āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§§ā§Ē āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3696

"র্যাগ"
Written By:Touhid
#বড়__আপু
ভার্সিটিতে ঢুকতেই এক ভাইয়া আমাকে ডাক দিয়ে দিলো। কাছে যেতেই বললো,নতুন ভর্তি হইছো?
-জ্বী ভাইয়া।
-নাম কি?
-খান।
-আগে পিছে কিছু নাই?
-আছে। তৌহিদুর রহমান খান।
-ভালো। এই ফুলটা নাও।
-নিলাম।
-এটা তোমার জন্য না। ওই যে ওই আপুকে গিয়ে দাও।
আন্দাজ করে নিলাম,আপু খুবই বদমেজাজি। তাকে প্রপোজ করার কোনো মানে হয়না। উনিও উল্টো আমাকে র্যাগ দিতে পারে। আপুর সামনে গিয়ে বললাম,হাই সুন্দরী আপু! আপু ভেংচি দিয়ে বললো,কি চাই?
-আপনি তো দোকানদার না,আপনার কাছে কি চাইবো? একটা কথা জিজ্ঞেস করতে আসছি।
-কি কথা? বলো।
-আপনি কিসে পড়েন?
-থার্ড ইয়ারে।
-ওহ।
-আপু,আমি একটা প্রবলেমে পড়ে গেছি।
-কি প্রবলেম?
-বড় ভাই র্যাগ দিছে। আপনাকে প্রপোজ করার জন্য ফুলটা দিছে। আপনি ফুলটা রেখে আমাকে মুক্তি দেন।
আপু ফুলটা নিলো। নেয়ার পর ভাইকে দেখিয়ে বললো,ওই ছেলে ডেকে আনো।
আমি ভাইকে বললাম,আমার প্রপোজ রিজেক্ট করছে। আপু নাকি আপনাকে অনেক পছন্দ করে। বলতে পারছেনা। আপনাকে প্রপোজ করবে মেবি,ডাকতেছে। ভাই খুশীতে গদগদ হয়ে আপুর দিকে জোরে হেঁটে গেলো। আমি দূর থেকে তাদের উপর চোখ রাখলাম। আপু ভাইয়াকে বোধহয় বেশ কয়েকবার 'বেয়াদব' বললো। কোথা হতে আরেকটা ছেলে এসে র্যাগার ভাইয়াকে একটা থাপ্পড় দিলো। আমার তখনই মাথায় একটা বাক্য এলো। সেটা হচ্ছে,বাপের ওপর যেমন বাপ থাকে,তেমনি র্যাগারের উপর র্যাগার থাকে। লাইক মি..

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ