কারোর সাথে রিলেশনে জড়ানোর আগে একবারের জন্যে হলেও ভাবা উচিৎ যে,তার সাথে সারা জীবন সুখ দুঃখ ভাগাভাগি করে চলতে পারবো কিনা। একটা ঘরে উভয়ে মিলে একসাথে শান্তিমতে এক প্লেট ভাত আহার করতে পারবো কিনা। এক ছাদের নিচে উভয়ে মিলে ভালোবাসার তাজ মহল তৈরি করতে পারবো কিনা। হাতে হাত রেখে একসাথে জীবন পাড়ি দিতে পারবো কিনা।
.
বর্তমান যুগের রিলেশনগুলি অনেক নড়বড়ে হয়ে থাকে। একটু বাতাসে খট করে ভেঙ্গে যায়।
কারণ এগুলা হুটহাট হয়ে থাকে। কেউ কাউকে নিয়ে ভাবার সুযোগ পায়না। আর পেলেও কাজে লাগায় না। আজ পছন্দ হলে কাল সূর্যের আলো দেখতে না দেখতেই প্রপোজ করে ফেলে। ভালো লাগা মানুষটার সম্পর্কে জানার কোনো প্রয়াস নেই। কোনো উৎসাহ নেই। যার ফল স্বরূপ কিছুদিন পর মৃদু বাতাসে সম্পর্কটা ভেঙে যায়।
.
কিছু কিছু সম্পর্ক অনেক মজবুত হওয়ার পরও টিকিয়ে রাখা যায়না। কিছুদূর এগিয়ে যাওয়ার পরই কেউ হাল ছেড়ে দেয়। এরকম সম্পর্কগুলিতে সহজ সরল মানুষরাই বেশীরভাগ ধোকা খেয়ে থাকে। এক তরফা ভালোবাসা যাকে বলা হয়। একজন মনে প্রাণে ভালোবাসে আর অন্যজন টাইম পাসে মগ্ন থাকে।
.
রিলেশনের মধ্যে তারাই সচরাচর ধোকা খায় যারা সঠিক মানুষ চিহ্নিত করতে ব্যর্থ হয়। ভুল মানুষের ফুসলানো দেখে তার প্রেমে পা বাড়ায়। আর একদিন সে স্বার্থ আদায় করে পিঠ দেখিয়ে চলে যায়। এরকম মানুষরাই আজকে শ্লোগান দেয় রিলেশন সম্পর্ক বলতে কিছুই নেই। সব স্বার্থ উদ্ধার করার ধান্দা।
.
রিলেশনে জড়ানোর আগে নিজের ফ্যামেলির তার ফ্যামেলির সবদিক ভেবে জড়ানো উচিৎ। অন্যথায় পারিবারিক অনেক সমস্যা দেখা দিবে। বিয়েতে একপক্ষ রাজী থাকলে ও ভিন্ন পক্ষ রাজী নয়। এরকম দ্বিধাদ্বন্দ্বে উপনিত হতে পারেন।
.
নিজের সমবয়সী কোনো মেয়ে বা ছেলের সাথে রিলেশনে না জড়ানোই শ্রেয়। কারণ এর মধ্যে মন ভাঙ্গার আওয়াজ স্পষ্ট শুনা যায়। সমবয়সী হওয়ার ফলে অনেক সময় দেখা যায়, আপনার চোখের সামনে প্রিয় মানুষটি অন্য হাত ধরে চলে যাচ্ছে অথচ আপনি কিছুই করতে পারছেন না। কারণ আপনার বড় আরো দু'ভাই বা তিন ভাই বিবাহের বাকি আছেন। আপনি তাদের রেখে কিভাবে বিবাহ করবেন। অথচ আপনার প্রেমিকা পরিবারের সবার বড় অথবা ছোট কিন্তু তার বিয়ে হয়ে যাচ্ছে। কারণ মেয়েদের স্বাভাবিক ভাবেই ২০ বা এই চাইতে একটু বেশী বয়স হয়ে গেলেই বিয়ে দেয়া হয়। আর ছেলেরা অনেক বয়স হওয়ার পরও বিয়ে করার সুযোগ পায় না।
.
সুতরাং এক কথায় রিলেশনে জড়ানোর আগে সব দিক ভেবে চিন্তে রিলেশনে জড়ানো উচিৎ।
অন্যথায় রিলেশন থেকে দূরে থাকাই শ্রেয়।
কিছু সময়ের জন্য কারোর সাথে ছলনা করে কি লাভ হবে? কিছুই না। হয়তো বাহ্যিক একটু আনন্দ ফুর্তিতে থাকবেন এইটুকুই। কিন্তু একদিন যে কারোর মন ভাঙার ও জবাবদিহি করতে হবে সেটা খেয়াল রাখছেন। টাইম পাস করার জন্য কারোর সাথে রিলেশন করবেন না। সম্পর্ক তৈরি করলে ভালো ভাবে তৈরি করুন। যে সম্পর্ক একেবারে আপনাকে শেষ বয়স পর্যন্ত আঁকড়ে ধরে বাঁচবে।
.
ভালোবাসা হলো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত প্রিয় মানুষের চোখের জল গাল বেয়ে গড়িয়ে পরার দৃশ্যটা উপভোগ করা। বাসর রাতে প্রিয়ার হাত ধরে ছাদের কোণ ঘেষে বসে চন্দ্রবিলাস করা হলো প্রকৃত ভালোবাসা। স্বামী স্ত্রী মিলে বৃষ্টির পানিতে স্নান করা। এটাই ভালোবাসা। প্রিয় আর প্রিয়ার খুনসুটি। ভালোবাসা হলো প্রিয়ার হাতের রান্না করা ডালভাত হাসি মুখে আহার করা। হোক লবন বেশী অথবা মরিচ।
ভালোবাসা মানে তুমি আমার আমি তোমার। দুজন দুজনার। এক ছাদের নিচে উভয়ের বসবাস।
তবে সেটা বিয়ের পর।
.
>>>>(লেখা)......Akhlak AB
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
719
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧝:ā§Šā§¯ PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ