āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4667

গল্পঃ "স্বপ্ন"
.
.
ডান হাতের তর্জনী আঙুলে হালকা কামড় দিতে দিতে কি জানি একটা বিষয় নিয়ে গভীর চিন্তা করছিলাম। হটাৎ করে দাঁতের মাড়ি প্রচুর পরিমাণে শিউরে উঠলো। শিহরণের কারণে সর্বোচ্চ শক্তি দিয়ে আঙুলে কামড় বসালাম। ভীষণ যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠলাম। মুখ থেকে আঙুল বের করে দেখি আঙুল আমার অর্ধেক হয়ে আছে আর অঝরে রক্ত ঝরছে। হতবাক হয়ে আশেপাশে আঙুলের বাকি অংশ খুজতে লাগলাম। যখন বুঝতে পারলাম যে আঙুলের বাকি অংশ আমার মুখে তখন নিজের বোকামির জন্য হেসে উঠলাম। "বুদ্ধু একটা" বলে নিজের মাথায় একটা বাড়ি মারলাম।
.
ঘুম ভেঙে গেলো। এমন জঘন্য আর রাক্ষুসে স্বপ্নটার ইতি ঘটায় ঘামতে শুরু করলাম। এমন স্বপ্ন যাতে আর না দেখতে হয় তাই পাশ ফিরে শুতে যাবো এমন সময় দেখি একটা কালো বিড়াল আমার চোখের দিকে তাঁকিয়ে আছে।
.
ভয়ের বদল বুকের ভেতর প্রেম অনুভব করলাম। সম্ভবত বিড়ালটার সুন্দর চোখের প্রেমে পড়ে গেলাম। ঢক এর সাথে প্রেমটাও গিলে ফেলতে চাইলাম আর এতেই বিড়ালটা বলতে শুরু করলো- "আমিম সাহেব আপনি কিন্তু এখনও স্বপ্ন দেখছেন।"
.
ফযরের আযান শুনে ঘুম ভাঙলো। চোখের পাতা মেলতেই দেখতে পেলাম জানালা দিয়ে একটা কালো বিড়াল পালিয়ে গেলো। বিছানা ছেড়ে উঠলাম। এক গ্লাস পানি খেয়ে শান্ত হয়ে বসলাম ড্রেসিং টেবিলের সামনে। স্বপ্নের মাঝে স্বপ্ন দেখায় শরীর এবং মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে বুঝতে পারছি।
.
স্বপ্নের মাঝে স্বপ্ন খুব কম লোকেই দেখে, দেখলেও মনে রাখতে পারেনা। তবে আমি মনে রেখেছি।
.
স্বপ্নটাকে সত্যি করার জন্য ডান হাতের তর্জনী আঙুলটা মুখে নিয়ে হালকা কামড় দিতে দিতে স্বপ্নটা নিয়ে ভাবা শুরু করলাম। দাঁতের মাড়ি শিউরে উঠলো। শিহরণের কারণে সর্বোচ্চ শক্তি দিয়ে আঙুলে কামড় বসালাম। ভীষণ যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠলাম। আ.....আ.....আ....
.
~সমাপ্ত~
.
লিখাঃ আমিম এহসান.

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ