★10★গল্প: অপেক্ষা,,, আর অনিশ্চয়তা
লেখক: Sheikh Afran
অনিক: তাহলে তুই কি নিয়ে থাকবি?
আমি: অপেক্ষা আর অনিশ্চয়তা!
আমি এমদাদ,,,, এবার মাস্টার্স করছি। আর অনিক
আমার খুব কাছের বন্ধু,,,, যার কাছে আমি সব কিছু
শেয়ার করি।
আজ প্রথম ক্লাস করতে ভার্সিটি যাচ্ছি।
এর মাঝে কোন রমনীর দিকে চোখ চলে গেল।
এ মেয়ে যতটা না সুন্দর তার চেয়ে বেশি মায়াবি।
দেখলেই প্রেমে পরতে ইচ্ছে হয়,,,,,,,
যেটা আমারও হয়েছিল।
একই ডিপার্টমেন্টে পড়ার কারণে বন্ধুত্ব টা হয়ে যায়।
যার ফলে ওর আরো কাছে যেতে পেরেছিলাম।
তবে কখনও ভালবাসি কথাটা বলা হয় নি।
হয়ত ইগো টা বেশি ছিল, নয়ত বন্ধুত্ব টা হারানোর ভয়।
তবে স্বর্ণা কে বুঝাতে চেয়েছি অনেকবার (হ্যা,ওর নাম
স্বর্ণা)
আজ হঠাৎ স্বর্ণার ফোন,,,
---হ্যালো
--এমদাদ,, একটু দরকার ছিল
--হ্যা, বল
--দেখা করতে পারবে
--কোথায় আসব
--(জায়গার নাম বলে,,,) আজ বিকেল ৪ টায়।
--ঠিক আছে,,,,
বিকেল ৪:১০মি.। স্বর্ণার পাশে বসে আছি
--কিসের জন্য ডাকলে?
--তোমার একটা সাহায্য দরকার
--বল কি!
--আসলে, আমি না নাহিদ (নাহিদ আমরা এক সাথে পড়ালেখা করছি)কে ভালবেসে ফেলেছি
--ওহ(মুহূর্তে মন টা খারাপ হয়ে গেল)
আমাকে কি করতে হবে!
--আমি না ওকে বলতে পারছি না।ভয় হয় যদি না করে দেয়। তুমি যদি একটু কথা বলতে,,,,,,,,,,,,,,,
--ঠিক আছে, আমি কথা বলব
--অনেক ধন্যবাদ
--সেটার প্রয়োজন নেই,এখন আসি
-------
রাতটা যত গভীর হচ্ছে আমার কষ্ট টা তত বেড়ে চলছে
জিবনে প্রথম এরকম কষ্ট অনুভব হচ্ছে,,,,,
অনিক কে সব বলেছি,,,,,,
অনিক::এখন কি করবি
--- কি আর করব,,, ওদের দুজন কে এক করে দেব
--তাহলে তুই কি নিয়ে থাকবি
--অপেক্ষা আর অনিশ্চয়তা
--তর মত রোমিও,, আমি আর দেখিনি রে!
--হয়েছে পাম দিতে হবে না, চল
--হুম, চল,,,,
আজ নাহিদ কে আর স্বর্ণাকে এক করে দেব।
নাহিদের সাথে আমি কথা বলেছি, দুজন আজ
এখানে আসবে।তারপর আমার কাহিনী শেষ।
বিকেলে আমি আর স্বর্ণা বসে আছি ,,,, নাহিদ
আসে নি এখনও!
ওই'ত নাহিদ আসছে,,,,
--তোমরা কথা বল, আমি যাই
--আরে থাক না
--তোমরা কথা বল, আমার একটু কাজ আছে
চলে এসেছি,,, পিছে ফিরে নিজের ভালবাসা কে
দেখে নিলাম,,,
কষ্ট টা অনেক বেশিই পরিমানে পরে গেছে,এখন
নিজেকে কেমন উদাস প্রকৃতির লাগে,,,,
অনেকদিন পরের,কথা
অনিক বলেছিল ওরা না কি বিয়ে করেছে। তবে হে আমাকে খুঁজে ছিল পায়নি। বিয়ের দাওয়াত দিতে
হয়ত।
আজ ২বছর পর অনিকের সাথে দেখা।
--কি রে, কেমন আছিস
--আছি,ভাল তর কবর কি?এখনও কি অপেক্ষা
--হ্যা,
--এভাবে অনিশ্চত ভবিষ্যৎ এর দিকে নিজেকে
টেলে দিচ্ছিস কেন?
--আরে বাদ দে, তর খবর কি? আর ভাবি কেমন আছে
--আছে,ভালই
--এমদাদ, শুন
--হ্যা,বল
--তর মত রোমিও আমি আমার জিবনে দেখিনি রে।
--হুম,আর অনেকবার বলেছিস
--একবার আমার বুকে আয়!
(বুকে জড়িয়ে আছি,চোখ দিয়ে অনবরত জল
বেয়ে পড়ছে)
অনিক--যাই রে?
--যা!
বিকেলে অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠতে
যাব, তখনই একটা বাচ্ছা মেয়ে আমার পাশ দিয়ে
রাস্তায় চলে যাচ্ছে,,,,
দৌড়ে গিয়ে মেয়েটা কে কোলে তুলে নিয়েছি,,,,,,
ঠিক তখনই একটা মহিলা এসে আমার কোল থেকে
মেয়েটা কে নিয়ে গেল
--ধন্যবাদ (মহিলা অবাক হয়ে গেছে)
(আমিওও অবাক দৃষ্টিতে থাকিয়ে আছি)
--তুমি, এমদাদ
---হ্যা,তুমি স্বর্ণা
--হ্যা,তুমিত দেখি পুরাই পাল্টে গেছ।চেনাই যায় না।
--তা এটা কি তোমার মেয়ে
--হ্যা,আমার মেয়ে
--ওহ,
--একটা কথা আজও জানা হল না,বলবে
--বল
--তুমি কি আমায় ভালবাসতে
--বাদ দেও না এসব,,,,,, অতীথ নিয়ে আর টানাহেঁচড়া
করার কি দরকার।
--শুনলাম, বিয়ে কর নি!
--হ্যা,
--কেন?
--কারো অপেক্ষায় আছি।
--সেটাত অনিশ্চিত
--আমি না হয় অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই কাটিয়ে দেব।
ভাল থেকে ,,, আসি (সমাপ্তি)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ