āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

716

#ঈদ_স্পেশাল

"লাল গরুটা"

লেখায়ঃ লেখক বাবু (ছোট্ট সাহেব)

ছেলেটা হাপাইতে হাপাইতে আমার সামনে আসল।এসে বলল
বাজান আমগো গরুটা নাকি সাহেবরা নিয়া নিবো।
নারে বাপ।ওরা এমনি দেখছে।
দেখো বাজান আমার লাল গরুটা আমি কাউরে দিবো না।
বলেই আবার লাফাতে লাফাতে গরুটার দিকে ছুটল।
আমাদের একমাত্র সন্তান রাজা।আদর করে নাম রাখছিলাম। ভাবছিলাম আমার ছেলে বড় হইয়া একদিন রাজার মতই হইবো।ঘোড়া চইড়া আইবো।সে আর হলো কই।অভাবের তাড়নায় পুলাডারে স্কুলে পাঠাইতে পারিনা।পুলা সারাদিন গরুটারে নিয়াই থাকে।
গরুটার প্রতি ছেলেটার টান দেখে আমার ও গরুটা বেচতে মন চাই না।কিন্তু কি করুম।আমার বউডা অসুখ অনেক দিন।গঞ্জে নিছিলাম।বড় ডাক্তার কইছিল আমার বউয়ের নাকি বড় বেরাম হয়ছে।অপারেশন করা লাগবে।তবে আমার বউটা সুস্থ হবে।আমি গরিব মানুষ। এত টেহা কই পামু।এই গরুটা আমার শেষ ভরসা।
গতকাল সাহেবরা শহর হতে আইছে।তাদের পুলাটা গরুটা পছন্দ করছে।বিকেলে সাহেবের বাড়ি গেছিলাম।সাহেব কইলো গরুটা তারাই নিবে।বাসায় ফিরে দেহি রাজা কাঁনতেছে।নাওয়া খাওয়া ছেড়ে দিছে।গরুটার জন্য।
এই অবুঝ পুলাটারে কেমনে বুঝাই গরুটা না বেচলে তার মার অপারেশন করাতে পারুম না।বউটার অসুখ ও দিন দিন বাড়ছে।রাতে বউয়ের শরীর টা আরো খারাপ হল।গাঁয়ের ডাক্তাররে কইছিলাম।হে কই টেহা ছাড়া আইতে পারবো না।সারারাত বউটা ছটফট করছে জ্বরের বেগে।সারারাত জ্বর পট্রি দিছি।শেষ রাতে জ্বর কমল।তবে সারাজীবন এর জন্য।বউ আমারে রেখে বিদায় নিল।বিয়ের দিন ও আমারে কইছিল আমারে ছাইড়া কোথাও যাবেনা।
বউটা মরে গেল।অপারেশন করা লাগবেনা।টেহা ও লাগবে না।সাহেবরে কইছি আমি আর গরু বেচুম না।সাহেব কইল তার ছেলে নাকি এই গরু ছাড়া কুরবানি দিবেনা।আমি পড়লাম এক জ্বালায় একদিকে সাহেবের হুমকি।অন্যদিকে নিজের পুলার কাঁন্দন।
পুলাডারে অনেক বুঝানোর চেষ্টা করলাম।অবুঝ পুলাডা কথা শুনেনা।গরুটা সে বেচতে দিবেনা।বউডা তো হারাইছি।পুলাডারে
হারাইতে চাইনা।রাতের আধারে গরুটা নিয়ে পুলাডা সহ বের হলাম।চলে যাচ্ছি অনেক দূরে। যেখানে আমার পুলাডা তার লাল গরুটা নিয়ে সারাদিন দোড়াইব।কেউ নিতে আইবনা।আসমানে দিকে তাকাইলাম। দেখলাম আমার বউটা হাসছে।সেও চাই তার পুলাডা রাজার মত থাকুক।আমি কি না করতে পারি।।।

বি'দ্রঃ মোবাইল দিয়ে 'লিখি' ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন!

(ধন্যবাদ)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ