āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

748

যারা কাল্পনিক গল্প পছন্দ করেন তাদের জন্য...
গল্প:-পুরানো শ্মশান
লেখায়:-Jannatul Fardousi(Dreamless Queen)
,
গল্পটি আমার নানির থেকে শোনা কতোটা সত্য তা জানিনা।নানির ভাষায় বলছি,,,
আমি তখন ৭ বছরের।আমরা যেখানে থাকতাম সেখানে বেশিরভাগই হিন্দু লোকেদের বসবাস ছিলো।আর জায়গাটাও তেমন ভালো ছিলো না।কারন তার কিছুদুর পড়ে একটি পুরনো শ্মশান ছিলো যেখানে মানুষ জন পোরানো হতো।আর পোরানো মানুষের অস্থি শ্মশানের পাশে থেকে বয়ে যাওয়া নদীতে ফেলা হতো।
,
এছাড়াও ঐ নদীতে প্রচুর পরিমানে মাছ পাওয়া যেতো।কিন্তু হাতে গোনা দু একজন বাদে নদীতে কেউ মাছ ধরতে যেতোনা।কারন এমনও ঘটনা ঘটেছে যে কিছু লোক মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি।
,
আমার ফুপা ছিলো জেলে।যে নদীতে মাছ ধরে বিক্রি করতো।এবং আল্লাহর রহমতে অনেক লাভও হতো।এভাবে মাছ বিক্রি করে তার ভালো ইনকামই হতে লাগলো।
,
সে একদিন ঠিক করলো আরো মাছ বিক্রি করে অনেক বড় ব্যবসায়ী হবে।তাই রাতের গভিরে শ্মশানে পাশে নদীতে মাছ ধরতে যাবে।কারন তার ধারনা রাতেই নদীতে নাকি  অনেক মাছ পাওয়া যায়।কিন্তু  ফুপার সঙ্গিরা ঐ নদীতে মাছ ধরবেনা বলে জিদ ধরেছে।কারন ওখানে রাতে যে গেছে সে আর ফিরে আসেনি।তাই ফুপা ঠিক করলো সে একাই মাছ ধরতে যাবে।
,
যেমন কথা তেমন কাজ।ফুপা একাই বেরিয়ে পড়লো মাছ ধরার উদ্দ্যেশে।নদীতে নৌকা চালিয়ে সে আস্থে আস্থে মাঝ নদীতে যেতে থাকে।প্রায় মাঝখানে যখন গেছে তখন দেখে অনেক মাছ লাফি লাফি করছে।ফুপা ওখানেই নৌকা থামিয়ে জাল দিয়ে মাছ ধরতে থাকে।কিন্তু মাছ ধরে পাত্রে রাখা মাত্রই মাছ সব অদৃশ্য হয়ে আবার পানিতে গিয়ে লাফালাফি করা শুরু করে।এমন বার বার হতে লাগলো।শেষে অসয্য হয়ে সে নৌকা ঘাটের দিকে ফিরিয়ে চলতে লাগলো।যখন শ্ম্শান ঘাট পযন্ত আসলো দেখে নৌকা আর চলেনা।
,
হয়তো কিছুতে বেধে গেছে।তাই তিনি নৌকা থেকে নিচে নেমে নৌকা নিয়ে চলতে থাকে।হঠাৎ কেউ একজন তার পা টেনে ধরে নিচে নিয়ে যেতে থাকে।সে পা ছাড়াবার চেষ্টা করে।কিন্তু  কোনো লাভ হচ্ছে না যতো ছাড়াবার চেষ্টা ততোই যেনো গভিরে যাচ্ছে।
,
ফুপা দ্রুতু যতো প্রকার ছুড়া জানে পড়তে থাকে সাথে আয়াতুল কুরসি ও।সাথে সাথেই তার পা ছেড়ে দেয়।তিনি পানি থেকে উঠে বাড়ির দিকে দৌড় দিতে থাকেন।সাথে পিছন থেকে একটা অদ্ভুদ কন্ঠ ভেসে আসে।যা হইছে কাউকে বলবিনা নয়তো তোর খবর আছে।
,
ফুপা বাড়ি এসে বেহুস হয়ে পড়ে।সবাই পানি দিয়ে তার ছেন্স ফিরায়।তারপর ফুপা সবাইকে সব বলে।এরপর থেকে তিনি মাছ ধরা বন্দ করে দেন।কিন্তু তার কিছুদিনপর মরন ব্যাধি রোগের কারনে তিনি মৃত্য বরণ করেন।
,
,
গল্পটি নানির ভাষায় লিখলাম।আশা করি সবাই পছন্দ করবেন।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ