āĻļāύিāĻŦাāϰ, ā§§ā§Ŧ āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3794

একটি জ্যোৎস্নাময় রাতের অপেক্ষায় আছি।
তুমি আমার হাত ধরে এসে বলবে ভালোবাসি। আমি নিরবে চেয়ে রব তোমার পানে।
তুমি লজ্বাভরা মুখ, লুকাবে আমার বুকে।

একটি সুন্দর সকালের অপেক্ষায় আছি, তুমি মিষ্টি হেসে ডাকবে আমায়।
আমি ঘুম ঘুম চোখে জেগে উঠে দেখবো তোমার সদ্য গোসল করা ভেজা চুল।
তুমি দাড়িয়ে থাকবে ধোয়া ওঠা চায়ের কাপ হাতে।

একটি স্নিগ্ধ বিকেলের অপেক্ষায় আছি, তুমি হাত ধরে হাটবে আমার সাথে শুরু থেকে পথের শেষে।
আমি জড়িয়ে নেবো তোমায়। তুমি জড়াবে আমার লোমশহীন বুকে।
আমি আলতো করে ভালোবাসার পরশ একে দেবো তোমার কপালে।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ