পিচ্ছি একটা বালিকা বলিলো ....
-এ্যাঁই ছেলে! তুমি আমার সাথে প্রেম করবা?
-আমি তার দিকে তাকিয়ে একটু দেখলাম আর
বোঝার চেষ্টা করলাম এর সমস্যা কোন জায়গায়?
ঠিকমতো হাট্টিমাটিম ছড়া পারবে কিনা সন্দেহ হয়!
আর সে পিচ্ছি মেয়ে আমাকে প্রেমের
অফার দেয়! আমি বলিলাম " প্রেম! প্রেম কি
জিনিস?
-ওমা! তুমি প্রেম কি জানো নাহ্! তুমি কি এখনো
পিডার খাও!
-হায় হায়! মেয়ে তয় নয় যেন পাকনা বুড়ি! বলিলাম
"হুম! আমি তো জানি না। তুমি বলো তো
প্রেম কি? খায় না দেখে? "
- শাট আপ! প্রেম নিয়ে উল্টাপাল্টা কিছু বলবা না
একদম। শুনো প্রেম হলো এমন কিছু -আচ্ছা
তুমি কি কিরন মালা দেখো? কুম কুম ভাগ গেয়া
দেখছো কখনো? তোমায় আমায় মিলে
দেখছো?
-না! এগুলা কি? আমি শুধু কেকা ফেরদৌসির রান্না
দেখি!
- শীট! আজগুবি রান্না দেখলে হবে! এগুলা
হচ্ছে সিরিয়াল। শুনো তোমার এতকিছু বুঝতে
হবে না। তুমি শুধু আমার সাথে প্রেম করবা।
-প্রেম কি সেটা তো বুঝি নাই!
-বেশি বুঝতে হবে না। শুনো তুমি রোজ
আমার জন্য আইসক্রিম, ক্যাডবেরি, স্নিকার্স, কিটক্যাট
চকলেট নিয়ে আসবা। এটাই হচ্ছে প্রেম!
- হায় আল্লাহ্! টাকা দিবে কে?
- কেন! তুমি দিবা।
- তুমি আইসক্রিম, চকলেট এসব খাবা আর আমি কিনে
দিবো! এটাকে প্রেম করা বলে?
-হুম। শুধু কিনে দিলেই হবে না। আমি খাবো তুমি
চেয়ে দেখবা। এটাই প্রেম।
-উহু! আমি প্রেম করবো না। আমি আগে
থেকেই প্রেম করি।
- হু! কার সাথে!
-তোমার আপুর সাথে।
- মিথ্যে বলছো! আপুর কাছে কখনো
চকলেট দেখি নাই। :((
- বোকা! তোমাকে দেখাবে কি করে! ও
তো সব আমার সামনেই খেয়ে ফেলে!
- কি!! মাম্মিইইইই! ধ্যাত! আপুউউউউউউউ! আপুউউউউ
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ā§§ā§Ŧ āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3841
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧧⧍:ā§Ēā§Ē AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ