★গল্পঃ লেডি দারোগার মাইয়া।
লেখাঃ কষ্টের ফেরিওয়ালা
-----++++-----
**এই শুনো না... একটা কথা বলি?
- একটা কেন? হাজারটা বলো| আমার জানু কথা বলবে, আর
আমি শুনবো না| এটা কি করে হয়?
.
* আমি আমাদের রিলেশনের কথা বাসায় জানায় দিছি|
আম্মু তোমাকে দেখা করতে বলছে|
- হায় আল্লাহ.. এই মেয়েটা এতো বোকা ক্যান?
এইটা কি করছো? আমাকে জেলে ঢুকানোর প্ল্যান
করতেছো তুমি| তাই না?
.
*এমন মাথা গরম করে কথা বলতেছো কেন?
- তাহলে কিভাবে বলবো? আনন্দে কি নাচবো তাহলে?
একবারও আমাকে জানানোর প্রয়োজন
মনে করলা না তুমি|
.
* আমি ঠিকই করছি| এভাবে কতোদিন আর লুকায় লুকায়
প্রেম করবো? আমার আব্বু আম্মুকে লুকাইতে আমার একদম
ভালো লাগে না|
- হুমম করে ফেলছো তো একটা কাজের মতো কাজ| এখন
তুমি ঠিক করে দাও আমি কতোদিন আন্ডার
গ্রাউন্ডে থাকবো?
.
* আজব!! তুমি আন্ডারগ্রাউন্ডেথাকতে যাবা কেন?
- তোমার আম্মু না সদর থানার এসআই| এখন যদি থানায়
নিয়ে লাঠি পেটা করে তাহলে কি হবে? একবার
যদি পুলিশের খাতায় নাম ওঠে, তাহলে আমার
এতোদিনের পিএইচডি করার স্বপ্ন সব ভেস্তে যাবে|
.
* তোমার কিচ্ছু হবে না বাবু| আমি সব ম্যানেজ করে নিব|
- না আগে কয়েকদিন গা ঢাকা দিয়ে নেই| তারপর সব
দেখা যাবে| তুমি কেন আমাকে না জানিয়ে বোকার
মতো কাজটা করলা বলতো? আবার তোমার আব্বুও
তো সরকারি উকিল| তোমার আম্মু যদি কেইসটা তোমার
আব্বুকে দিয়ে দেয়| তাহলে তো আমার ফুল লাইফ শেষ|
.
* আমিতো বলতেছি তোমার কিচ্ছু হবে না| আর শোনো,
আব্বু আমাদের সম্পর্ক মেনে নিছে| আর আম্মু শুধু
তোমাকে দেখতে চাইছে|
- নাহ, আমার বাপ দাদা চৌদ্দ গোস্ঠী কেউ থানার
আশেপাশের এরিয়ায় পর্যন্ত যায় নাই| আর
আমি কিনা জেলে যাব? কক্ষনও না| আমার
এক্ষুনি সাইফকে ফোন দিতে হবে|
.
* আবার সাইফকে কেন ফোন দিবা?
- ও একবার জামাত শিবির নাকি ছাত্রলীগের
কোনো একটা কেসে জড়িয়ে পড়ছিল| তারপর ও একমাস
গা ঢাকা দিয়ে ছিল| ওর কাছ থেকে আইডিয়া নিতে হবে|
কোথায় লুকালে ভালো হয়|
.
* সবুজ... অনেক হইছে ফালতু কথা| এখন চলো|
- কোথায় যাবো?
.
* আম্মুর থানায়|
- এরচেয়ে ভালো আমি ঐ বিশ তলা থেকে লাফ দেই|
* যতোসব অলক্ষুনে কথা এখন চলোতো|
.
আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে বন্যা|
বন্যা আমার জিএফ| দুই বছরের রিলেশন আমাদের| অনেক
সহজ, সরল আর সুইট একটা মেয়ে বন্যা| ওর যোগ্য
আমি নিজেকে কখনও মনে করি না| ও যে আমার
কি দেখে আমাকে ভালোবেসেছে তাই আমি ভেবে পাই
না| মাঝেমাঝে মনে হয় ওকে যদি আমি না পাই
তাহলে আমি কি নিয়ে বাচবো??
কিন্তু আপনারাই দেখুন, কি কাজ টা করেছে আজ?
আমি কিভাবে ওর মায়ের কাছে গিয়ে দাড়াবো?
বাংলাদেশে অনেক প্রতিরক্ষা বাহিনী আছে| কিন্তু এই
পুলিশ বাহিনীটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই| কখন
কি সিচুয়েশনে কোন কেসে ফাসিয়ে দেয়, কিছুই বলা যায়
না|
.
দেখতে দেখতে বন্যার আম্মুর থানায় চলে এসেছি| আর
আমার পা আস্তে আস্তে কাপা শুরু হইছে| মাথাটা হঠাৎ
হঠাৎ চক্কর দিতেছে| তো রিক্সা থেকে নামলাম|
নেমে রিক্সার ভাড়াটা মিটালাম| ভাড়াটা মিটাতেই ও
আমার হাত ধরে টানতে টানতে ওর আম্মুর চেম্বার
নিয়ে এলো| আসার সময় দেখলাম থানার হাবিলদার,
কনস্টেবল, গেটম্যান সবাই বন্যার কান্ড
দেখে মিটি মিটি হাসতেছে|
.
আমার এসআই শ্বাশুড়িকে দেখলাম| এর আগে অবশ্য বন্যার
ফোনে ওনার পিক দেখছি| এই প্রথম ফেস টু ফেস দেখলাম|
বন্যার চেহারার সাথে কিছুটা মিল আছে| তো বন্যাই
প্রথম শুরু করলো,
.
* আম্মু ও হচ্ছে সবুজ| ওর কথাই কাল
রাতে তোমাকে বলছি|
: হুমম... বুঝতে পারছি| এখন তুমি একটু বাইরে গিয়ে বসো|
ওর সাথে আমার কিছু কথা আছে|
.
এদিকে আমার অবস্থা তো টাইট|
কি না কি জিজ্ঞাসা করে| আল্লাহ তুমি রহম করো|
বন্যা চলে গেলো চেম্বার থেকে|
.
: হুমম... তুমি বসো সবুজ|
- জি ম্যাম|
.
: এখন আমি তোমাকে কতোগুলা প্রশ্ন করবো|
তুমি ঠিকঠাক জবাব দিবা|
(না দেওয়া ছাড়া কোনো উপায় আছে? লেডি গাব্বার
জানি কোনহানকার)
- আচ্ছা ম্যাম|
.
: যদি ঠিকঠাক জবাব না পাই তাহলে বুঝোই তো|
(দেয়ালে ঝুলানো রাইফেলের দিকে তাকিয়ে)
- ওকে ম্যাম
.
: বন্যাকে কতোদিন ধরে চিনো?
- দুইবছর ম্যাম
.
: বন্যা তোমাকে আগে প্রপোজ করছিল
নাকি তুমি আগে করছিলা?
- মনে পড়তেছে না ম্যাম|
.
: সত্যিই কি মনে পড়তেছে না? নাকি জেনেও না জানার
ভান করতেছো (আবার রাইফেলের দিকে তাকিয়ে)
- ও মনে পড়ছে ম্যাম| আমিই ওকে প্রপোজ করছিলাম|
.
: তুমি কি জানতা না ওর আম্মু এসআই ওর আব্বু
গভঃ উকিল??
- তখন জানতাম না ম্যাম| পরে জানছি|
.
: হুমম আগেই জেনে নেওয়া উচিত ছিল|
- ওকে ম্যাম এর পর থেকে জেনে নিব|
.
: এরপর থেকে জেনে নিবা মানে?
- সরি ম্যাম.. মুখ ফসকে বের হয়ে গেছে|
.
: এখন যদি আমার মেয়েকে ফাসানোর
অপরাধে তোমাকে জেলে পাঠায় দেই?
- ওর জন্য আমি মরতেও রাজি আছি ম্যাম| জেল
তো মামুলি ব্যাপার|
.
: হুমম.. তোমার সম্পর্কে তোমার কাছে জানার কিছুই নাই|
বন্যার কাছ থেকে জেনে নিছি|
- জী ম্যাম|
.
: এই তুমি আমাকে শুধু ম্যাম ম্যাম করতেছো কেন?
- তাহলে কি বলব ম্যাম?
.
: কিছুই বলার দরকার নাই| এখানে তোমার নাম
ঠিকানা লিখ| আর কালকে তোমার
সিভি জমা দিয়ে যাবা|
- কি জন্য নাম ঠিকানা লিখব?
.
: তোমার বিরুদ্ধে এফআইআর করা হবে|
- আমার অপরাধ টা কি?
.
: আমার মেয়ের মন চুরি করছো| আবার বড় বড়
কথা বলতেছো|
.
- আচ্ছা লিখতেছি শ্বাশুড়ি মা|
: কি বললা এইটা?
.
- কই কিছুই বলিনাই তো|
: আচ্ছা লিখ| আর একটা কথা শুনো আমার জামাতা
হিসাবে তোমাকে আরও সাহসী হতে হবে| এইভাবে সব
জায়গায় গিয়ে তুমি মিন মিন করে কথা বলবা, তা কিন্তু
চলবে না| এখন যাও| কাল কিন্তু
মনে করে সিভি টা দিয়ে যেও|
- ওকে ম্যাম| আমাদের দুইজনের জন্য দোয়া করবেন|
.
বলেই ওই রুম থেকে বেরিয়ে চলে আসলাম| যতোটুকু স্ট্রিক্ট
হবে ভাবছিলাম, ততোটা স্ট্রিক্ট না| গিয়েই
বন্যাকে সুসংবাদ টা দিলাম|
বন্যা খুশিতে আমাকে জড়িয়ে ধরল| এখানেও বন্যার
কৃতিত্বটা অতুলনীয়| আজকের দিনের সাথে আর
কোনোদিনের তুলনা হবে না| আজ আমার
রাজকন্যাকে নিজ দ্বায়িত্বে বুঝে নেওয়ার
সার্টিফিকেট পেলাম| এখন শুধু এই রাজকন্যাটাকে আমার
রানী বানানোর অপেক্ষা|
------সমাপ্ত-----
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļুāĻ্āϰāĻŦাāϰ, ā§§ā§Ģ āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3772
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§ā§§:ā§Ēā§Ē PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ