-সিগারেট খান?
-মাঝেমাঝে।
-বিয়ের পর ছেড়ে দিবেন।
-কেন?
-সিগারেটের গন্ধ সহ্য হয় না আমার।
-কার সিগারেটের গন্ধ অসহ্য লাগলো?
-উফ! এত প্যাচান কেন?
-আচ্ছা। ছেড়ে দিলাম।
-যেদিন সিগারেট খাবেন সেদিন আমার কাছে আসবেন না। ভালোবাসা বন্ধ!
-সিগারেট খেয়ে লেবুপাতা ঘষে আসবো মুখে। তাহলে হবে?
-না। বাদ দিবেন টোটালি!
-অ!
-আর একটা কথা!
-জি বলুন।
-আমাকে পছন্দ হয়েছে আপনার?
-আপনি তো দেখতে পুরোই আমার এক্স গার্লফ্রেন্ডের মতো।
-ওহ! শুনেন আমারও একটা অতীত আছে। এ নিয়ে ঘাটাঘাটি করবেন না।
-বুঝলাম।
-আর বিয়ের পর ফেসবুকের পাসওয়ার্ড চাবেন না। কে লাইক কমেন্ট করলো এই নিয়ে ঝগড়া করতে পারব না।
-আচ্ছা।
-তাছাড়া আমার কিছু ছেলে বন্ধু আছে। এ নিয়ে ভুল বোঝবুঝি চলবে না।
-হুম।
-আর আমার কিছু কথা ছিল।
-আরো?
-হু
-বলুন
--আমি খুবই স্বাধীনচেতা মেয়ে। বিয়ের পর ইচ্ছে হলে জব করব ইচ্ছে হলে ছেড়ে দিব এ নিয়ে মাথা ঘামাতে পারবেন না।
-হু
-আর সামন্ত প্রভু সেজে থাকা চলবে না। নিজের কাপড় নিজে ধুবেন, সম্ভব হলে আমারটাও ধুবেন।
-আর?
-সপ্তাহে দুইদিনের বেশি রান্না করতে পারব না। কাজের মেয়ের হাতের রান্না খেতে গিয়ে উশখুশ করা চলবে না। প্রয়োজনে আপনিও সপ্তাহে দুইদিন রান্না করবেন।
-আর?
-ডিশ বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল দেয়া, বাজার করা এইসব যাবতীয় কাজ আপনি করবেন। আমাকে আদেশ করা চলবে না।
-আর?
-রাতে মশারি আপনি টানাবেন।
-আর?
-আর কিছু না। আপাতত এতেই চলবে।
-তবে আপনাকে পূজা করব কবে?
-পূজা করবেন মানে?
-নাহ! ওই যে ফুলটুল এনে বউকে দিতে হয় না? সেটাই আর কি!
-ওহ! আপনার ইচ্ছে।
-হুম।
-একটা কথা জিজ্ঞেস করার ছিল।
-জি, করুন
-আপনার গার্লফ্রেন্ডের কথা বলছিলেন যে, আমার মতন দেখতে। তা ব্রেক আপ হলো কেন?
-ওই তো প্রতিদিন এক চেহারা দেখতে দেখতে বিরক্তি এসে গিয়েছিলো। তাছাড়া স্বভাবে একটু স্বৈরাচারী মনোভাব ছিল আপনার মতন।
-কি?
- কিছু না।
.
রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে সিগারেট ধরালাম।নাহ! এইসব বিয়ে শাদীতে পোষাবে না আমার! কমলাকান্ত হয়ে থাকাই ঢের ভালো!
.
হালচাল
.
বিভ্রান্ত বাউণ্ডুলে।
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§§ā§Ē āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3695
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Šā§Ž PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ