★23★গল্প : পিচ্চির বউ
লেখক: Sheikh Afran
বিকালের ধমকা বাতাসে বারান্দার চৌকিতে বসে আছি, এক হাতে কফির মগ, অন্য হাতে বোনের দেয়া মোবাইলটা।
যান্ত্রিকতার শহরে প্রবেশের সাথে সাথে মেসেজের টুংটাং শব্দে ভাবনার ব্যাঘাত ঘটল। পিচ্চির বউ নামে আইডি থেকে একটা মেসেজ রিকুয়েস্ট এসেছে। না দেখেই মোবাইলটা পাশে থাকা টেবিলের উপর রেখে দিলাম।
মেসেজ পড়ার ইচ্ছে বা আগ্রহ কিছুই নেই। তার কারণ
একটাই,,সব কয়টি ফেইক আইডি। আর মেসেজের ধরন দেখলেই আর রিপ্লাই দিতে ইচ্ছে হয় না।
রাতে বেডে শুয়ে সবেমাত্র ফেইসবুকে লগ ইন করেছিলাম। ঠিক সেইসময় আর একটা মেসেজ, সেই পিচ্চির বউ আইডি থেকে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফেইসবুক থেকে বের হয়েছি। নিজেকে হেলিয়ে দিয়েছি
বিছানায়, সকালে আবার ভার্সিটি যেতে হবে।
সকাল সকাল ঘুম ভাঙ্গল এলার্মের শব্দে। সিঙ্গেল জিবনে সকালের ঘুম ভাঙ্গানোটা বড় সমস্যা, কেননা যারা সিঙ্গেল না তারা তো গফের ফোনে ঘুম ভাঙ্গে আর আমাদের এলার্মে।এখন তো দেখছি সকালের ঘুম ভাঙ্গানোর জন্য হলেও একটা গফ দরকার !!!!
আমি শেখ ফারহান। অনার্স প্রথম বর্ষের ছাত্র। আর বাবা মায়ের একমাত্র ছোট ছেলে,,,,,
ভার্সিটি গেইটে ঢোকার সাথে সাথে কোনো রমনীর ডাকে, আসলে রমনি না একটা মেয়ের ডাকে, ঠিক মেয়ে না আমার ক্লাসমেট মিস. আনিকার ডাকে দাড়াতে হল।
--কি কবর
--কিছু না
--ওহ, তা ফেইসবুকে এত মেসেজ রিকুয়েস্ট দিলাম, কিন্তু কোন রিপ্লাই নাই, এত ব্যস্ততা কিসের?
--তুমি আমাকে মেসেজ দিয়েছ, তোমার আইডির নামটা যেন কি?
--পিচ্চির বউ
--হা হা হা
--হাসছ কেন?
--তা কোন পিচ্চির প্রেমে পড়লে শুনি
--সেটা যেনে তুমি কি করবে
--তাহলে আমি মেসেজের রিপ্লাই দেব কি না সেটা যেনে তুমি কি করবে
--না বললে
--না বললে কি!!!
--কিছু না (রাগ করে চলে গেল)
কিছুক্ষণ পর আবার আসবে, আমি জানি। তার কারণ
একটাই, সেটা হল ভালবাসা,,
আমি জানি আনিকা আমাকে ভালবাসে, ইভেন আমি নিজেও আনিকাকে ভালবাসি। কিন্তু যতবার আমার কাছে আসে ততবার আমি রাগাই।
অনেক ভাবে ইম্প্রেস করার চেস্টা করেছে, অনেক ভাবে বুঝাতে চেয়েছে, কিন্তু আমি না বুঝার ভান করে থাকি।
ক্লাস শেষ করে সবেমাত্র ভার্সিটি গেইট থেকে বের হয়েছি, ঠিক সেইসময় কোথা থেকে আনিকার এন্ট্রি।
--একটা কথা ছিল
--বল
--বলব
--ইচ্ছে হলে বলবে, না হলে বলবে না
--আচ্ছা তোমাকে এত মায়া লাগে কেন?
--সত্যি
--হ্যা,
--মুখটা তুলতুলে লাগছে না
---হ্যা,
--যাক তাহলে ঔষধ কাজে দিয়েছে
--কি, ঔষধ!!!
--আরে বিজ্ঞপনে দেখেছি, একটা ক্রিম ব্যবহার করলে
মুখ ফর্সা ও তুলতুলে হয়
---কি?
--হ্যা,
মেয়েটা কেঁদে কেঁদে যাচ্ছে,আর আমি মন খুলে হাসছি।
বাসায় এসে হাসতে হাসতে আমার অবস্থা শেষ, তখন মা এসে হাজির!!
--কি রে, কি হয়েছে, এসেই একদম বাসা মাথায় তুলেছিস?
--মা
--কি?
--তোমার বউমাকে প্যারা দিয়েছি
(ইসস রে মুখ ফসকে আসল কথাটা বের হয়ে গেল।দিলাম জিব্হে কামড়)
বলেই দৌড়ে গিয়ে ওয়াসরুমে ডোকে পড়লাম, আজকের মত বেচে গেলাম, যাক মা কিছু বুঝতে পারেনি।
বিকালের শিতল বাতাসে নিজেকে বিছানায় হেলিয়ে দিয়েছি, ফেইসবুকে সবেমাত্র প্রবেশ, সেই মুহূর্তে মেসেজ, পিচ্চির বউ থেকে। এ মেয়ে মনে হয় সবসময়
অনলাইলে অপেক্ষা করে কখন আমি আসব।
দেখি কি লেখছে??
--ঘুরতে যাবে!
--না
--কেন?
--এমনি
--বিকালে তো সবাই সবার গফ কে নিয়ে ঘুরে, তুমি ঘুরলে সমস্যা কি!
--ঘুরতে যাবার কথা বললে না, প্রপোজ করলে
------নিশ্চুপ
--তুমি তো আস্তা একটা বজ্জাত মেয়ে, মেয়েরা আগে প্রপোজ করতে দেখছ, সব জায়গায় তো ছেলেরা করে!
--যুগ পাল্টাইছে
কি কয় মাইয়ায়, এ আমি কার প্রেমে পড়লাম হ্যা। এক বছর পর যদি আমাকেও পাল্টে দেয়। বলে যদি যুগ
পাল্টাইছে বদলাতে হবে,তখন কি হবে!শালার প্রেম করার জন্য আর কোন মেয়ে পেলাম না। মোবাইল বন্ধ করে দিলাম। মাথায় একটা চিন্তা মাইয়ায়ে কি বলব?
পরেরদিন,
সকাল সকাল ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে,হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্য রওনা হলাম।
ভার্সিটি গেইটে ডোকতে যাব, ঠিক তখন আনিকা পিচ্চির বউয়ের ডাক।
দাঁড়ালাম
--আমার উত্তর
--জানি না
--কেন জান না
--কেন জানি না, সেটাও জানি না
--চুপ(ধমক সুরে)
--এরকম ভাবে আমার দিকে চেয়ে আছ কেন?
--তুই বলবি
--তুমি থেকে তুই
--ভালবাসিস কি না!
--না
--কি
--না, মানে হ্যা
--হুম,
--জোড় করে ভালবাসা আদায় করছ
--হ্যা, করছি তো
--না কিছু না
--চল
--কোথায়
--এত প্রশ্ন কর কেন!
--চল, প্যারা শুরু
--প্যারা শুরু মানে
--না আসলে এতদিন প্যারা মুক্ত ছিলাম তো, আর আজ তো সবেমাত্র জয়েন করেছি
--তাহলে তুমি আমাকে প্যারা বলছ
--হ্যা,সব প্রেমিকরা তো এটাই বলে,তবে
--তবে কি
--আমার চিন্তা অন্য কিছু
--কি
--যেভাবে যুগ পাল্টাইছ, কখন জানি আমাকে পাল্টে ফেল
--সেটা সম্ভব না
--তাহলেই হল,,,,,,,
কিন্তু মনে শান্তি নেই। আমার ভাবনা শুধু একটা, কখন জানি আমাকে পাল্টে দেয়,,,,,,
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ