মিনহাজ রুমের সি সি ক্যামেরার মনিটরের দিকে তাকিয়ে শবনম কে দেখার চেষ্টা করছে।মিনহাজ মনিটরের দিকে তাকালে শবনমের মাথার চুল ছাড়া আর কিছুই দেখতে পায় না তবুও কিছুক্ষন পর পর ল্যাপটপের উপর থেকে চোখ সরিয়ে মনিটরের দিকে তাকায়।শবনমের উপস্থিতি মিনহাজের ভালো লাগে। শবনম মিনহাজের সেক্রেটারি হিসেবে ১বছর হল জয়েন করেছে।শবনম কে দেখার পর থেকে তার ভালো লেগে যায়, সে লাজুক এবং ভীতু প্রকৃতির হওয়ার কারনে ভালো লাগার কথাটা আজ পর্যন্ত বলতে পারল না শবনমকে ।প্রোপজ করার পরে শবনম যদি তাকে ফিরিয়ে দেয় এই ভয়ে।
.
শবনম:-আসতে পারি??
.
মিনহাজ:-জ্বী,আসুন।
.
শবনম:-লাঞ্চ আওয়ারের পরে আমার ছুটি লাগবে।
.
মিনহাজ:-কেন?
.
শবনম:-আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে।
.
শবনমের কথাটা শোনার পর মিনহাজের মাথায় যেন আকাশ ভেঙে পরল।বুকের হার্ট বিট অনেক বেড়ে গেল ।সে কিছু না বলে টেবিল থেকে ছয়টা ফাইল নিয়ে শবনম কে দিয়ে বলল এই ফাইল গুলোর কাজ আজকেই শেষ করতে হবে।এটা মিনহাজের পুরনো একটা কৌশল যাতে সে বাসায় যেতে না পারে।এ অফিসে আসার পরে এ নিয়ে তিনবার শবনম কে ছেলে পক্ষ দেখতে আসছে। প্রতিবারই মিনহাজ তার এই কৌশল অবলম্বন করে।ছেলে পক্ষ তাকে দেখার পরে সব কিছুই ঠিক থাকে কিন্তু বিয়ের তারিখ যখনি সবাই ঠিক করতে যাবে তখনি বাঁধে বিপত্তি।ছেলে পক্ষের কাছে শবনমের দুইটা শর্ত থাকে ছেলে পক্ষ প্রথম শর্ত শুনেই চলে যায়, বিয়ে করতে রাজি হয় না তাই আর দ্বিতীয় শর্ত বলার প্রয়োজন পরে না।
.
শবনম ফাইল গুলো নিয়ে চুপচাপ চলে গেল।দুপুর ১২.৩৫মিনিট মিনহাজ ইন্টারকমে ফোন দিয়ে বলল আপনি যেতে পারেন কাল এসে কাজটা করে দিলেও চলবে।শবনম চলে যাওয়ার পরে মিনহাজ মনে মনে দোয়া করতে থাকে এবারও যাতে ছেলে পক্ষ শর্তে রাজি না হয়।
.
পরদিন সকালে ফাইলগুলো নিয়ে মিনহাজের রুমের দিকে যাচ্ছে শবনম।
.
শবনম:-আসতে পারি?
.
মিনহাজ:-জ্বী, আসুন।
.
ফাইলগুলো টেবিলের উপর রেখেই সে চলে যাচ্ছিল।শবনমের চেহারা দেখে বোঝা যাচ্ছিলো যে,ছেলে পক্ষ এবার ও শর্তে রাজি হয়নি।
.
মিনহাজ:-কাল কি আসছিল আপনাকে দেখতে?
.
শবনম- জ্বী ।
.
মিনহাজ-বিয়ে কি ঠিক হয়েছে ?
.
শবনন- না , আমার একটা শর্ত ছিল তারা তা মানতে পারবে না তাই এবারের বিয়েটাও ঠিক হয়নি।
.
মিনহাজ- আপনার শর্তটা কি জানতে পারি?
.
শবনম-আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার মা আমার ছোট ভাইটিকে জন্ম দেয়ার সময় মারা যান। আমার বাবা আরেকটা বিয়ে করেন সেই সৎ মায়ের ও একটা ছেলে আছে তাই সে আমার ভাইকে সহ্য করতে পারে না । আমার বিয়ের পরে আমি চাচ্ছি আমার ভাই আমার সাথে থাকবে কিন্তু কোন ছেলে পক্ষের পরিবার আমার এ শর্তে রাজি হতে পারে না তাই আমিও তাদের বলে দেই যদি আমার ভাই আমার সাথে থাকতে পারে তাহলে আমি বিয়েতে রাজি আছি, অন্যথায় এই বিয়ে হবে না।
.
- আপনার এই শর্তে আমি যদি রাজি থাকি আমাকে বিয়ে করবেন? মাথা নিচু করে সাহস করে এবার বলেই ফেলল মিনহাজ।
.
শবনম- মানে? আপনি রাজি হলে হবে নাতো আমাকেও রাজি হতে হবে। এই কথা বলে সে রুম থেকে বেড়িয়ে গেল।
.
পরপর দুই দিন শবনম অফিসে আসল না। মিনহাজের মনে একটা অপরাধ বোধ কাজ করছিলো। এভাবে শবনম কে বিয়ের কথাটা বলা ঠিক হয়নি । তৃতীয় দিনে শবনম অফিসে আসল বোঝা যাচ্ছে না সে কি মিনহাজের উপর রেগে আছে কিনা ? বার বার মনিটরের দিকে তাকিয়ে সেটা বঝার চেস্টা করছে।অফিস ছুটির কিছুক্ষন আগে হুট করে মিনহাজের রুমে ঢুকে পরল তার হাতে একটা কাগজ।
.
মিনহাজ- কি এটা?
.
শবনম-আমার রেসিগনেশন লেটার।আমি জব টা ছেড়ে দিচ্ছি।
.
মিনহাজ-আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন সে জন্য স্যরি । আপনাকে জব ছাড়তে হবে না।
.
- বিয়ের পরে আমি জব ছেড়ে দিব এটাই ছিল আমার দ্বিতীয় শর্ত।আমাকে তো আপনার সংসার সামলাতে হবে ,তাই না? এই কথা বলে শবনম হেসে দিল।
.
মিনহাজ- ঠিক আছে রেসিগনেশন লেটার এক্সেপটেড ।
******সমাপ্ত*****
লেখকঃ ইমন সাহা
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϰāĻŦিāĻŦাāϰ, ā§Š āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
772
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧍:⧍ā§Ģ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ