āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

718

সময়পযোগি গল্প। মেয়েরা পড়ে সাবধান হন ]
.
.
অনেক খোজাখুজির পরে শাহেদের বিয়ের জন্য তার বাবা পাত্রী পাইলেন । শাহেদ, শাহেদের বাবা এবং তাদের পরিবারের পছন্দের অনুযায়ী মেয়েটির সাথে শাহেদের বিয়ে ঠিক করা হলো।
যথানুযায়ি বিয়ের দিন ঠিক করা হলো । বরের বেশে শাহেদ এবং তাদের আত্মীয়-স্বজন বিয়ের আসরে উপস্থিত হলেন। শাহেদ মনে মনে খুবই পুলকিত। কিন্ত বিপত্তিটা বাধলো বিয়ের আসরে গিয়ে যখন কনের পাশে বসল ঠিক তখন। সামনে উপস্থিত অনেক অতিথী। সবাই হাসিমুখে চেয়ে বর আর বউয়ের দিকে চেয়ে আছে। বর এবার তাকালো কনের দিকে। কনের দিকে তাকিয়ে শাহেদের চোখ তো চড়কগাছ। 😱
এখন শাহেদ স্টেইজের অদূরে থাকা তার বাবাকে ইশরায় ডেকে ফিসফিস করে বলল,'আব্বু বউ তো অন্য মেয়ে?
-মানে?(শাহেদের বাবা)
-মানে যে মেয়ে এখন কনের সাজে আছে তার সাথে তো বিয়ে হওয়ার কথা না । তাকে তো আমি কোনোদিন দেখিই নাই। তুমি এ বিয়ে তাড়াতাড়ি বন্ধ কর।
এবার শাহেদের বাবা কনের দিকে একদৃষ্টিতে চেয়ে থেকে বলল'-তুই ঠিকই তো বলছিস। সে তো ওই মেয়ে নয়।
-হ্যা আব্বু আমি তো এই কনের সাজে মেয়েটিকে একবার দেখেই বুঝে ফেলছি। মনে হয় চৌধুরী সাহেবের মেয়ে অন্য কারোর সাথে ভেগে গিয়েছে। তাই এই মেয়েটির সাথে আমাকে গছিয়ে দিচ্ছে।
তবে আব্বু এই মেয়েটাও কিন্তু খুব সুন্দর।
-রাখ তোর সুন্দর। চৌধুরি কি আমাকে পাগল পেয়েছে। আজ চৌধুরীর একদিন কি আমার একদিন। 😡😡
(ইতিমধ্যে এই ঘটনাটি পুরো বিয়ে বাড়ি যেন গেল।যার সাথে বিয়ে হবে তার বদলে অন্য মেয়েকে সাজিয়ে রাখা হয়েছে)
শাহেদের বাবা তখন চিৎকার করে বলল,ওই চৌধুরী এই বিয়ে বন্ধ করেন।এই বিয়ে হবে না।
হবু বেয়াইয়ের চিৎকার শুনে চৌধুরী সাহেব শাহেদের বাবার কাছে গেলেন।
কি সমস্যা হয়েছে ভাই সাহেব?
-সমস্যা মানে ফাজলামো করেন? দেখান একটা আর বিয়ের সময় গছিয়ে দেওয়ার চেষ্টা করছেন আরেকটাকে। আপনার আসল মেয়েকে কই? তারে আগে খুজে আনুন,তারপর বিয়ে।
-কিসব আবোল তাবোল বলেন। মাথা ঠিক আছে তো আপনার?
-মাথা আমার ঠিকই আছে।ধরা খেয়েছেন তো তাই এখন এইসব বলছেন। আপনার চালাকি ফাস হয়ে গেছে চৌধুরী।
ভাই একবার আমার কথা শোনেন,
-কি শুনব আপনার কথা। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। কিন্তু আপনার ভাগ্য ভালো যে দিলাম না।
-ভাই আমার কথা একবার বোঝার চেষ্টা করেন।
শাহেদের বাবা এবার শাহেদকে লক্ষ্য করে বললেন,'তুই এখনো বসে আছিস কেন?এমন প্রতারকের সাথে কোনো সর্ম্পক নয়।
এইসব কথাবার্তা শুনে কনে বিয়ের স্ট্যাজ থেকে দৌড়ে তাদের দিকে উঠে আসল।
কাঁদতে কাঁদতে বলল,'প্লিজ বিয়ে ভেঙে দিবেন না। আমাকে ১ মিনিট সময় দেন। এই বলে মেয়েটি চিৎকার দিয়ে বলল
এই কে আছিস এক বালতি পানি আনো।
-মা পানি দিয়ে কি করবা(শাহেদের বাবা)
-পানি লাগবে...
অত:পর পানি আনা হলো...
মেয়েটা মুখটা ধুয়ে নিলো আর আগের মত স্বাভাবিক হয়ে গেলো।
তারপর শাহেদের বাবা বললেন হ্যা এই মেয়েই দেখছিলাম...
কিন্তু একটু আগ পর্যন্ত অন্য মনে হচ্ছিলো কেন...
তারপর মেয়েটা বলে আসলে তখন মেকাপ করে ছিলাম তাই আপনাদের বুঝতে ভুল হয়েছে...
সব তো বুঝলেন... এইবার বিয়েটা হতে দিন
Writter :Sakib Khan

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ