_______'এক ফোটা জল'_______
.
✍ ToriYo Ahmed Neel(শঙ্খনীল)
.
রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম,হঠাৎই দাড়িয়ে পড়লাম।কে যেন সাহায্য চাইছে;"কে আছো আছো,বলে।কন্ঠ'টা বয়স্ক বয়স্ক লাগছে।আশে পাশে তখন খুজতে শুরু করলাম।"কই কোথাও তো কেউ নেই।তার পর ভাবলাম,হয়তো আমি ভূল শুনেছি।সামনে পা বাড়াতেই দেখি একটা রিক্সা এবং তার পাশে একজন বৃদ্ধ।দ্রুতো পায়ে হেটে গেলাম সেখানে।
তার পর তার কাছে গিয়ে দেখি আহ্ আহ্ করতেছে।তার কপালে হাত দিয়ে দেখি জ্বরে তার গা পুরে যাওয়ার মতো অবস্হা।সে ভালোভাবে দাড়াতেও পারছে না,আর রিক্সাটা বোধ হয় ওনারই।
কি করব ভাবছি,সামনেই অবশ্য একটা হসপিটাল আছে।তাকে ধরে উঠালাম,তার পর তার রিক্সা করে হসপিটালে নিয়ে গেলাম।
আমি গ্রামের ছেলে তাই ভ্যান,রিক্সা,সাইকেল এসব পরি।
লোকটিকে হসপিটালে নিয়ে গেলাম।হসপিটাল গেট এ দাড়াতেই একজন মহিলা ডক্টর এগিয়ে এলেন।মনে হলো হয়তো ডাক্টারটি ভালো হবে তাই নিজেই এগিয়ে আসছে।প্রায় ডাক্টার'রা তো গরিব অসুস্হ মানুষ দেখলে পালায়।যাই হোক ডক্টর'টি এসে আমাকে বলছেন...!
;"কি হয়েছে এনার?এক্সিডেন্ট করছেন নিশ্চই?রিক্সা ভালোভাবে চালাতে পারেন না?
একটু ধমকি মেরেই কথাগুলো বলল,তখন কথাগুলোর উওর দিলে মেয়েটি কিছুটা হয়তো কষ্ট পেতো,আর বৃদ্ধ লোকটি অসুস্হ যখন তখন খারাপ কিছু ঘটতে পারে।তাই কোন কিছুর উওর না দিয়ে আমি ডক্টরকে বললাম...!
;"ক্ষমা করবেন,আর উনার অবস্হা ভালো না,প্লিজ কথা বাদ দিয়ে ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্হা করুন?
তার পর ওনাকে হসপিটালে এডমিট করা হলো।
-
অনেক্ষন পর ডাক্টার'টি বেরিয়ে এলেন।বয়স্ক লোকটির অবস্হা খুব খারাপ ছিলো।তাই আই সি হউ তে নিতে হয়েছিলো।
ডক্টর আসতেই আমি একটু চিন্তিতো মুখ নিয়ে বললাম।
;"ওনার অবস্হা কেমন?
ডক্টর আমার দিকে বিষন্ন,রাগি মুড নিয়ে বললেন।
;"এখন ভালো,তবে গাড়ি আজ থেকে ঠিক ভাবে চালাবেন কেমন?
আমি আবুল এর মতো বসে পড়লাম,কি কেস খাইলাম রে ভাই।আজিব তো ডাক্টার'টা,মাথায় টুপি পড়িয়ে দিলো।
এই ভাবছিলাম ভাবার জগতে,ঠিক ওই ভাবার শেষ মুহুর্তে ডাক্টার এসে বলছে।
;"এই উঠুন তো?
আবাক হয়ে তাকিয়ে দেখি মুখটা লাল বর্ণ।
"কেন উঠব?ডাক্টার তো ছাড়ছে না।
;"আরে উঠতে বলছি উঠুন?
উঠলাম,নইলে মারতেও পারে।
;"হ্যাঁ এইবার বলুন,কি বলবেন?
;"আপনি রিক্সা চালক নন?
তার লাল বর্ণ মুখটি দেখে বুঝতে পারলাম, যে আমি রিক্সা চালক নই,সেটা বুঝতে পেরেছে।
;"হুম আমি রিক্সা চালক নই,রাস্তা দিয়ে যাবার সময় ওনাকে পরে থাকতে দেখে এখানে এনেছি।
;"এমন একটি মানুষ প্রথম দেখলাম,খোদা আপনার মঙ্গল করুক।
আমিও কিছুটা লজ্জা পেয়ে ধন্যবাদ দিয়ে চলে এলাম।
-
তিন দিন পর আবার সেই হসপিটালেই যেতে হচ্ছে।আমার শরির"টা খারাপ।মাথায় আঘাত পেয়েছি কাল রাতে।
রাতে টিউশনি করে আসবার সময়,কিছু ছেলে একটা লোকের সব কিছু কেড়ে নিতে চাচ্ছিলো।সেই দেখে তাদের প্রতিবাদ করতে গিয়ে, একটা ছেলে মাথায় লাঠি দিয়ে মারে।তখন কিছু মনে হয়নি।এখন বুঝতেছি জ্বালা।রক্তও বের হয়েছে,কিন্তু তখন কিছুই টের পাইনি।বাসায় এসে খেয়ে,ঘুমানোর সময় দেখি বালিশ ভিজে গেছে রক্তে।
তখন রাত অনেক।ভাবলাম হসপিটালে যাব।কিন্তু এতো রাতে তো বাসার বাইরে যাওয়া মানা।নির উপায়।
তাই সকালে যেতে হচ্ছে সেখানে।রিক্সা নিয়ে সেই হসপিটাল গেলাম।দশ মিনিটের পথ।
হসপিটালে প্রবেশ করে ডাক্টার এর কাছে গেলাম।ছেলে ডাক্টার।তিনি আমাকে কিছুটা ভয় দেখালো।
;"আপনার তো অনেক সমস্য।
আমি চমকে গেলাম,কি বলে ডাক্টার এগুলা।আমিতো ভায় পেলাম।কি না জানি কি হয়।তার পর একজন মেয়ে ডাক্টার ভেতরে ঢুকলেন।ঢুকার পর পরই ছেলে ডাক্টার উঠে দাড়ালেন এবং চেয়ার ছেড়ে চলে গেলেন।
আমিতো হা করে সব দেখছি,কি হচ্ছে এগুলা।তার পর চোখ পড়ল একটা নামের ওপর।"তিথি"বেজ এর লেখা আছে।
তার পর নিশ্চিত হইলাম।ছেলে ডাক্টারটি ভূল বলেছে হয়তো।
মেয়ে ডাক্টার এর দিকে না তাকিয়ে বেজ এর দিকে তাকিয়ে আছি।
বেজ এর দিকে চোখটা বেশিক্ষন থাকলো না।
মেয়ে ডাক্টার'টি বলে উঠলেন।
;"আপনার কি সমস্য?
আমি তার ডাকে একটু বাস্তবে ফিরে এলাম।এবং চেয়ে দেখি সেই ডাক্টার'টি।
;"আপনি?
মেয়েটিও পক্ষান্তরে উওর দিলো অবাক হয়ে।
;"আপনি?
দুজনই 'আপনি বলছি।আর এটা সবাই তাকিয়ে দেখছে।একটু লজ্জা পেলাম।কি সব হচ্ছে আজ?সব কেমন জানি তালগোল পাকিয়ে যাচ্ছে।
তার পর তিথি আমাকে বলল।
;"আপনি বাইরে একটু ওয়েট করুন।আমি এদের ঔষধ বা সমস্যগুলো শুনে আপনাকে ডাকব।(ডাক্টার এর নাম তিথি)
আমি অবাক,কি সব হয়েছে আজ?কেন আমাকে পরে ডাকছে?ধূর এসব পরে ভাবা যাবে।তাই চেম্বার থেকে একটু বাহিরে এলাম।
-
আধা ঘন্টা পর তিথি আমাকে ডেকে নিল।সে নিজে এসে আমাকে ডেকে নিল।আমি একটা অবাক।প্রশ্ন চোখে ভাষছে।তবে উওর দেবার মতো কেউ নেই।
চেম্বারে ঢুলে "তিথি বলতে বলল।বসলাম।
এবার তিথি মৃদু হেসে বলল।
;"কি হয়েছে আপনার বলুন?
আমি সত্যটা বলব নাকি সেটা ভাবছি।এসব বেপারে সত্য বলি না।কারন কাছের মানুষ কষ্ট পাবে বলে।তবে এখন সত্য না বল্লে আমারই সমস্য হবে।হয়তো খারাপ কিছুও হতে পারে।
তাই মনটা কে শক্ত করে বলে ফেল্লাম।
;"আসলে কাল একজনকে হেল্প করতে গিয়ে,মাথায় আঘাত পেয়েছি কিছুটা।তখন বুঝতে পারিনি।রাতে অনেক যন্ত্রনা হচ্ছিলো,তাই এখানে আসা।
তিথি আমার মাথাটা দেখল।এবং রাগ মাখা মুখ নিয়ে বলতে শুরু করল।
;"এতো দয়াবান কে হতে বলেছিলো?ইস্ কতো খানি কেটে গেছে।চলুন ড্রেসিং করে দিচ্ছি।
তার পর নিজের মনের মতো করে।এবং খুব যত্নসহ কারে ড্রেসিং করে দিলো।তার পর কিছু ঔষধ লিখে দিলো।
হ্যাঁ আসবার সময় একটা ওয়ার্নিং দিলো।
;"ওষধ ঠিক মতো খাবেন।আর আরেক বার সময় হলে হসপিটালে আসবেন?আর ঔষধ ঠিক মতো না খেলে,পরের বার আমি মাথা ফাটিয়ে দিব।এখানে যান।
কিছুই বুঝলাম না।কি হলো?ধূর মাথা ব্যাথা।পরে এসব নিয়ে ভাবব।
-
বাসায় এলাম।মাথাটা একটু ব্যাথা করছিলো বলে ঘুমিয়ে পড়েছি,ফোনের শব্দে ঘুমটা ভাঙল।স্কিনে তাকিয়ে দেখলাম অচেনা নাম্বার।ধরবো না কি ভাবছি।যাক ধরলাম।
;"হ্যালো..!!
মেয়েলি কন্ঠ?কে হতে পারে?কই এমতো কেউ নেই?তখন একটু আগ্রহ নিয়ে বল্লাম।
;"কে আপনি?
অপর পাশ থেকে মৃদু ভেজা মাখা কন্ঠে ভেষে আসল।
;"আমি তিথি।চিনতে পারছেন না?
হুম এবার বুঝলাম।আমার ডাক্টার সাহেবনি ফোন করেছে।
ও হ্যাঁ।হসপিটাল থেকে আসবার সময়"তিথি আমার নাম্বারটা নিয়েছিলো।
আমিও একটু খুশি হলাম।কারন কেউতো অসুস্হার খোজ নিচ্ছে।অন্য রকম একটা ভালো লাগা।
;"হ্যাঁ এবার চিনতে পেরেছি।তো কি মনে করে?
সে একটু হেসে বলল।
;"এখন কেমন অবস্হা তা জানতে ফোন করেছি।হ্যাঁ মাথার কি অবস্হা?এখন কেমন ফিল করছেন?
মনটা একটু শিতল হাওয়ায় ভেষে উঠল।মনে পাখিদের কলরব।কেন এই মেয়েটি এত্ত খোজ খবর নিচ্ছে?কেয়ারিং ও বেশ।
তবে থিওরিটা বেশ ভালো।
যাই হোক নিশ্চুপতা কাটিয়ে বল্লাম।
;"হুম ভালো।
আমার থিওরিটা চেন্জ করে তার খবর নিতে শুরু করলাম।
মাথার সমস্যর তিন দিন পর একটু ভালো ফিল করতে শুরু করলাম।
তবুও তিথির সাথে কথা বলি।মাথার আঘাত সেরে যাওয়ার পরও কথা বলি।কেন বলি?মনটাকে একদিন প্রশ্ন কতেছিলাম।মন তখন উওর দিয়েছিলো।
"ভালো লাগে তাই আমি কথা বলি।
-
এই ভালো লাগা শুরু করতে করতে এক সময় ভালো বন্ধু হয়ে গেলাম।
এভাবেই চলছিলো সাপ্তাহ তার পর মাস।এভাবে দুটি মাস কেটে গেলো।এমন কোন বিষয় নেই যে তার সাথে ভাগ করে নেইনি।এক প্রকার অনেক কাছের কেউ হয়ে গেছি তার।
তিথি কে নিয়ে ভাবতে ভালো লাগে।স্বপ্নও দেখি।তবে তিথিকে এসব বলি না কখন।
আর এসব স্বপ্ন,ভাবা।কেন ভাবি তা জানি না।কেন স্বপ্ন দেখি সেটাও জানি না।
একদিন তিথি হঠাৎ করেই আমাকে বলছে।
;"তোরিয় আমি একজনকে ভালোবাসি।তাকে পেতে হলে কি করনীয়?বলতে পারছি না তাকে।একটা সলিশন খুজে দাও।
আমি যেন আঁকাশ থেকে পড়লাম।কি বলে এসব?এটা কি করে সম্ভব?আবার ভাবি,ঠিকিতো সে কাউকে পেতে চাইছে,তাকে আমার বন্ধু হিসেবে হেল্প করা উচিত।কিন্তু আমার এই কথাটি শুনে কেন এমন হচ্ছে?
এটা নিয়ে পরে ভাবব চিন্তা করলাম।
তিথি কে উওর স্বরূপ বল্লাম।
;"তুমি তাকে তোমার মনের কথাটি জানিয়ে দাও।আর এটাই তাকে একামত্র পাবার রাস্তা।
আমি কি বুদ্দি দিলাম তিথিকে নিজেও জানিনা।
মাথা সব আউলায়া গেছে।তিথির সামনে আর এক মুহুর্তোও থাকিনি।বাসায় এসে ভাবতে শুরু করলাম।
অনেক ভেবে দেখলাম।আমি তিথিকে ভালোবাসি।
কিন্তু তিথি তো অন্য কাউকে ভালোবাসে।
আর আমার ষ্ট্যান্ডার আর তিথির ষ্ট্যন্ডার কখনই মিলবে না।
সে একটা ভালো ফ্যামেলির সন্তান।আর আমার তো আগেও কেউ নাই পেছনেও কেউ নাই।
তার চেয়ে তিথি ভালো থাকুক।
-
আমি আবার নিজের কষ্টের এবং সৃতিময় মুহুর্গুলো আমার নীল ডাইরীতে লিখে রাখি।তাই ডাইরীটার একটা খালি পেজএ লিখলাম
"তিথি আমি তোমাকে ভালোবাসি"
তার পর অনেক চিন্তা করে দেখলাম,তিথিকে না দেখে থাকতে পারব না।এক বন্ধুর কাছে কিছুদিন এর জন্য চলে গেলাম।যদি একটু ভালো থাকতে পারি।ভূলে থাকতে পারি তাকে।
ফোনটাও অফ করে দিলাম।
রাত গভীর হতে শুরু করল।এদিকে তিথিকে নিয়ে স্বপ্নগুলো মাথা চারা দিলো।বুকের বাম পাশ মোচর দিলো।বিষন্ন চোখে অবরত অশ্রু ঝরছে.....!!
এভাবে সাতটি রাত পার করলাম।
হঠাৎ নিজেকে দেখতে ইচ্ছে করল।আয়নার সামনে গেলাম।চোখের নিয়ে স্পর্ট কালো দাগ জমে গেছে।
ঘুমাইনি এই সাতটি রাত।নির্ঘুম রাত।চোখের অশ্রু ধারায়।
এটাই ভালোবাসার কান্না চোখের জল।
কিছু অব্যক্ত কথা না বলাই শ্রেয়।
যা পারবে না তা নিয়ে খেলতে যেওনা।
হয়তো আমার মনের ডাক শুনতে পাইনি তিথি।তাই অন্য কাউকে ভালোবেসেছে।
তবে কিছু মানুষের আর্তনাদ বুঝেও কিছু মানুষ না বোঝার ভান করে।
তিথিকে ভালোবাসি এটা বলিনি ঠিক।তবে আমার আচরণ সব সময় তাকে ভালোবাসার অনুসরন করতো।
হয়তো বুঝেও না বোঝার খেলা এটা।যেটাতে আমি বোকা।বুঝতে পারিনি।
-
---------------সমাপ্ত---------------
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§§ā§Ē āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3718
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ž:ā§Ļā§Ŧ PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ