#অণুগল্প_২ : সেই বুড়ি!!
লেখক: শেখ আফরান
কুয়াশায় ঘেরা সকাল, শীতটা কমষে বেড়েই চলছে। গায়ে চাদর জড়িয়ে, বেরিয়ে পড়লাম গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে।
কুয়াশায় ভেজা বন, চাদরটা গায়ে মুড়িয়ে হাটছি।শিশিরের জলে পা গুলা ভিজে বরফের মত শীতল হয়ে গেছে।
হঠাৎই কোনো এক আবছায়া চোখের সামনে ভেসে উঠল, মনে হচ্ছে কুয়াশায় ঘেরা সকালে,
কোন এক লোক গুটি গুটি পায়ে কিছু কুড়িয়ে নিচ্ছে। সত্যতা যাচাই করতে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম সেই ছায়ার দিকে।
সামনে গিয়ে দেখি মাথায় উড়া(ঝুড়ি) নিয়ে কোনো এক মহিলা গরুর গোবর কুড়িয়ে নিচ্ছেন। ঠিক মহিলা বললে ভুল হবে,তাকে বয়স্ক মহিলা মানে বুড়ি বলাটাই উত্তম। কেননা তিনি বয়সের বাড়ে নুয়ে পড়েছেন, হাতে একটা গল্লা(লাঠি), যাকে ভর করে তিনি চলেন।
খুবই অবাক হয়ে ছিলাম, সেই বুড়ির কাজকর্মের ধরণ দেখে। কৌতূহল হয়ে জানতে চেয়েছিলাম তার এই কর্মঠ জীবনের কথা। যেটা শুনে অনেকটা পরিমানে অবাক, আশ্চর্য দুটোই হয়ে ছিলাম।
--আপনি এই শীতে এটা কি করছেন?
--গরুর গোবর থুকাই!
--তার জন্য এই শীতে, আমার নিজেরই কাপাকাপি অবস্তা।
--আমাদের গরম শীত বলতে কিছু নেই বাবা,
--কিন্তু কেন করছেন এসব?
--বাড়িতে দুটো ছেলে আছে,
--তাহলে আপনি কেন এসব করছেন?
--ছেলে দুটো এখন কামে গেছে।তাই গোবর থুকাতে এলাম।
--এসব দিয়ে কি করবেন?
--মোইট্টা চিন?
--না!
--ওসব চিনবা না, রান্নার জন্য!
--ওহ, লাকড়ি?
--হ্যা।
--রান্না কি আপনি করেন?
--হ্যা, আমিই করি।
--এই শরীর নিয়ে?
--না হলে ছেলে দুটো কামতনে আইয়া খাইব কি?
--ওহ,
--যাই বাবা।
--আমি আপনাকে সাহায্য করি?
বুড়ির মাথা থেকে ঝুড়িটা আমার মাথায় নিয়ে আসলাম। লাঠি ভর করে বুড়ি হাটছেন,আর আমি থাকে অনুসরণ করে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি।
একটা কুঁড়েঘরের কাছে এসেই বুড়ি আমাকে উড়া( ঝুড়িটা) নামাতে বললেন।
ঝুড়িটা নামিয়ে দিতেই, বুড়ি ঘর থেকে একটা মাদুর এনে, পেতে দিলেন।
--বস বাবা!
আমি চাদরটা জড়িয়ে, বুড়ির পেতে দেয়া মাদুরে বসে পড়লাম। বুড়ি কুঁড়েঘরের ভিতরে ঢোকলেন,
একহাতে পুঁটলি আর একহাতে জল নিয়ে বেরিয়ে আসলেন।
--এই নে, বাবা?
--কি এটা?
--মুড়ি খাও!
বুড়ির হাত থেকে পুঁটলিটা নিয়ে, খোলে খেতে শুরু করলাম। আর ভাবতে লাগলাম ভালবাসা গুলা মনে হয় এমনি হয়। আমার মতে পৃথিবীতে
সহজ সরল খেটে খাওয়া মানুষ গুলাই সুখী মানুষ।
আমি অপরিচিত ছিলাম, কিন্তু সেই বুড়ি না চিনেই আমাকে তার বাড়ি নিয়ে, খেতে পর্যন্ত দিয়েছিলেন। স্নেহ, আদর, ভালবাসা এটাকেই বলে।
.............সমাপ্তি!!
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ