<3 <3 <3 ঈদ স্পেশাল <3 <3 <3
******************************************
.
:'( যদি অাবার ফিরে ফেতাম তোমাকে :'(
.
:'( আজ আবার লিখব ভেবেই ভাঙ্গা কলমটি হাতে নিয়েছি ৷ কোন কবিতা নয় কোন কাব্য নয় বাস্তবতার এক চরম কাল্পণিক সত্যকে ফুটিয়ে তুলতে চাই ৷ নিজের মনের ও সেই সব নির্যাতিত নিপীড়িত
মনের পক্ষ থেকে যারা নীরবে সয়ে যায় সকল অত্যাচার ৷ অশ্রুর ফোটাতে মিশ্রিত থাকে যাদের ব্যাথা বেদনা,যাদের কষ্টগুলো ভাষায় পরিণত হয়না নীরবতার চাদরে ঢেকে রাখে হ্নদয় কোটরে ৷
.
:'( শুরুতে পরিচয় পর্বটা সেরে নি ৷ অামি জাহিদ ৷ মা বাবার অাদরের মেজ ছেলে ৷ BBS পড়ার পাশাপাশি ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে ভালো বেতনে ম্যনাজারের কাজ চাকরি করি ৷ অার স্বভাব টা না হয় নাই বললাম ৷ কলেজের ছাত্র বুঝে নেন স্বভাবটা কেমন হওয়ার কথা ৷ অার বাকিটা ইতিহাস ৷
.
:'( অামি বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ৷ পারিবারিক সমস্যার কারণে , মানে অামার তিন ভাই কোন বোন নাই ৷ সংসারের সকল কাজকর্ম মাকে করতে হয় ৷ বলতে পারেন মা ছাড়া অামাদের ছোট্ট সংসার টা অচল ৷ হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ে ৷ একদিকে সংসারে কাজ কর্ম অপরদিকে মায়ের দেখাশুনা কোনোটাই ঠিকমত হচ্ছে না ৷ অমনিতে মা জিদ করে বসলো অামাকে বিয়ে করতে হবে ৷ অামি পরিস্তিতির বাস্তবতার প্রেক্ষপট বুঝে অবশেষে সিদ্ধান্ত দিয়ে দিলাম বিয়ের পিড়িতে বসার ৷
.
:'( অনেক বাছাইয়ের পর পরিবারিকভাবেই মিম এর সাথে আমার বিয়েটা হয়েছিল ৷ মিম এর সম্বন্দে বলতে গেলে কলমের কালি অার খাতার পৃষ্টা দুটাই শেষ হয়ে যাবে ৷ তারপরেও মিম এর গুণাবলী লিখে শেষ করা যাবে না ৷ মিম মাদ্রাসার ছাত্রী অালিম পাশ করেছে ৷ অাপরদিকে কোরঅান হেফজও করেছে ৷ সবসময় পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ ও বাদ দেয় না ৷ প্রতিনিয়ত কোরঅান তেলাওয়াত তো অাছেই ৷ পর্দার সহিত চলা ফেরা করে বিশেষ গুরুত্ব দেয়া পর্দা বিষয়টার উপর ৷ সংসারের সকল কাজকর্মর পাশাপাশি মা-বাবার খেদমতের কোনোদিন খেলাপ হয় নি ৷ বলতে গেলে সম্পূর্ণ ইসলাম মোতাবেক জীবন পালন করে ৷ অার সৌন্দয্য ঠিক যেন হুরের মত ৷
.
:'( মাঝে মাঝে চিন্তা করতাম কি এমন ভালো কাজ করেছি যার জন্য অামি এমন বিবি পেলাম ৷ অামি কি তার যোগ্য ছিলাম ? তবে কথায় অাছে না হেদায়ত সবার কপালে জুটে না ৷ অাবার যার তার কপালে সহেও না ৷ কথাটা অামার বেলায় ব্যাতিত্রুম হয় নি ৷ অামি হেদায়ত পেয়েছিলাম কিন্তু তার মর্ম বুঝি নি ৷
.
:'( প্রথম দেখাতেই মিম এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল তাই বিয়েতে আমি অমত পোষণ করিনি ৷ বিয়ের পর ভালই চলছিল আমাদের জীবন ৷ মিম পাঁচ ওয়াক্ত নামায রোযা বাদেও প্রতিনিয়ত তাহাজ্জুদের পাশাপাশি অন্যান্য নফল আমলও আদায় করতো ৷ অার কোরঅান তেলাওয়াত অাছেই ৷ বিয়ের পর থেকেই প্রতিওয়াক্ত আযানের সময় মিম আমাকে মসজিদে যাওয়ার জন্য পিড়াপিড়ি করতো ৷ অার রোজ রাতে অামাকে জোড় করে এক পারা কোরঅান তেলাওয়াত শুনাত ৷ ও বলতো কোরাঅান তেলাওয়াত শুনলেও নাকি অনেক সওয়াব পাওয়া যায় ৷ কখনও ক্লান্তির কখনও অসুস্থতার বা কখনও রাগের মাধ্যেমে মসজিদে যাওয়ার বিষয়টাকে পাশ কাটিয়ে যেতাম ৷ আমার খোদা বিমূখতা ওকে অনেক কষ্ট দিত যা আমি কখনও বুঝতে পারিনি বা বুঝার চেষ্টা করিনি ৷ আমি যখন মসজিদে যাওয়ার ব্যাপারে রেগে যেতাম ও কাঁদো কাঁদো স্বরে বলত আমি যখন থাকবোনা তখন ঠিকই বুঝবে আমি কেন মসজিদে
যাওয়ার জন্য জোড় করি ৷ অার কেনই বা কোরাঅান তেলাওয়াত শুনার জন্য ৷
.
:'( ওর প্রত্যেকটা কথাকেই আমি কখনো রেগে বা কখনো হেসে উড়িয়ে দিতাম ৷ প্রায় রাতেই ঘুম ভেঙ্গে ওকে পাশে পেতামনা ৷ সন্ধান করলেই ওকে পাওয়া যেত নামাযরত অবস্থায় অথবা মোনাজাতে ক্রন্দনরত অবস্থায় ৷ ওর কোনকিছুই তখন আমার মনকে শীতল করেনি কারণ আমি দুনিয়াবি খায়েসাতে মত্ত ছিলাম ৷ আমার মোটেও তখন উপলব্ধি হয়নি যে এমন উত্তম বিবি সকলের ভাগ্যে জোটেনা ৷
.
:'( দিন দিন মিম যেভাবে আমলে ডুবে যাচ্ছিল অপরদিকে আমি দুনিযার লোভ লালসায় অন্ধ হযে
গিয়েছিলাম ৷ আমার কাছে ওর সবকিছুকেই বাড়াবাড়ি মনে হতে লাগল ৷ ওকে ওর কাজগুলোকে
বিরক্তিকর মনে হতে শুরু করেছিল ৷ সেই দিনটি ছিল বুধবার কলেজের লেকচার অাফিসের হিসাব নিকাস অনেক জ্যাম জট ও গরম আবহাওয়ার কারনে অনেক ক্লান্তি ও বিরক্তি নিয়ে রুমে ঢুকলাম মিম সালাম দিয়ে অফিস ব্যাগটা যথাস্থানে রেখে আমাকে বলল ফ্রেস হয়ে মসজিদে গিয়ে আসরের সালাতটা আদায় করে আসলে ওনেক ভালো লাগবে তোমার ৷ ওর উত্তম কথাটি তখন নিম পাতার চেয়েও বেশী তিক্ত লেগেছিল আমার কাছে ৷ সমস্ত রাগ বিরক্তি নিয়ে হাম পরলাম ওর উপর এবং টুকটাক কথা কাটাকাটির এক পর্যায়ে আমি সজোড়ে একটি থাপ্পড় মেরে বসলাম ৷ আমি নিজের ভুল বুঝে উঠার আগেই আমার মিম মৃদু চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ৷ আমি তখন খুব ঘামছিলাম কথা বলতে ও নড়তে
পারছিলাম না ৷ শুধু অসাড় হয়ে দাড়িয়ে ছিলাম ৷
.
:'( যতক্ষনে নিজেকে সামলে নিয়েছি আমার মিম ততক্ষনে হসপিটালের ইমার্জেন্সি রুমে শেষ নিঃশ্বাস ত্যাগের প্রতীক্ষা করছিল ৷ সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর সেদিন প্রথম জানতে পারলাম অনেক আগের থেকেই মিম ব্রেইন টিউমারে আক্রান্ত ছিল ৷ অামার থাপ্পর দেওয়ার কারণে ব্রেইন ষ্টোক করেছে ৷ আমার অবহেলা কখনও মিম এর অসুস্থতাকে বুঝতে
চায়নি ৷ সেদিন কত জায়গায় পাগলের মত ছুটে বেরিয়েছি কত ডাক্টারের হাতে পায়ে ধরেছি ৷ কত বারইনা মহান রবের সামনে মাথা ঝুকিয়ে ছিলাম ৷ কিন্তু আমি যে আমার ভুল বুঝতে বড্ড দেরী করে
ফেলেছিলাম ৷ ইমার্জেন্সি রুমের বাহিরে থেকে মিমকে
দেখেছিলাম ৷ ওর নির্বাক চাহনি যেন একথাই বলেছিল তুমি পাঁচ ওয়াক্ত নামায জামাতে আদায় করো ৷ অার যখনি সময় পাবে কোরঅান তেলাওয়াত করবে ৷
.
:'( সেদিন মিম রাত বারো টার সময় আমাকে একা করে চলে যায় না ফেরার দেশে ৷ যেখান থেকে লক্ষ কোটি চেষ্টা করেও তাকে অার ফিরে পাবো না ৷ সাথে আরও বুঝিয়ে দিয়ে যায় ও আমার জন্য কতটা হেদায়ত পূর্ণ ও জরুরী ছিল ৷
.
:'( মিম চলে যাওয়ার হতে অাজ পয়র্ন্ত প্রায় ছয় বছর
চলছে ৷ আজ অবদি এক ওয়াক্ত নামাযেরও জামাত ছুটেনি ৷ অার যখনি সময় পাই কোরঅান তেলাওয়াত করি ৷ আজও ফজরে অাযানের সময় আমার কানে বাজে মিম এর ডাক এই জাহিদ উঠ ফজরের আযান দিচ্ছে ৷ দেখ মুয়াজ্জিন বলছে আসসালাতু খাইরুম
মিনান নাউম (ঘুম হতে নামায উত্তম) ৷ এতদিন পরও মাঝরাতে ঘুম ভেঙ্গে আমার দুচোখ নামাযে দন্ডায়মান বা মোনাজাতে ক্রন্দনরত মিমকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠে ৷
.
:'( কিন্তু আমার যে আর সেই সৌভাগ্য নেই ৷ শত নয় হাজার নয় লক্ষ কোটি বার চেষ্টা করলেও আমি আর আমার মিমকে ফিরে পাবো না ৷ মহান রবের কাছে সর্বদা একটাই প্রার্থনা করি তিনি যেন আমাকে ক্ষমা করেন এবং জান্নাতে মিম এর স্বামী হিসেবে কবুল করে নেন ৷ অবশেষে সকলের কাছে আমার অনুরোধ সময় থাকতে প্রিয়জনের মূল্যায়ন করতে শিখুন ৷ আর কাউকে যেন আমার মত আফসোসের বোঝা বইতে না হয় ৷ আর নিশ্চয়ই মহান রবের পথই হচ্ছে সরল সঠিক পথ ৷ অাল্লাহ অামাদের সকল কে কবুল করুক ৷ অামিন ৷ সুম্মা অামিন ৷ :'( :'( :'(
.
<3 লেখনীর শেষ প্রান্তে
~~~MD EMON ( ছদ্মবেশী লেখক ) <3
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
737
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧝:ā§Ģā§Ē PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ