āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

754

- এইযে ভাইয়া শুনেন,
- জ্বী, বলেন
- কি করেন?
- এইতো আকাশের তারা গুণি।
- ওমা তাই! আকাশের তারা আবার গণা যায় নাকি?
- নীল আকাশের তারা না গণা গেলেও মনের আকাশের তারা গণা যায়, যদিও সময় লাগে অনেক,  ধৈর্য্যর বাইরে ওসব।
- তো গুণে শেষ করতে পারবেন?
- হয়তো পারবো না। তার আগেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কারণ মনের আকাশটাও যে অনেক বড়, সেখানে তারা গণা এতো সহজ না তবুও বোকার মতো চেষ্টা করি।
- আপনি বোকা?
- সহজ সরল, এদেরকে তো বোকাই বলে তাই না? ওইতো ওইটা আমি।
- নিজেকে এতো ছোট ভাবেন কেন?
- সমাজের মানুষই আমাকে ছোট করে দিয়েছে কারণ আমি নিজেই বিত্তহীন ছোটলোক।
- ওহ্।
- আর কিছু বলবেন?
- আপনার প্রেমিকা কেমন আছে?
- পকেটে টাকা নাই!
- মানে!! আমি বললাম কি আর আপনি বললেন কি?
- হাহাহা, পকেটে টাকা নাই তাই প্রেমিকা নাই।
- ভালবাসতে টাকা লাগে?
- হয়তো না! কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই লাগে। ভাগ্যক্রমে একজন জুটেছিল কপালে কিন্তু দুদিন পর ছোটলোক বলে গালি দিয়ে চলে গিয়ে বড়লোকের হাত ধরেছে।
- অনেক রাত হলো তো খাবেন না?
- ইচ্ছে করছে না, স্বার্থপরতার ভিড়ের মাঝে এখন নিজের ক্ষুদাকেই খুজেঁ পাচ্ছি না।
- এরকম কি কখনো হয়?
- আপনি তো বিলাসিতায় বড় হয়েছেন, আমাদের মতো পরিস্থিতিতে পরলে বুঝতে পারতেন কিরকম হয়।
- হয়তো। ঘুমাবেন না?
- ঘুম তো সেদিনই হবে যেদিন মৃতের খাটিয়ায় তুলে কেউ কবরস্থানে রেখে আসবে,  এখন তো শুধু রাত্রি যাপন প্রক্রিয়া চলছে। কখন সকাল হবে? কখন ঘুম ভাঙবে? আর ঘুম ভাঙা মাত্রই হাজার হাজার চিন্তা নিয়ে কাজে বের হও। হাহাহা তারচেয়ে একেবারে শান্তির ঘুম ঘুমানোই ভালো। প্রতিদিন এতো চিন্তা করে কি হবে?
- আপনার এই কথায় কিছু ভুল আছে আবার কিছু ঠিকও আছে।
- জানি, কিন্তু মানুষ সবসময় ঠিক বলবে এটা তো কখনো হয় না। ঠিক কথার ভেতর কিছু ভুল থাকে কেউ ধরতে পারে না আবার কেউ পারে। যেমন আপনি আমার ভুলটা ধরেছেন। আর আমরা ভুল ঠিক নির্ণয় করার কে? কেউ না। ভুল ঠিক নির্ণয় করবে তিনি, যিনি আমাদের এ পৃথিবীতে পাঠিয়েছেন।
- এইতো দেখুন কেমন আছেন এটা না জেনেই কত কথা বললাম। কেমন আছেন আপনি?
- সবাইকে যা বলি আপনাকেও তাই বলবো, আমি ভালো আছি।
- আলাদা করে কি বলতেন?
- ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করছি। যেরকম আছি হয়তো সারাজীবন এভাবেই থাকবো আর সবাইকে একটা মিথ্যা কথা বলবো প্রতিদিন, আমি ভালো আছি। হয়তো মৃত্যুর আগ পর্যন্ত এই মিথ্যা কথাটা বলে যাব।
- মিথ্যা কথা বলা মহাপাপ এটা জানেন তো?
- জানি।
- তাহলে বলেন কেন?
- মানুষ হয়ে জন্ম নিয়েছি মিথ্যা কথা কম বেশি সবাইকে বলতে হয়। মিথ্যা কথা আমাদের সবার গাঁয়ের গন্ধে মিশে আছে। মিথ্যা বলেনি এমন কেউ এখনো নেই। আর আমি এই ছোট্ট মিথ্যা বললে কার কি আসে যায়? যদি পাপ হয় তাহলে সৃষ্টিকর্তা বিচার করবে এক সময়।
- কথাটা তেমন ভুল বলেননি কিন্তু আপনি ভালো নেই বললেই পারেন, শুধু শুধু মিথ্যা বলে কি লাভ?
- লাভ নেই তবুও বলি, সবার সাথে স্বাভাবিক হওয়ার জন্য।
- আচ্ছা আমি আসি এখন।
- আচ্ছা।
পৃথিবীর সব স্বার্থপর জীবনের ভিড়ে যদি একটা জীবন এমন হতো?
#অবহেলিত_মানব

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ