কবিতাঃ পড়াশুনা vs ঘুম
.
.
ঘুমকে আমি দিয়েছি ছুটি
পরীক্ষারই তরে,
আস্তে পড়লে পড়া হয়না আমার
তাইতো পড়ি জোড়ে।
.
বাবা মা অবাক চোখে
তাকায় আমার পানে,
পরীক্ষার আগে তাদের ছেলে
পাগল হয় নাকি কে জানে!
.
বাবা আমার একটু রেগে
বলে কড়া করে,
সারা বছর ঘুরে বেড়াস
আর এখন মাথা ঘোরে?
.
আম্মু বলে জাদু সোনা
পড়তে হবেনা আর,
একটু জিরিয়ে খেয়ে নে
পড়তে বসিস আবার।
.
তাইতো আমি বইটা ছুড়ে
বিছানায় হই চিৎ,
ঠিক তখুনি বিবেক এসে
শেখায় উচিৎ অনুচিৎ।
.
তাইতো আবার কড়া শপথে
বই এর সামনে বসি,
ঠিক তখুনি ঘুম বাবাজি
ধরে আমায় ঠাসি।
.
বইয়ের বুকে মুখ থুবড়ে
ঘুমিয়ে যাই যখন,
সব ভুলে দেখি আমি
নানান স্বপন তখন।
.
.
লিখাঃ আমিম এহসান
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž
4636
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧍:ā§Šā§¨ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ