এক ছেলে হাত ধরে বলেছিল- প্রীতি তোমার হাতগুলি শক্ত, হাত ধরলে মনে হয় ইট অথবা পাথর ধরেছি! আমি হেসেছিলাম এবং বলেছিলাম- ভাস্কর রদ্যা অথবা মাইকেল অ্যাঞ্জেলোর হাতও আমার মতই শক্ত ছিল নিশ্চয়ই? পাথর খুঁড়ে মানুষ বানাতে গেলে নিজেকে পাথরের চেয়েও শক্ত হতে হয়!
আমি এককালে হীল জুতো পরতে খুব ভালবাসতাম। লম্বা লম্বা পা গুলি আরও লম্বা দেখাবে সেজন্য। কিন্তু যেদিন জার্মেইন গ্রিয়ারের ফিমেল ইউনাক থেকে জানলাম, ধর্ষণের জন্য যখন একটা মেয়েকে এটাক করা হয় তখন প্রথম সুযোগেই সে পালানোর চেষ্টা করে, সে যাতে পালাতে না পারে সেজন্যই এই হীল জুতো তৈরি হয়েছিল- সেদিন থেকে হীল পরা ছেড়ে দিয়েছি।
আমার ছেলেবন্ধুরা জানে, আমার পকেটে একটা এন্টিকাটার জাতীয় সুন্দর ছুরি থাকে। এই ছুরির ফলা চকচকে এবং মসৃণ। কোনোদিন এই ছুরি কারোর ওপর ব্যবহার করতে হয়নি, কিন্তু কখনো যে করতে হবেনা- সেটা কোথাও লেখা নেই। আমার নিরাপত্তার প্রয়োজনে সেটা ব্যবহার করতেই পারি। যে হারে ধর্ষণ বাড়ছে আর বিচার হচ্ছেনা- সেহেতু এখন থেকে পিপার স্প্রে নামের গোলমরিচের ঝাঁঝওয়ালা স্প্রেও থাকবে। ধর্ষণ করতে এলে না মেরে মরছিনা!
আমি বলছিনা তুমি সাজতে ইচ্ছে হলে হীলজুতো পরবেনা, কোনো ছেলেকে ভালবাসবে না অথবা অবিশ্বাস করবে। কেবল বলছি- তোমার মাথায় সবসময় প্রথমেই থাকুক: সেফটি ফার্স্ট!
যে দেশে তোমাকে বাসে গ্যাং রেপ করার পরেও খায়েশ না মিটলে ঘাড় মটকে মাথা থেতলে ফেলে দেওয়া হবে, তুমি শ্রমিক হিসেবে গার্মেন্টসে থেকে ফেরার পথে ধর্ষিত হলেও সেই আসামী একদিন ঠিকই জামিনে মুক্তি পেয়ে যাবে, সেইদেশে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে!
কান্নাকাটি করে লাভ নাই। তুমি রেপড হলেও একদল লোক তোমার পোশাক, তোমার আচরণ, তোমার কাজ নিয়ে তামাশা করবে, হাসবে, সুযোগে আবার গায়ে হাত দেবে। তুমি না পারবে কইতে, না পারবে সইতে। তাই বলি- কারাতে শেখো, তায়কোয়ান্দো শেখো, এই মাসে নেইলপালিশ না কিনে পিপার স্প্রে কেনো। কারণ নিজের নিরাপত্তা এখন নিজের হাতে। সোজা কথায়- হয় মারো, নইলে মরো!
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ