে আসিয়া বলিলাম ফুটবল খেলিতে পা মচকাইয়া গিয়াছে, একটু মালিশেই আরাম বোধ হইলো। আর তার পরের দুই দিন যে কেনো বিদ্যালয়ে যাইতে পারি নাই তাহা আরেকদিন বলিব।
.
.
লিখাঃ আমিম এহসান...

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ