āϰāĻŦিāĻŦাāϰ, ā§Ē āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4004

#অণুগল্প_৩: ছোট মা!!
লেখক: শেখ আফরান(অভিশপ্ত লেখক)

বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র ঘুচিয়ে যেই মুহূর্তে বাসা থেকে বের হব, তখনি পিছন থেকে বাঘের মত গর্জন করে উঠলেন....
--বাড়ি যাচ্ছিস,!(ভাগ্নি, আমার ছোট মা)
--হ্যা,
--কবে আসবি?
--আর আসব না!(মজা করে বলছিলাম)
--কি??
--হ্যা।
--তাইলে তর সারা বই ডাস্টবিনে ফেলে দিব,
--আইচ্ছা।
দুইদিন পরের কথা.....
গ্রামের বাড়ি থেকে আজই শহরে আসলাম!
পরেরদিন ভার্সিটি যাওয়ার জন্য সকালে তৈরি হচ্ছিলাম।  কিন্তু বইয়ের সন্ধান করতে পারছিলাম না।  বাড়ি যাওয়ার সময় ছোট মায়ের বলা কথাটা মনে পড়ে গেল, তার সত্যতা যাচাই করতে রুমের ডাস্টবিনটা তন্নতন্ন করে খোঁজে তারপর বইয়ের সন্ধান পেলাম,সঙ্গে দুইমাসের জমানো সব শিট।

তার পাঁচদিন পরের কথা.......
আজ সেই ছোট মা, মানে ভাগ্নির জন্মদিন।
খুব সকালে ঘুম থেকে উঠে এসে আমাকে জাগালো...
--কি বেপার, কি হয়েছে?
--হ্যাপি বার্থডে বল!
--কেন?
--আমার হ্যাপি বার্থডে আজ!
--কে বলেছে?
--আম্মা বলেছে!
--না না! আজ আমার জন্মদিন!(খেপানোর জন্য)
--না আমার জন্মদিন!
--না, না, আমার জন্মদিন!!
রাগ করে চলে গেল। কিন্তু আমি জানি ও আবার আসবে। কেননা আমাকে  ছাড়া এক মুহূর্ত ও থাকে না।
জন্মদিনের কেক খাওয়ার সময় ও বলেছিল,
--মামা তুমি খাবে না?
--আমি পরে খাব, এখন ছবি গুলা তুলি!
তখনই মনে হয়েছিল, মা কে ছেড়ে এসে এখানে আরেক মা পেলাম, যার এক চিমটে হাসিই ছিল, আমার ভাললাগা, ভালবাসা।
এটাই প্রকৃত ভালবাসা,যা হারানোটা অসম্ভব।

.........সমাপ্তি!

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ