āϰāĻŦিāĻŦাāϰ, ā§Ē āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4033

★11★গল্প : অসমাপ্ত প্রেম

লেখক : Sheikh Afran

নুহাস::কি রে রোমিও মেসেজ এসেছে?
আমি: না রে আসেনি!
   --বললাম না, এ মেয়ে তকে ভালবাসে না, তবুও কেন যে তুই এরকম করিস
  --সেটা তুই বুঝবি না!
  --তুই ভাল করে বুঝস, না,,,, এই ঈদের দিনে যে মেয়ে
তকে একটা মেসেজ দেয়ার সময় পায় না,,, তাকে আবার ভালবাসা
---জানিস ওর যখন একটা মেসেজ আমি পাই,, তখন
মনে হয় ও আমাকেই ভালবাসে,,,,
---শুন, একটা মেয়ের মেসেজ দেয়ার সময় দেখলেই
বুঝা যায়, তুই তার জিবনের কতটুকু প্রয়োজন,,, প্রায়
১ ঘন্টা হয়ে গেল মেসেজ দিলি,,,তা এখনও কোন
উত্তর নেই,,,,,
---মনে হয় সমস্যা আছে
--ভালবাসা থাকলে সমস্যায় আটকায় না,,, এখনও সময় আছে,, সরে  দাড়া এ পথ থেকে
---আমিত এই পথে অনেক দুরে চলে এসেছি, ফিরা
সম্ভব নয়
--তাহলে মনে যা চায়, তাই কর, আমি গেলাম

আমি ফারহান। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি।
বাবা মায়ের একমাত্র ছেলে আমি।
আর যার সাথে কথা হল, এ হচ্ছে আমার (বিএফ)
মানে সেরা বন্ধু
-----
যার মেসেজের অপেক্ষায় আছি,,, তিনি হচ্ছেন আনিকা
আমার ভালবাসা, তবে ও আমাকে ভালবাসে না।

প্রতি ঈদে আমি ওকে দাওয়াত দেই, কিন্তু কখনও
আনিকা আমাকে দাওয়াত দেয় নি।
আজও যখন দাওয়াত দিলাম,, ঠিক আগের মত
উত্তর পাইনি।
নাম্বার থাকা সত্ত্বেও আমি ওকে ফোন দিয়ে কখনও
ডিস্টার্ব করিনি।কেননা কাউকে ফোন দিয়ে ডিস্টার্ব করার মত কোন ইচ্ছা আমার নেই।

আর কয়েকমাস পর টেস্ট পরিক্ষা ভাবছি এর আগেই
আনিকা কে প্রপোজ করব, যেই ভাবা সেই কাজ

পরেরদিন, আমি আনিকা কে প্রপোজ করেছিলাম,,,
উত্তর খুব সাভাবিক,, """"না"""""""".
এরপর ওর সামনে খুব কম গিয়েছিলাম,,,
টেস্ট পরিক্ষা ও সামনে চলে আসল, নিজের পড়া
নিয়ে ব্যস্ত হয়ে পরলাম। খুব বেশি ওর কথা মনে হয়নি।
কিন্তু রাত জেগে কাদা,,, আমার জন্য চাকরির মত
হয়ে গিয়েছিল।

টেস্ট পরিক্ষায় সবাই উক্তীর্ণ হয়েছিলাম। যার ফলে ফাইনাল পরিক্ষার প্রস্তুতি নিতে আমাকে সিলেটে
আসতে হয়েছিল,,,, কিন্তু আনিকা গ্রামেই থেকে
গিয়েছিল।
যার কারণে পরিক্ষার আগে আর দেখা হয়নি।

পরিক্ষার সময় একই গ্রুপে থাকার কারণে একই রুমে
সিট পড়েছিল।আমার দুই সিট আগেই আনিকার সিট
ছিল, তাই দেখতে তেমন অসুবিধা হয়নি।
আমার ঠিক পিছনের সিটের বন্ধুটা কিছুটা হলেও
আন্দাজ করতে পেরেছে
তাই'ত আমাকে বলেছিল
---মেয়েটা লেখা রেখে তোমার দিকে চেয়ে আছে
---কোন মেয়েটা
---কেন,তুমি দেখতে পাচ্ছ না।
---না
---তোমার দুই সিট আগের ডানে বসা মেয়েটা
---ওহ,এই মেয়েটা(আনিকা আমার দিকে চাচ্ছে,, বেপার কি)
---হ্যা,
---এমনি মনে হয়, আমি কি জানি। আর ওত অন্য
কারো দিকে থাকাতে পারে
--না রে, আমি দেখেছি, তোমার দিকেই থাকায়।
দুস্ত মেয়েটা কিন্তু সেই,,, পটিয়ে ফেল।
---দুর বেটা কি যা তা বলছিস
--হ্যা,রে ঠিক বলেছি
--হয়েছে , বাদ দে লেখ এখন

এইচ.এস.সি পরিক্ষা শেষ হওয়ার পর সবাই রিজাল্টের
অপেক্ষায় আছি,,,,,, তবে আনিকার সাথে দেখা বা
কথা কোন কিছুই হয় নি। তবে এক বন্ধুর সাহায্যে
ওর খোঁজখবর রাখতাম।
কিন্তু সেই বন্ধুটাই একদিন ফোন দিয়ে বলেছিল,,
আনিকা না কি আমার খোঁজখবর নিয়েছিল।
ঠিক তখনই দ্বিতীয় বার আনিকার প্রেমে পরতে ইচ্ছে
হয়েছিল। মনে হয়েছিল  একটু হলেও ওর মনে আমার জায়গা আছে,,,,,
কিন্তু পরে তা বুঝেছিলাম,,,,

নিজেস্ব সার্থের জন্য কেউ আমার সাথে এরকম করতে
পারে তা আমার জানা ছিলনা।
তবে হ্যা,আনিকা সার্থের জন্য আমার সাথে এরকম করেছিল,, সেটা না হয় নাই বললাম

এরপর আর কারো মেসেজ এর জন্য মোবাইলের দিকে
চেয়ে অপেক্ষা করিনি, কেননা আমি বুঝে গিয়েছিলাম
আনিকা কখনও আমাকে ভালবাসে নি বাসবে ও না।

সময়ের সাথে সাথে নিজকে ও পরিবর্তন করে নিয়েছি।
এক সময় যে কারো জন্য কাঁদতাম তা মনে হলে হাসি
ছাড়া কান্না আসে না,, কেননা আমার চোখের সাগরের
জল শেষ হয়ে গিয়েছিল,,,,,এখন দূঃখ পেলে ও হাসি আসে।

এর মাঝে অনেকটা বছর কেটে গেছে,, এখন একটা
চাকরি করছি। অতীথে যে কেউ ছিল তা আর মনে হয় না। কেননা এখন নিজেকে সাজাতে ব্যস্ত। কাউকে নিয়ে ভাবার সময় নেই।

খুব অবাক ভাবেই অতীথটা আবার সামনে চলে
আসছিল।
যেমন হঠাৎ করেই নুহাসের সাথে দেখা। যার মাধ্যমে
আনিকার সব খবর আমি পেতাম।
---কি রে কোথায় ছিলি এতদিন
আমি---- জঙ্গলে
---কেন
---নিজেকে সাজাতে
---কেন
---জাতে অতীথটা আমার সামনে না আসে
--পালিয়ে থাকতে পারবি না
--কেন
--কেননা, অতীথটা আবার তর সামনে
--মানে
---মানে,পিছে দেখ
(পিছে ফিরে চেয়ে খুব একটা অবাক হয়েছি। হ্যা,
আনিকা আমার সামনে)

আনিকা----কেমন আছ
আমি--- ভাল
---জানতে চাইবে না, আমি কেমন আছি,
---সেটা দেখতেই পাচ্ছি
--অনেক জায়গায় খুঁজেছি, তোমাকে
---পালিয়ে বাঁচতে চেয়েছিলাম, খুঁজে  বের করার কি দরকার
--আমার যে অনেক কথা বলার বাকি!
--সেটা প্রায় ভুলেই গেছি
---মনে পরে না
--- মনে করতে চাইনা।
---আমাকে কি এখনও ভালবাস
--সেটাত জানি না, আর জানতে ও চাই
--অতীথ ভুলে কি নতুন করে জিবন সাজানো যায়না।
--না
--কেন?
--কেননা সব। প্রশ্নের উত্তর যে আমার অজানা
--জানতে কি ইচ্ছে হয় না
--ইচ্ছেটা অনেক আগেই মাটি চাপা দিয়ে দিয়েছি
--ক্ষমা করা যায় না
--অপরাধ না করলে কাউকে ক্ষমা করা সম্ভব নায়
---এটা কি অভিমান
--অভিমান নয়,সময়ের সাথে শুধু নিজেকে পরিবর্তন করা।
--ভাল থেক
---তুমিও,, ,আসি

(থাক না কিছুটা ভালবাসা অসমাপ্ত।
সব ভালবাসা'ত আর পূর্ণতা পায় না,,,,,,,,,,,,)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ