★★3★★গল্প : আমার ভালবাসা(১/২)
প্রথম পর্ব
লেখক :Sheikh Afran
--------------------------
ছাদের এক কোণায় গিটার হাতে বসে আছি। না গান
গাইতে ইচ্ছে হচ্ছে, না গিটার বাজাতে।
অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর,,কোন রমনীর
উচ্চ সুরে ডাকার শব্দ শুনে পিছু ফিরে থাকাতে হয়!
-আমাকে ডাকছেন
-- এখানেত আপনি ছাড়া কেউ নয়,, তা অব্যশই আপনাকে বলছি?
--জি বলুন
-- আপনার নাম।?
--নাম জানার জন্য ডেকেছেন
-- না আসলে এতক্ষণ ধরে দেখছি,, আপনি এখানে গিটার হাতে বসে আছেন,,, গান গাচ্ছেন না আবার গিটার ও বাজাচ্ছেন না। তাই কৌতূহল বসত জানতে
ইচ্ছে করছে!
-- সেটা না জানাই ভাল (বলেই চলে আসলাম। কথা বাড়িয়ে লাভ নাই)
মেয়েটা ডেকে যাচ্ছে।কিন্তু পিছু ফিরে থাকানোর ইচ্ছাটা
আমার নেই,, আমার পিছুটানও নেই।
রুমে ঢোকেই শুয়ে পরলাম, ভাল লাগছে না।
শুয়ে ছাদের মেয়েটার কথা ভাবছি। মনে হয় মেয়েটা অবাক হয়েছে,,,যে ভাবে চলে এসেছি
আমি এরকমি। পরিচয়টা দিয়ে দেই,,
আমি এমদাদুল ইসলাম,, একজন মাস্টার্স এর ছাত্র
পড়াশুনোর পাশাপাশি একটা বেসরকারি প্রতিষ্টানে কর্মরত আছি। আরও একটা কাজ আছে,, সেটা আমার প্রিয় কাজ। তা হল একাকিত্ত।
আমি বেশি সময় টুকু নিজেকে ঘর বন্ধি করে রাখি
যার কারণ আমি একাকিত্ত কে সংগি হিসেবে মনে করি।
এই একাকিত্তের কারণে সবাই আমাকে ভাবওয়ালা
বলেই চিনে,,,
কিন্তু এই একটা জিনিস বুঝি না ভাবত বড় লোকের
ছেলে কিংবা মেয়েরা দেখায়,,, কিন্তু আমিত বড় লোক না। মধ্যবিত্ত,,,,,,,
আমার একাকিত্ত থাকাটা কি ভাব?
বিকেলে অফিস থেকে ফিরে এসে, নিজের জন্য কফি বানালাম। ব্যাচেলার যার জন্য রান্না -ভান্না সবই নিজে
করতে হয়।
কফির মগ এক হাতে,, অন্য হাতে গিটার,,,
চলে এসেছি খোলা বারান্দায়,,
যেখানে বসে আমি বই পড়া,গিটার গান বেশিই করি।
নিজেকে এখন একটু হালকা মনে হচ্ছে,, তাই
গিটার নিয়ে টুংটাং শব্দে সুর তুললাম
তুমার আগুন, আমার চুলে
হচ্ছে পারাপার
কাটছে বিলি নিরিবিলি
ভাবনা নেই হারাবার
ওহহ একটু জুকে আমার বুকে
রাখছ তুমার হাসি
অবাক চোখের অশ্রু সুখের
যাচ্ছ চুয়ে আমায়
লুকুচুরি জিবনের খেলায়
আমি শুধু চেয়েছি তুমায়,,,,,,,,,,,,
গানটা শেষ করে, ,আজকের সন্ধাটা ছাদে বসে দেখার
প্রবণ ইচ্ছা জাগছে
চলে এলাম ছাদে,,,,
কিন্তু সমস্যা হল আমি যে জায়গায় বসে সূর্য অস্ত দেখি
সেখানে কোনো রমনি বসে আছেন
মাথাটা একটু খারাপ হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই,
কেননা এই ছাদে আমার যেমন অধিকার তেমনি বাসার
সব ভাড়াটিয়ার অধিকার।
আজ আর দেখা হল না,,, ছাদ থেকে যাওয়ার জন্য
পা বাড়ালাম,,,,,,,,
--শুনুন
-- পিছু ফিরে চেয়ে আছি (রমনি বসা থেকে উটে
আমার প্রায় সামনে চলে এসেছেন,,,,) বলুন?
-- ছাদে উটে আবার চলে যাচ্ছেন যে,
--নাহ,এমনি। ভাল লাগছে না(মিথ্যা কথা)
-- ওহ, তা আপনার নাম কি জানা যাবে
--কেন নয়, আমি এমদাদুল ইসলাম
-- ওহ, আমি আনিকা, আনিকা তাবাচ্ছুম
তা সূর্য অস্তটা এক সংগেই দেখি। প্রতিদিনত একাই
দেখেন,আজ না হয় আমার সাথে দেখলেন।
(না করতে পারিনি। আর কথা বার্তায় মনে হচ্ছে
আমাকে ফলো করেন)
এই প্রথম কোনো রমনীর পাশে বসে সূর্য অস্তটা দেখছি!নিজের কাছে কেমন একটা অনুভূতি হচ্ছে,
যানি না মেয়েটার কি আমার মত লাগছে,,, কি যানি!
রাত ১১:৩০মি.
আমি বেডে শুয়ে মোবাইলের ফেইসবুকে লগ ইন করছি
কিন্তু তার আগেই কোনো অপরিচিত নাম্বার থেকে কল
এসে পরেছে, প্রথম বার ধরব ধরব বলে কেটে গেছে
পরে আবার কল,,,,,,এবার ধরলাম
-- আসসালামু আলাইকুম! কাকে চাই
--ওয়ালাইকুম আসসালাম,,,আপনি কি এমদাদ
--জি বলুন
--আমি আনিকা
--ওহ, আপনি। নাম্বার পেলেন কোথায়
--এটাত বেশি কিচ্ছু না। একি বাসায় থাকি নাম্বার
পাওয়া কি খুব কঠিন
-- তা ঠিক বলেছেন
--কেমন আছেন
-- এইত আছি ভালই,আপনি?
-- ভাল,তা কাল কি আমার সাথেএক জায়গায় যেতে
পারবেন!!!
--তার জন্য দূঃখিত। আমিমি পারব না!
--ওহ (কন্ঠ টা বদলে গেছে)
এই টুকু বলেই কল কেটে দিয়েছি।
নিজের কাছেই খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই
আমি যে আর কার মায়ায় পরতে চাই না।
একা আছি, ভালি আছি।
সকাল ৯:০০টা বাজে। ঘুম থেকে উটে ফ্রেশ হয়ে
নাস্তা করে,অফিসের উদ্দেশ্য বেরিয়ে পরেছি
এই কাজটাও করার ইচ্ছে আমার ছিল না। কিন্তু
তা পেটের দায়ে করতে হচ্ছে
গেটের বাইরে এসে হাজির রিক্সার জন্য,
আনিকা মেয়েটা ও এখানে দাড়িয়ে আছে
দাড়িয়ে থাকাটা সমস্যা নায়, সমস্যা হচ্ছে যে ভাবে
আমার দিকে ছল ছল চোখে চেয়ে আছে,
যেন এক্ষণি কেঁদে ফেলবে
আমার চোখ জোড়া নিচের দিকে ফেলে দিয়েছি
কেননা কার চোখের জল দেখা আমার পক্ষে সম্ভব নয়।
ওইদিন আমি ও চেয়েছিলাম জল ভরা চোখে,,,,
কিন্তু নিয়তির কাছে হার মেনে ভালবাসাটা কে কবরে
স্থাপন করতে হয়েছিল।
মেঘা আমার ভাললাগা ভালবাসা। যাকে আমি আমার
নিজের চেয়েও বেশি ভালবেসে ফেলেছি
ওর সাথে পরিচয়টাই অদ্ভুধ ভাবে।
আমি যে এরকম ছিলাম এটা কিন্তু নয়,,,,,,আমি ফ্রেন্ডস
সার্কেল এর মধ্য ছিলাম ফাজলামি দুস্টামির ওস্তাদ
বন্ধুদের সাথে বাজি ধরেই একদিন ওকে প্রপোজ
করেছিলাম। তখন আমি কলেজে পড়ি
মেঘাও আমাদের সাথেই পড়ত,,
(ওকে প্রপোজের কথা শুনলে এখনও হাসি পায়)
--(ওর সামনে গিয়ে প্রপোজ এর স্টাইলে এক হাটু
মাটিতে গেসে, হাতের আড়শোলা ওর সামনে ধরে
বলেছিলাম,,,,,আমি তোমাকে ভালবাসি
--(কিন্তু হ্যা বা না কিছু বলল না। শুধু দেখলাম
চোখ জোড়া বড় করে দেখে মাটিতে পরে গেল।
আমাকে আর পায় কে,, দিলাম ভৌ দৌড়।
তবে হে মেয়েটার প্রতি কিছুটা মায়া লেগেছে
ওর চোখ দুটো যে এত সুন্দর মুখের মায়াটা আরও
বারিয়ে দিয়েছে,,,,,,,
চলবে
★3★ গল্প :আমার ভালবাসা (২/২)
শেষ পর্ব
লেখক :Sheikh Afran
পরের এক সপ্তাহ আমি কলেজে যাইনি।
আজ কলেজে যাচ্ছি, কলেজ গেইটে ঢোকার সাথে সাথে পিছন থেকে কেউ আমার নতুন শার্টের কলার
চেপে ধরল,,,, (রাগ কে নিয়ন্তনে এনে বললাম
--কোন হারামি (ধমক সুরে)(পিছে চেয়ে দেখি সেই মেয়েটা)
--আমি হারামি
--না আমি মনে করেছি কে না কে?
-- ওহ, তা আপনার প্রপোজের উত্তরটা নিলেন না যে!
-আসলে কি ভাবে যে বলব।আমাদের বন্ধুরা বাজি
ধরে ছিল যে, আপনাকে প্রপোজ করতে পারলে ট্রিট
দেবে তাই
--তা বাজি যখন ধরেছেন,, তখন তা বাস্তবে রুপ ধারন
করি না কেন
--দূঃখিত , বুঝলাম না
--বলেছি,, বাজি ধরে ভালবাসি বলেছেন,,, এখন তা
বাস্তবে ও করতে হবে
--কি
--চুপ একদম চুপ, আর রাজি না হলে সুজা
প্রিন্সিপাল স্যারের রুমে(কি কয় মাইয়ায়)
--এ
-- এ না হে
--এটা কিন্তু জোড় পূর্বক আদায় করছেন,, দেখুন
জোড় করে আমার দেহ পাবেন কিন্তু মন পাবেন না।
--না না। তুমার মনের দরকার নাই,, দেহ হলেই চলবে
--ও বোন এবারের মত মাপ করে দেন।
--কি তুই আমারে বোন কইলি,, আমি তর বোন লাগি,
--দূঃখিত,,, আর বলব না
--হুম মনে থাকে যেন,, চল
--কোথায়
--জাহান্নামে
(যার মধ্য দিয়ে আমি বুঝে গিয়েছি, আমার সুখের
দিন শেষ হয়ে,,, প্যারার দিন শুরু।এখন নিজের
মাথায় লাঠি দিয়ে মারার ইচ্ছা হচ্ছে,,, কেন যে ওই দিন প্রপোজ করতে গেলাম)
কলেজে গেলে সব সময় ওর সাথে,,, আবার যখন বাসায় আসি তখন ও ওর ফোন সব সময় থাকে
যদিও ভুল করে পাওয়া তবু থাকে আমার ভাল
লেগে যায়। প্রতিদিনের টেককেয়ার গুলা ভাল লাগে
কিন্তু ওকে আর বলা হয় নি আমার ভাল লাগার কথা।
কিন্তু আর কত,, তাই ওকে বলার জন্য পুরাই প্রস্তুত
ছিলাম।। বলেও ছিলাম,, কিন্তু সেটা ছিল নেগেটিভ
উত্তর।
আমার সাথে না কি এতদিন ফান করেছিল।
প্রতি উত্তরে কিচ্ছু বলিনি, শুধু শুনেছি।
ওর ভালবাসা মিথ্যা হতে পারে, কিন্তু আমার ভালবাসা
ছিল কাচের মত সচ্ছ।
এর কয়েকদিন পরেই খবর পেয়েছিলাম,,,
মেঘা না কি হাস্পাতালে ভর্তি । শুনা মাত্রই গিয়েছিলাম দেখতে।ওর পাশে বসে আছি
--আমি জানতাম, তুমি আসবে,,,আমি যে তুমার পথ
চেয়ে আছি, একটি বার দেখব বলে
--কি হয়েছে তুমার
--আরে মরণ ব্যাধি অসুখ,,,,, এটা,তুমার না জানলে হবে
,এটা তুমার জন্য,,,,, (বলেই একটা খাম এগিয়ে দিল)
এটা কিন্তু এখন খুলবে না।
--ঠিক আছে,এখন বল তুমার কি অবস্তা
--দেখতেইত পারছ
--একটা কথা ছিল।
--বল
--আসলে আমি সত্যি তুমাকে ভালবাসি
--কিন্তু আমার যে সময়টা ফুরিয়ে এসেছে এমদাদ
--মানে,সময় ফুরিয়ে এসেছে মানে
--আমার ব্লাড ক্যান্সার। তাই ভালবাসলেও
তুমার সাথে পথ চলা যে আমার হবে না।
--কি
--হে, আমাকে যে যেতে হবে এমদাদ
--কোথাও তুমাকে যেতে দেব না(কেঁদে কেঁদে)
--সেটাত হয় না।
কিছুটা সময় পর
--এমদাদ
--হ্যা বল
--আমাকে একটা বার জড়িয়ে ধরবে
--(বলা মাত্র জাপটে ধরেছিলাম
আমার চোখ দিয়ে অনবরত জল বেয়ে পড়ছে
রিক্সাওয়ালা মামার ডাকে কল্পনার জগত থেকে বাস্তবে
ফিরলাম।
-- মামা যাবেন
--হে মামা(উটে পড়লাম রিক্সায়,, আনিকা মেয়েটা
আমার দিকে চেয়ে আছে)
--আনিকা চলে এস
(মনে হয় আমার বলার অপেক্ষায় ছিল,,,মুখে এক
চিমটে হাসি নিয়ে উটে পরেছে।
সারাটা রাস্তা কোন কথা বলেনি। ওকে কলেজে
দিয়ে আমি অফিসে চলে আসলাম
কোন কাজেই মন বসছিল না। কল্পনাতে শুধু মেঘাই আছে।
সেদিন ওকে জড়িয়ে ধরার পরই,,, মেঘা মারা যায়।
আমারই হাতে
যা আমি কখনও ভাবতে পারিনি, তারপর থেকেই
এরকম হয়েছি।
ওর দেয়া খামে আমার জন্য কিছু উপদেশ রয়েছে
যা আমি সব সময় মনে রাখি।
বিকেলে বাসায় বসে আছি। আজ মনে শুধু মেঘাই আছে,তাই ডায়েরী টা পরার ইচ্ছে হচ্ছে।
আমার যত কস্ট তা ডায়েরীতে লিখে রাখি।কিন্তু
সেটাত খুজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি
অনেকটা সময় খুঁজে হয়রান হয়ে,,,, গিটার হাতে
চলে গেলাম ছাদে,,,
কিন্তু সেখানে ঘটল আরেক ঘটনা,,,
আনিকার হাতে আমার ডায়েরী
লোকানোর চেস্টা করেছে
--কারো কিছু নেয়ার আগে, তার অনুমতি নেয়াটা কিন্তু
জরুরি
--দূঃখিত, আপনার প্রতি এত ইন্টারেস্ট ছিল যে
বলতে হবে সেটা প্রায় ভুলেই গেছি
--তা রুমে কি করে ঢোকলেন
--আপনি এতটাই ভুলা মন যে আজ রুমটা লক করে যান নি
--ওহ ভাল,গুড জব
--একটা কথা বলার ছিল
--বলে ফেলুন
--মেঘার জায়গা কি আর কাউকে দেয়া জায়না
--অবশ্যই, না
--দেখুন, মানুষ সবসময় কিন্তু অতিথ নিয়ে পরে থাকে না
একটা সময় তাকে তার বর্ত্তমান, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়।
--ভাল কথা বলেছেন
--তাহলে মেঘার জায়গা না, শুধু আপনার কাছে একটু
আশ্রয় চাই।সেটা কি দেয়া যায়।
-- হুম, দেয়া যায়। (আনিকা মেয়েটা কাঁদবে না হাসবে
সেটা মনে হয় বুঝতে পারছেনা।
আমি যানি একজন কে ভালবেসে না পাওয়ার কস্ট টা
কত টুকু, তাই না করতে পারিনি,,,,
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ