গল্পঃ----):-ভালবাসি তোমাকে:(------
-
✍ToriYo Ahmed Neel(নীল শার্ট)
-
বৃষ্টির ঝমঝম শব্দ আজ আর মনে আলোরণ তোলে না, শুধু উদাস করে দেয় মনটাকে।আজ আর কেউ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে জ্বর আসবে বলে না.... জীবনটা কেমন যেন বদলে গেছে রাতগুলো হয়ে গেছে আরও অন্ধকার।
বৃষ্টি পরছে আজ রাতটাকে আরও নিস্তব্ধ করে দিয়েছে।ছাদের একপাশে বসে সেই বৃষ্টির সাথে কথা বলছি আমি,চোখ দুটো ভিজে আছে।হঠাৎ করে কে যেন বলে উঠল, আপনি এত রাতে ছাদে বসে বৃষ্টিতে ভিজছেন?তাড়াতাড়ি চোখটা মুছে নিলাম।নিজেকে লুকানোর চেষ্টা মাত্র...
বললাম,আপনি কে আর আপনিই বা এত রাতে ছাদে কেন?ছেলেটা বলল,আমি নীল।আপনিতো পুরো ভিজে গেছেন,ঠান্ডা লেগে যাবে তো আপনার চলুন ফ্রেস হয়ে নিবেন। পরে কথা বলব।আমাকে প্রায় টান দিয়ে ছাদ থেকে সিঁড়ি ঘরে নিয়ে গেল।তারপর আমি নিজের ঘরে চলে গেলাম।
পরদিন রাতে আবার ছাদে গিয়ে দেখি সেই ছেলেটা(নীল) আগে থেকেই ছাদে গিয়ে বসে আছে।আমাকে দেখে বলল,ও আপনার নামটাইতো জানা হয় নি,কি নাম? আমি বললাম,অপু।আচ্ছাঅপু আপনি প্রতি রাতে ছাদে আসেন কেনো?(নীল) এমনি....(অপু)।
তুমি না মানে আপনাকে দেখলাম মনে হয় কালকে আপনি কাঁদছিলেন!!(নীল)
কাঁদতে যাব কেন আপনি ভুল দেখেছেন(অপু)
আমি তারপর চলে এলাম ছাদ থেকে কারণ কথা বলতে ভাল লাগে না কারো সাথে।
পরদিন সিঁড়ি দিয়ে নামার সময় কিভাবে যেন পরে যেতে যেতে বেঁচে গেলাম,মনে হল কে যেন পরে যেতে দিল না।পরে দেখি নীল আমাকে ধরে আছে।একটু অপ্রস্তুত হয়ে গেলাম তা দেখে নীল আমাকে ছেড়ে দিয়ে বলল, দেখে চলতে পারেন না এখনও এত বড় মেয়ে সিঁড়ি থেকে পরে যাচ্ছিলেন!!!আমি চুপচাপ বকাগুলো হজম করলাম।তারপর তাড়াতাড়ি রাস্তায় বের হলাম।
কাজ শেষ করে বাসায় এসে দেখি বুয়া খাবার নিয়ে বসে আছে।ফ্রেস হয়ে খেতে বসে বুঝলাম রান্না গুলো বুয়া রান্না করেনি।কার রান্না জানতে চাইলে বলল, এক ছেলে এসে দিয়ে গেছে আমার নাম করে।কে হতে পারে বুঝতে পারলাম না।খুব ক্লান্ত লাগছিল বলে আজ আর ছাদে গেলাম না।
সকালে বাইরে যাওয়ার জন্য দরজা খুলতেই দেখি একতোরা গোলাপ ফুল দরজার সামনে।ঘরে ফুলগুলো রেখে দিয়ে তাড়াতাড়ি বের হলাম।আজ কোনো কাজ নেই তাই ঘুরতে বের হয়েছি।হঠাৎ করে নীল এসে জিজ্ঞাস করল রান্নাটা কেমন হয়েছিল। আমিতো পুরো!!!
তারপর আমার কাছে এসে হাতটা ধরে বলল,অপু আমি তোমাকে খুব ভালবাসি।তোমাকে সারাজীবনের মত পেতে চাই।
আমিতো অবাক!বললাম,আপনি কি জানেন আপনি কি বলছেন!!আমাকে পেতে চান,! আমার অনিশ্চিত জীবনের সাথে নিজেকে জড়াতে চান!! আপনি........
......আমাকে জড়িয়ে ধরল।বলল আমি তোমার মুখে হাসি দেখতে চাই। তুমি যে প্রতিরাতে ছাদে একা বসে থাকো,কান্না করো আমি তা দূর থেকে দেখেছি। আমার ভাল লাগে না তোমাকে কাঁদতে দেখলে। ভালবাসি তোমাকে, খুব ভালবাসি....
নিজেকে আর ঠিক রাখতে পারলাম না নীলের চোখের দিকে তাকিয়ে।নীলের হাতটা শক্ত করে ধরলাম সারাজীবনের মতো।আর নীলও আমাকে ওর বুকে টেনে নিল।
-
[ভুলত্রুটি ক্ষমা করবেন]
উৎসর্গ-----(তিথি)-----
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§§ā§Ē āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3726
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ž:⧧⧍ PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ