গল্প: বিয়ে ফ্যান্টাসি
লেখা> Abir Hasan Niloy
...
আম্মুর আমার দিকে সেই কখন থেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেটা দেখে না পারছি কিছু বলতে, না পারছি রুম থেকে চলে যেতে। আম্মু অবাক হয়ে চোখটা ইয়া বড় করে পলকহীন তাকিয়েই আছে । বারবার করুন দৃষ্টি দিয়ে আম্মুর মুখ পানে তাকাচ্ছি। কিন্তু কোনো কাজই হচ্ছে না। আর এ দিকে ভয়ে আমার সবকিছু যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে এইবুঝি আম্মু আমার কপালে বারো দুগুনে ২৪ বাজালো। আবার মনে হচ্ছে, আরে না আমার আম্মুই তে,কিছুই বলবে না। ভয় কাটিয়ে আম্মুকে বললাম..
- আম্মু আমি কি চলে যাবো?
-...... (তাকিয়েই আছে)
- কথা বলো না কেনো আম্মু?
- তুই যেন কি বলেছিলি এর আগে? (গম্ভীর করে)
- কই কিছু না তো...
-.......
আম্মু আবার চুপ। আর কি বলেছিলাম সেটা মনে করতে লাগলাম। আসলে আম্মুর ভয়ে সব গুলিয়ে গেছে। ওহ মনে পড়েছে, আম্মুকে বলেছিলাম.
"আম্মু বাড়িতে তো তুমি একা থাকো, তাই যদি তোমার সঙ্গী মানে নতুন মানুষ যদি আসে তাহলে তোমার ভালো সময় খুব কাটে।"" আর এটা শুনেই আম্মু আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। আরে বাবা, গার্লফ্রেন্ড এর বিয়ে হয়ে যাচ্ছে ঐদিকে, আর আমি সেটা কি সরাসরি বলতে পারি? তাই তো ঘুরিয়ে পেঁচিয়ে বললাম। আর আম্মু সেটা বুঝে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে ।
- মনে পড়েছে? (আম্মু, ঢং করে বললো)
- ইয়ে, মানে হ্যা আম্মু..মনে পড়েছে।
- হুমম,,আমিও তো সেরকমই ভাবছি..
- কি ভাবছো আম্মু?
- ভাবছি নতুন মানুষের কথা।
- হি হি হি,দেখছো তো আম্মু আমি তোমার কতটা কষ্ট বুঝি?
- হুমমম,তাহলে চল..
- কোথায়?
- তোর আব্বুর জন্য মেয়ে দেখতে যাবো।
ইয়া আল্লাহ। আম্মু বলে কি? আমি ছিটকে সরে এসে আম্মুর দিকে তাকালাম। দেখি উনি সেই আগের ভাব ধরে বসেই আছে। তারমানে সিরিয়াস?? আরে মা, আমি তো নিজের বিয়ের কথা বললাম আর তুমি..
- কি হল? (আম্মু)
- আম্মু এটা কি হল?
- কোনটা?
- আব্বুর বিয়ে মানে?
- ওহ আর বলিস না, তোর আব্বু কয়দিন ধরে বলছে বিয়ে করবো কিন্তু একা একা সিদ্ধান্ত দিতে পারছিলাম না। কিন্তু আজ তুই বললি বলে রাজি হয়ে গেলাম।
- কিহহ...? না মা এটা হতে পরে না। তুমি এভাবে আমার আম্মুর থুক্কু আমার আব্বুর জীবনটা সমাপ্ত করে দিওনা।
- তাহলে নতুন মানুষ কার জন্য আনবো?
- আরে কার জন্য আবার? আমার জন্য..আমার কি বিয়ের বয়স হয়নি?
- হাহাহাহাহ..তোর বিয়ের বয়স হয়েছে?? হাহাহাহাহ...
আম্মুর হাসি শুনে আমি করুন দৃষ্টি নিয়ে চেয়ে আছি। তার মানে আম্মু মজা নিল এতক্ষন? কিন্তু বলে কি এই ঘসেটি বেগম? আমার নাকি বিয়ের বয়স হয়নি? আরে বাবা আমার যদি ঠিক সময় বিয়ে হত এতদিনে ১১টা বাচ্চার দাদি হতা। কি ঝামেলায় পড়লাম রে বাবা..না পারছি বিয়ে আটকাতে..না পারছি আম্মুকে সরাসরি বিয়ের কথা বলতে।
- আবির বাবু, তোমার এখনো বিয়ের বয়স হয়নি। তুমি তো খোকা। (আম্মু)
- এনে দাও..(আমি)
- কি এনে দেবো?
- কি আর এনে দিবা? ফিডার এনে দাও, বসে বসে খাই।
- হুমম ঠিক বলেছিস তো..আচ্ছা দাড়া তোর আব্বুকে ফোন দিয়ে বলি।
- ধুরররর
রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে আসলাম। একটা ইয়াং ছেলেকে কিভাবে আম্মু খোকা বানিয়ে দিলো। ভাবতেই, মনডা চাইতেছে এক গামলা পানিতে ঝাপ দিয়ে সুইসাইড করি।
রাতে বাড়িতে আসলাম। এসেই দেখি, আম্মু আর আব্বু হো হো করে হাসছে। ওনারা হাসছে আর এ দিকে যাচ্ছে আমার, মানে বাঁশ যাচ্ছে আর কি। আমার গার্লফ্রেন্ড এর কি হপপে??
- খোকাবাবু এদিকে আসো। (আম্মু, তাচ্ছিল্য করে)
-..... (কাছে গেলাম)
- তোমার জন্য সুখবর আছে। (আম্মু)
কথাটি শুনে মনটা কখন যে খুশিতে হাফপ্যান্ট ড্যান্স দিয়ে উঠল ভেবেই হেসে উঠলাম। তার মানে আম্মুরা রাজি, আমার বিয়ে হপপে,,কি মজা..! বিয়ের দিন কত মজা করব। নানি, দাদিদের রং মাখাবো। ইসস কত মজা..সামনে শীতকাল ইসস মনটা এসব কথা ভেবে আবারো নাইচা উঠল। হাসি হাসি মুখে আম্মুর দিকে তাকিয়ে বললাম..
- ধন্যবাদ আম্মু..
- কেন?
- এই যে আমার কথা তোমরা কত ভাবো। যাক অবশেষে প্রমান হল তোমরা সবার মত না।
- মানে?
- হিহিহিহি,,আম্মু এখন আর কোনো মানে নেই। কমাস, পরেই চ্যালেন্জ করছি তোমাদের দাদা দাদি ডাক শোনানোর ব্যাবস্থা করবো।
- ঐ কি বললি বেয়াদপ?? (আব্বু)
এই রে খুশিতে কি সব বলে ফেলেছি। তবে ব্যাপার না। আমার তো বিয়ে হপপে। ইসস ভাবিতেই, আবেগে নাচতে ইচ্ছে করছে এনাদের সামনে। মনে মনে প্রস্তুত হতে লাগলাম ফারিয়ার কথা বলবো..আর তখনি আম্মু বললো..
- বেয়াদপ, খুশির সংবাদটা শোন আগে।
- বলো..
- তোর জন্য ফিডার নিয়ে আসছে তোর আব্বু। আজ থেকে ফিডার খাবি।
- ইয়া আল্লাহ...
..
যখন ঙ্গান ফিরলো তখন দেখি আমার রুমে শুয়ে আছি। চারিদিক অন্ধকার। নিজের রুম এ আছি সেটা বুঝলাম বাইরে থেকে আলো আসাতে। তাড়াতাড়ি নিজের রুমের লাইট অন করতেই দেখি..
সন্ধ্যার সেই ফিডার এর বোতল টেবিলে রাখা আছে। আবেগে কখন যে কাইন্দা দিছি তার খেয়াল নেই।
- শোনো আবির বাবু তোমার বিয়ে হচ্ছে না এখন, আগে একটা চাকরি করো (আম্মু)
পাশে তাকিয়ে দেখি ওনারা দাড়িয়ে আছে। আরে বাবা, চাকরি কেনো করবে? আব্বুর এতকিছু আবার ব্যবসা থাকতে কি চাকরি করা লাগে? ধুররর..
- কেনো আম্মু বিয়ে দিলে কি হবে?
-....... (চলে গেলেন)
রাগে আমার দাঁড়িয়ে গেল গায়ের সব লোম। ওনারা চুপচাপ চলে গেলেন। আমি সেভাবেই দাড়িয়ে আছি। একবার চোখ দিলাম ফিডার টার দিকে। হাতে নিয়ে ছুড়ে দিলাম।
ঠিক তখনি কি মনে হল...রান্না ঘর থেকে দা আনলাম। এনেই ঘাটের এক পাশ কাটতে লাগলাম।
শব্দ শুনে আব্বু আম্মু চলে আসলো।
- ঐ ইডিয়েট কি করছিস এটা? (দা টা কেড়ে নিয়ে)
- থাপ্পড় খাবি? (আব্বু)
- নাহ, ফিডার খাইছি পেট ভরা।
- চুপপ,,খাট কেন কাটছিলি?
- তো কি করবো? বিয়ে দিবানা যখন তখন আর এতবড় খাট রেখে কি করবো? তাই কেটে সিঙ্গেল করছি।
- ওরে বেয়াদপ, ফাজিল..(আম্মু)
- নিলী, চিন্তা করো না, কালই আমি সব ব্যাবস্থা করছি। (আব্বু আম্মুকে বললো)
আমি আবারো খুশি প্যান্ট ড্যান্স দিলাম মনে মনে। তার মানে কাজ হয়েছে। এই শীতে আমার বিয়ে হপপে..ইসস কি মজা..মনে মনে বললাম.. কোলবালিশ বিদায় তোমার।
- হুমমম কালই ওর জন্য একটা সিঙ্গেল খাট আনবে।
কথাটি শুনেই আমি আবারো অঙ্গান। মানে আমার কি বিয়ে হপপে না??? না না না এ হতে পারে না। বিয়ে করতেই হবে। ফারিয়াকেই করবো।
(73)
--------(সমাপ্ত)-------
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ā§§ā§Ŧ āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3795
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧧⧍:ā§Ļā§Ē AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ