āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4634

কবিতা: ঘুম vs নির্ঘুম
লিখা: আমিম এহসান
.
.
বর্তমান ছেলে মেয়েদের চোখে
আছে অবৈধ প্রেমের ভাষা,
রাতের ঘুম হারাম করে
দেখে তারা মিথ্যা স্বপ্ন-আশা।
.
বললে বলবে মানসিক চাপ
ঘুম আসেনা রাতে,
কি করে ঘুম আসবে বলেন
মন যে তার ফেসবুকেরই সাথে।
.
কিছু আবার ভদ্র ছেলে
খেয়ে কড়া চা,
জ্বালিয়ে বিড়ি টেনে ধোয়া
বলে ঘুম তুই চলে যা।
.
মেধাবীদের পরীক্ষার আগে
টেনশনে ঘুম হারাম,
একদিন পড়েই ফার্স্ট হতে চায়
ছেড়ে আয়েশ আরাম।
.
এদের আবার দারুণ অভ্যাস
সেহরি খাওয়া নিয়ে,
সেহরি খেয়ে একবারে ঘুমায়
মসজিদে না গিয়ে।
.
আল্লাহ তা'লা রাত দিয়েছেন
বিশ্রামেরই তরে,
কিন্তু কিছুজন ঘুম নিয়ে যে
দারুণ খেলা করে।
.
তাইতো এখন শান্তি নাই
কারোও মনের কোণে,
সারাটা সময় অস্বস্তিতে
আর দীর্ঘশ্বাস ক্ষণে ক্ষণে।
.
রাতে ঘুম না ঘুমিয়ে
ঘুমায় এরা পরে,
সকাল হয় তাইতো এদের
ভোর দুপুরে।
.
ঘুম কমেতে তার ছিঁড়ে যায়
মেজাজ যে খটখটে,
কি করে তাই বলেন দেখি
দ্বন্দ্ব অশান্তি মেটে!
.
সব শেষে যে বলতে চাই
একটু কেশে হেসে,
রাতের বেলায় করি যদি
একটু ঘুমের ভান,
ঘুম আসতে বাধ্য,
বাধ্য আসতে সুখের ঐকতান।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ