--#আচ্ছা,তুমি আমি তো সেম ইয়ার।বিয়ে নিয়ে রিস্ক থেকেই যায়। এখনো সাত বছর লাগবে তোমার সব গুছিয়ে নিতে! 3/4 বছর পর যদি অন্য কাওকে ভাললাগে? সব ছেলেরাই ত এমন হয়!
-#বাজে ছেলেরা এমন হয়।সব ছেলেরা না।এটাই ত তোমরা ভুল কর।ঘি আর তেল এক না।
--#আচ্ছা,সত্যি করে বলো,আমার সাথে রিলেশন হওয়ার পর তোমার অন্য কাওকে ভাললাগেনি? কখনোই লাগেনি?
--#কখনোই না,কোন সময়ই না।ভাললাগার জন্য যে অনুভূতি থাকার দরকার সেটা তোমার কাছে লক হয়ে গ্যাছে ক্যামনে জানি। একেবারেই লক,তোমার প্রমিজ দিয়ে বলতেসি।
--#পরে যে মন পাল্টাবেনা তার কোন গ্যারান্টি নাই।
--#তোমার সাথে ভালবাসার সম্পর্কে জড়ানোর পর আর কোন মেয়ের প্রতি অনুভূতি আসেনি।আসবে ও না।আমি ওমন না গো ..
--#হ্যা, কিন্তু ভবিষ্যৎ এ ও তো হতে পারে!হয়ত তোমার অজান্তেই!
--#আমার মায়ের জায়গাটা যেমন ইউনিক এবং অনলি ওয়ান,তোমার জায়গাটাও আমার জীবনে ঠিক তেমনি ইউনিক! অনলি ওয়ান।
আর হ্যাঁ,আমি এভাবেই ভাবি।যেভাবে বলছি।
-- #আর আমমার যদি কখনো কাওকে ভাললেগে যায়?
--#আমি সেটা মেনে নিতে পারব না।কারন আমি তোমাকে মিশিয়ে নিতে চেয়ে তোমার কাছে এসেছি।যদি তোমার কখনো অন্য কাওকে ভাললাগে এটা হবে পাপ!!মহা পাপ।
--#আচ্ছা??
--#হ্যা।শোন,ভালবাসা তুলনামূলক সহজ। কিন্তু এক মানুষ কে জীবনের শেষ দিন অবধি ভালবেসে যাওয়া কঠিন।খুব কঠিন।কিন্ত অসম্ভব না। আর এই কঠিন কাজ টা শেষ দিন অবধি করে যাওয়ার নামই সংসার।আমি তোমার সাথে সংসার করতে এসেছি।খেলা খেলতে নয়।
--#মানে যদি কখনো এমন হয় তুমি আমার সাথে থাকবেনা তাইতো?
--#পৃথিবী যেমন অনেকগুলো বাধ্যতামূলক সিস্টেম এর মধ্যে চলে, ভালবাসার সংসারেও কিছু বাধ্যতামূলক সিস্টেম এর মধ্যে এটা একটা..তুমি জীবনের শেষ দিন পর্যন্ত একই ভাবে একই মানুষ কে ভালবেসে যাবে। অনুসঙ্গের কমবেশি থাকবেই কিন্তু ভালবাসা অটুট থাকবে।আমাদের সংসারে যদি সিস্টেম টা ব্রেক ডাউন হয় তাহলে আমার বা তোমার অস্তিত্ব টায় হয়ত হারিয়ে যাবে। আমার না থাকার প্রশ্ন কি আসে এখানে? তোমার কাওকে ভাল্লাগলে তুমি চলে যাবে।
https://www.facebook.com/golpotatomaramar.b/
--#আর তুমি??
--#ওই যে বললাম, তোমার জীবনে তো আমার অস্তিত্ব টায় ধংস হয়ে গেল।আমায় নিয়ে ভাবার দরকার নেই আর তারপর। কিন্তু আমার ভালবাসা আমি কোন দিন নষ্ট হতে দেব না।এটা একটা প্রতিজ্ঞা।
--#তাও আমাকেই ভালবাসবে??
--#অবশ্যই।কিন্তু সেই তোমাকে না,যে সিস্টেম টা নোংরাভাবে নষ্ট করেছে।সেই তোমাকে, যে এই সিস্টেম টা রক্ষা করছিল,আমার হাতে হাত রেখে চলছিল!
--#এটা কি সত্যিই সম্ভব??
--#হ্যা,এটা সম্ভব।
--#একা বাঁচতে পারবে আমায় ছাড়া??
--#আমি নিস্বার্থ ভাবে তোমায় ভালবাসি।তুমি চলে গেলে বাঁচতে পারব না, এটা বলতে পারব না।কিন্তু আমার খুব কষ্ট হবে এটা মানতে।বলতে গেলে মানতেই পারব না।কারন তুমি কথা ভেঙেছ।নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রন হারিয়েছ!
--#তুমি আমার সাথে কথা না বলে আমায় না ছুঁয়ে, আমায় অন্য কারো সাথে দেখে কিভাবে থাকবে!?
--#তুমি যেভাবে আমায় ছেড়ে অন্য একটা ভাললাগা নিয়ে থাকতে পারো,সেভাবে আমিও একা বাঁচতে পারি! নিজেকে নিজের মাঝে রেখে তোমায় সেখানে কল্পনা করতে পারি।
-- #সব টাই কি নিউটনের 3য় সূত্রের উপর চলে? আমি যেমন ভাবে পারব,তুমিও তার তুলনা দিয়ে সেভাবে থাকতে পারবা...?
--#এটা_নিউটিনের ৩য় সূত্র না।আমি তো অন্য কাওকে ভাললাগিয়ে নেব না।আমি একা থাকব,নিজের মাঝে তোমার টুকরো স্মৃতি গুলা জোড়া দিতে দিতে বাঁচবো। আমাদের ছোট গল্প টা সুন্দর করে রাখব।কিন্তু তোমায় থাকার জন্য কখনো জোর করবো না! বার কয়েক আবদার করতে পারি হয়ত!
--#আর যদি কখনো তোমার সামনে পড়ে যাই?
সেই নতুনের হাতের মধ্যে নিজের আঙুল ঢুকিয়ে? অথবা রিক্সায় তার কাধে মাথা দিয়ে?তখন??
--#দূর থেকে মুচকি হেসে মুখটা আকাশের দিকে তুলব! হয়ত হার্টবিট অনেক আলসে হয়ে যাবে,চোখটা হয়ত জোর করে জল আটকাবে! হাত দুটো হয়তো পকেট এর মাঝে মুঠো করে রাখব।কিন্তু তুমি কখনো আমার পাশে নতুন মুখ দেখবে না এই নির্ভয় দিতে পারি!
https://www.facebook.com/golpotatomaramar.b/
-- #আচ্ছা? সেই মুহুর্তে যদি আঙুল টা তার হাত থেকে বের করে ছুটে তোমার কাছে চলে যাই! যদি জড়িয়ে ধরে খুব করে কাঁদি! কি করবে?
--#পারবে না! আমি তোমার জন্য তখন দূর আকাশের তারার মত হয়ে যাব! দেখা যায় কিন্তু ছোঁয়া যায়না।
--#তবু যদি যাই,বলোনা...
--#তুমি তখন শুধুই আমার কল্পনাতে সুন্দর থাকবে।যত্নে থাকবে।বাস্তবে সেই তুমি নেই হয়ে যাবে, আর নেই, একদম নেই ..
--#মানে তোমার কাছে মরে যাব? শুধুই স্মৃতি হয়ে থাকব?
--#মরে না তো,হারিয়ে।একদম হারিয়ে।
আচ্ছা তুমি হঠাৎ এরকম প্রশ্ন করছো কেন??তোমার কি অন্য কাওকে ভাল লাগতে পারে কখনো? আমার তো লাগবে না ..
--#হ্যা হতে পারে! যদি আমি মানসিক ভারসাম্য হারাই, তবে অন্য কাওকে ভাললাগতে পারে! অনুভূতি আসতে পারে।তবে হ্যা,তখন এলেও কিন্তু সেই নতুন কে তুমি ভেবেই ভালবাসব।
--#তা আপনাকে হারাতে দিচ্ছে কে??!
--#আর একটা প্রশ্ন ছিল..
--#হ্যাঁ বলো ..
--#আমি কাঁদছি কেন??
--#কারন তুমি আমায় সত্যি সত্যিই ভালবাস,আর এই একটা প্রশ্নের মধ্যেই অনেক গুলো উত্তর আছে........
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ