বউ' দুই অক্ষরের ছোট্ট একটা শব্দ । কিন্তু সম্পর্ক ?
একটা কাপড়ের আলনা ভাগাভাগি, একটা টুথ পেষ্ট ভাগাভাগি, দুইটা বালিশ ভাগাভাগি। থালা বাসন প্লেট গ্লাস সুখ দুঃখ সব কিছুই ভাগা ভাগি।
যারা মেসে থাকে তারা বুঝবেন পাশা পাশি দুইটা সিটে কয়েক মাস পাশাপাশি থাকার পর পাশের সিটের মানুষটার প্রতি একটা মায়া জন্মে যায়। হঠাৎ একদিন মানুষটা রাতে না ফিরলে মনটা কেমন খচমচ করে !
আর এ হচ্ছে বউ ! এমন একটা মানুষ যে বেড়ে উঠেছে সম্পূর্ন ভিন্ন একটা পরিবেশে। তার আলাদা একটা ঘর ছিল সে ঘরে তার নিজের একটা আয়না ছিল। সে আয়েনায় বসে সে কপালে টিপ পড়তে পড়তে লজ্জায় দু গাল লাল করে ভাবত একটা রাজ কুমার এসে তার হাত ধরে পৃথিবীটা ঘুরে দেখাবে। তাকে বাবার মত আইস্ক্রীম অথবা চকলেট কিনে দিবে। আশেপাশের দুষ্ট মানুষ গুলোর কাছ থেকে তাকে প্রোটেক্ট করবে, বুকের মাঝে আগলে রাখবে। তারপর-
চেনা পরিচিত সেই ঘরটা, সেই আয়নাটা ফেলে শুধু এক রাজ্যের স্বপ্ন নিয়ে সে স্বামীর ঘরে আসে। ভাবেন তো একটা পুতুল বউ এসেছে আপনার ঘরে। সে নিজের সুন্দর বিছানা পত্র ছেড়ে আপনার এলোমেলো জীবনে এসেছে আপনাকে গুছিয়ে দিতে।
মেহেদী লাগানো কচি নরম হাত গুলি দিয়ে সে আপনার সংসার সাজাবে। ঘরের কোনে ফেলে রাখা এটা সেটা তুলে ঘরটাকে সে বাগান বানাবে। আপনার ফেলে রাখা জুতা জোড়া তুলে সু কেসে রাখবে, ছুড়ে ফেলা কাপড় গুলো তুলে আলনায় সাজাবে। মাঝে মাঝে ঠোঁট জোড়া গোল করে এটা সেটা বলে আপনাকে শাসন করবে।
যেদিন আকাশে ধবধবে সাদা চাঁদ উঠবে সে আপনাকে ছাদে নিয়ে যেতে আবদার করবে। ছাদের কোনে দাঁড়িয়ে আপনার হাত ধরে কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখবে। আপনি অফিস থেকে ফিরলে দৌড়ে ছুটে আসবে আপনার হাতে লুকিয়ে রাখা তার জন্য কেনা ছোট খাট কোন উপহার ছিনিয়ে নিতে। নতুন নতুন রান্না করে গালে হাত দিয়ে আপনার পাশে বসে দেখবে আর আপনি খাবেন। মাঝে মাঝে খাবার মাঝখানে সে আপনার মাথায় হাত বুলিয়ে দিবে মুখের কাছে পানির গ্লাস এনে বলবে নাও পানি খাও।
মাথার কাছের জানালাটা খুলে দিয়ে বুকে গাল পেতে শোবে। আপনি তার পিঠে হাত বোলাতে বোলাতে সারাদিনের গল্প করবেন অথবা গুনগুন করে কোন গান অথবা কবিতা শোনাবেন। দু চোখের পাতা ভারী হয়ে আসলে কপালে একটা চুমু খেয়ে পাগলীটাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে যাবেন।
প্রতিটা শীত বর্ষা গরম পেরিয়েও তাকে আপনার কাছে পাবেন। চোখের সামনে একে অন্যের চুল পাকা দেখবেন, দেখতে দেখতে বহু কালের স্বাক্ষী হবেন একে অন্যের। না সব দিন গুলি স্বপ্নের মত যাবেনা । অনেক বড় বড় ঝড় পেরোবেন পাশাপাশি । হয়ত টাকার অভাব হবে কখনো কখনো কাপড়ের অভাব হবে । ছোট বড় অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যাবে । তবু দুজনের পাশাপাশি সেই মাথার বালিশ থেকে যাবে, চলতেই থাকবে টুথপেষ্ট ভাগাভাগি ।
পিতা মাতা আর সন্তানের সম্পর্কের পর পৃথিবীতে সব চেয়ে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। একটা জোড়া । সংসার নামের একটা ডালের উপর পাখির বাসার মত একটা বাসা বেঁধে দুটো পাখি কিচির মিচির করা । মান অভিমান আর ভালবাসা ৷
পৃথিবীটা অনেক সুন্দর ভাই। একটা জীবন খুবই ছোট এই সুন্দর সময় উপভোগ করতে । শুধু সেই পারে যে জানে সম্পর্কটা কি ! যে জানে কিভাবে সম্পর্ক গুলোকে সময় দিতে হয়, আগলে রাখতে হয়। জীবন সুন্দর করতে সিনেমার মত আবহ সংগীত লাগেনা । বুকের গভীরে একগাদা ভালবাসা থাকলেই চলে ।
Tasrtina Tahsin Luna
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļুāĻ্āϰāĻŦাāϰ, ā§§ā§Ģ āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3774
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§ā§§:ā§Ē⧝ PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ