★16★------:কল্পনার প্রেম--------
..........Sheikh Afran
---তুমি এরকম কেন!
--- কি রকম
--এই যে কেমন যেন, একা একা থাক, কম কথা বল।
দশটা কথা বললে একটার উত্তর দেয়া,,,
--আমি এরকমি
--কিন্তু কেন?
--সব কেন এর উত্তর থাকে না,কিছু উত্তর অজানা
থাকা ভাল
--মনে হয় হিমুর চক্কোরে পরেছ
--হিমু একজন ছিল, অন্য কেউ চাইলে ও হিমু হতে পারবে না
--কেন
--কেননা আমি এক ও অদ্বিতীয়,,,
--তুমি থাক তোমার কাব্যিক কথা বার্তা নিয়ে।আমি চললাম।
--চলে যাবে,
--হ্যা,
--যাও, কাল কখন আসবে
--ঠিক সময় ঠিক জায়গা
--ধন্যবাদ
আমি ফারহান ইসলাম, একটা প্রাইভেট কোম্পানিতে
চাকরী করছি।
আর এতক্ষণ যার সাথে কথা বললাম,
তিনি আনিকা আমার গফ, তবে বাস্তবে নয়,,কল্পনায়
বাস্তবে ওকে হারিয়ে ফেলেছি,
কেউ একজন বলেছিল
পৃথিবীটা গোল, দেখা হতে পারে
আছি আমি, সেই আশায় ""
আর সেই আশায় পথ চেয়ে বসে আছি, একদিন হয়ত দেখা হবে,তখন আমার জমানো সব কথা বলব। কিন্তু সেই দিনটা কবে?
অপেক্ষা ছাড়া যে আমি আর কিছুই করতে পারছি না।
আনিকার সাথে প্রথম পরিচয়টা হয়েছিল দুবছর আগে
ভার্সিটিতে,,,,,,,,,আনিকা অনার্স প্রথম বর্ষে ছিল
আর আমি ফাইনাল বছর।
সেদিন ভার্সিটি ক্যাম্পাসে গাছের নিচে বসে,,, দীনবন্ধু
মিত্রের সধবার একাদশী নাটকের বইটি।
পড়তে শুরু করেছি
প্রথম অংক
প্রথম গভার্স্ক
কাঁকুড়গাছা -নকুলেশ্বরের উদ্যানে বৈঠকখানা
ঠিক তখন কোনো মেয়েলি কন্ঠে বই থেকে চোখ জোড়া
বাহির করিয়া সামনে থাকা বস্তুর দিকে থাকালাম,,,
একটা মেয়ে--- মেয়ে বললে ভুল হবে তাকে অপ্সরী
বলা উত্তম।
---জ্বি
--বলছি,এতক্ষণ ধরে কথা বলছি,, কানে কি শুনেন না।
---দূঃখিত, না শুনতে পাওয়ার জন্য,
--বসতে বলবেন না
--সেটা আপনার ইচ্ছে
--(বসতে বসতে বলল)আচ্ছা, আপনি এরকম কেন?
--কিরকম
--কেমন যেন, একা থাকেন, কথা কম বলেন
--আপনি কি আমাকে ফলো করেন
--আপনাকে দেখলেই যে কেউ আপনার প্রতি কৌতূহলী
হয়ে পড়বে আপনার বিষয়ে জানার জন্য,
---ভাল, তা কতটুকু জানা হল
---বেশি না নাম, ঠিকানা।আর পুরপুরি জানার জন্যই
আপনার কাছে আসা।
--সবকিছু জানা ভাল নায়
--কেন
--সবকিছু জানলে কৌতূহল নামক জিনিসটা থাকবে না।
---তবুও জানতে চাই
--যতটা জেনেছেন ততটুকু কি যতেস্ট নয়
---না, আচ্ছা আপনি কি হিমু হতে চান।
--অব্যশই না!
---তাহলে
--তাহলে কি?
--আপনি এরকম কেন সেটা বলেন!
--আমি নিজেও জানি না
--কেন
--সব কেন এর উত্তর আমার কাছে নেই, আসি
উঠে চলে আসলাম, বেশি কথা বললে মায়ায় পড়ে যাবে
এই মেয়ে জিনিস খুব একটা সুবিধার না, এরা চাইলেই
এদের মায়ায় যে কাউকে ফেলতে পারে।
ভার্সিটি থেকে ফিরে এসে, দীনবন্ধু মিত্রের বইটা নিয়ে
বারান্দায় চলে এসেছি।
তখনই এই যান্ত্রিক জিনিসটা বেজে উঠল,,,,,
দুর এই বইটা পড়তে হলে নির্ঘাত যান্ত্রিকতা দূর করতে
হবে, না হলে আমার জিবনটা সেরকম হয়ে যাবে।
(অপরিচিত নাম্বার)
---হ্যালো কে?
--সেটা না জানলে হবে
--রং নাম্বার
--সঠিক নাম্বার
--না বললে কিভাবে জানব
--জানাটা কি খুব জরুরী
--আপনি কে, কি পরিচয় এসব আমার জানার কোনো ইন্টারেস্ট নেই,(বলেই কলটা কেটে দিয়েছি)
ভার্সিটি এসে ক্যাম্পাসের গাছের নিচে যাচ্ছি।কিন্তু
আমার জায়গায় অন্য কেউ বসা।
যেহেতু পাবলিক জায়গা, তাই আর সময় নষ্ট না করে
জায়গা ত্যাগ করার জন্য পা বাড়ালাম -----
--চলে যাচ্ছেন
(পিছে ফিরে চেয়ে দেখি, কালকের মেয়েটা বসে আছে)
বসুন না।
-(এ মেয়েরা না এদের মায়ায় খুব কম সময় জড়িয়ে ফেলে,, এই দেখুন না আমাকে জড়িয়ে ফেলল।
----একটা কথা বলার ছিল
---বণিতা না করে বলতেই পারেন।
---আমি আপনাকে ভালবাসি
--কেন
---আপনাকে আমার ভাললাগে তাই
---কেন ভাললাগে
---দেখুন আমি সোজা সাপটা একজন মানুষ, মনের কথা একদম চেপে রাখতে পারিনা।
---এটা কিন্তু আপনার একটা গুন
(মেয়েটা অনবরত কেঁদেই চলছে, বন্ধ হওয়ার কোন
পথ দেখছি না।)--বণিতা না করে বললেই পারেন
ভালবাসি না।
---আপনার কাজলটা নষ্ট হয়ে যাচ্ছে।
---তাতে আপনার কি?
---তা অব্যশই ঠিক, আমার কি?তবে মেয়ে মানুষের
কান্না আমার একদম সহ্য হয় না।
--সহ্য না হলে এখানে কেন!চলে যান এখান থেকে
---যদি একা একা ভয় পান
---তাতে আপনার কি?
---হ্যা,আমার কি?তবে আপনার কান্না মিশ্রিত মুখটা
খুব সুন্দর লাগছে
--এই বললেন কান্না ভাললাগে না,এখন আবার কান্না
মিশ্রিত মুখ না কি সুন্দর!
--ভালবাসি
---(বলা নেই কথা নেই জড়িয়ে ধরে আছে।)
--আরে এসব কি করছেন ছাড়ুন, না হলে ভালবাসব না
--ঠিক আছে!
এভাবেই ওর সাথে পরিচয়টা হয়েছে,তবে আনিকা
আমার স্থায়ী সম্পদ ছিল না, অস্থায়ী একটা ভুয়া সম্পত্তি ছিল।যেটা কে স্থায়ী সম্পদে রুপধারন করার আগেই বিলিন হয়ে গিয়েছিল।
এর পরেরদিন আমাদের প্রথম ও শেষ দেখা বলতে পারেন।আমার সাথে দেখা করে যাওয়ার পথে রোড
এক্সিডেন্টে আনিকা আমার কাছ থেকে চলে যায়।
আমার কাছে রেখে যায় কল্পনার আনিকাকে।
এই তো আমার কল্পনার আনিকা চলে এসেছে,,,,,,
---তুমি চলে এসেছি
--হ্যা,কিন্তু তুমি কাঁদছ কেন?
---এমনি
---বললাম না কখনও কাঁদবে না।না হলে আর আসব না
--না,কাঁদব না,,,,,,,,,,,,,,সমাপ্তি,,,,,,,,,,,,,
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ