āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

732

গল্পের নামঃ নিষ্ঠুরতা
.
> তুমি আজ এত নিষ্ঠুর হলে কিভাবে?
(নিধি)
- বাস্তবতা আমাকে নিষ্ঠুর হতে
শিখিয়েছে। (আবিদ)
> এই কথা আগে মনে ছিল না?
- সাময়িকভাবে আমি আবেগপ্রবণ হয়ে
গেছিলাম।
> কিন্তু এখন আমার কি হবে?
- তোমার আবার কি হবে? অন্য
কাউকে
খুঁজে নিও। কিংবা তোমার বাবার পছন্দ
করা ছেলেকে বিয়ে করে নিও।
> আমি তো এটা পারব না। আমি
তোমাকে
ছাড়া বাঁচব না।
- দুনিয়াটা নিষ্ঠুর। এখানে কেউই
কারো
আপন নয়। সবকিছু সাময়িক।
.
> আজ এতো কঠিন কথা বলছো কেন?
- বললাম না বাস্তবতা আমাকে সব
শিখিয়েছে।
> এখন তো এই কথা বলবেই। যখন
আমার পিছু
ঘুরঘুর করতে। তখন তো পাত্তা
দিতাম না।
তাই ঘুরঘুর করতে। এখন মন পেয়ে গেছ
তাই
কষ্ট দেয়া শুরু করেছ। (কাঁদো স্বরে)
- (চুপ)
> এখন চুপ করে আছ কেন? শুরুতে
যখন
বলেছিলাম সবকিছু ভেবে নাও। যাতে
ভবিষ্যতে কষ্ট পেতে না হয়। তখন
তো
প্রমিজ করেছিলে কখনো কষ্ট দিবে।
আগলে
রাখবে। আরো কত কি! এখন কোথায়
তোমার
সেই প্রমিজ? (কাঁদো স্বরে)
- তখন আবেগে ছিলাম।
.
> এখন বিবেক জাগ্রত হয়েছে তাই
না?
- হ্যাঁ
> আজ যদি তুমি আমায় ছেড়ে চলে
যাও।
তবে আমিই নিজেকে শেষ করে দিব।
- সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে।
> আমি এতকিছু বুঝি না। আমি
তোমাকে
চাই।
- স্যরি আমার পক্ষে তা সম্ভব না।
ক্ষমা
করে দিও। যদি পার ক্ষমা করিও।
.
আবিদ চলে গেল। নিধি মোবাইল হাতে
নিয়ে বসে আছে। এতক্ষণ তারা চ্যাটিং
করছিল। পাশাপাশি বসে থাকার পরও
তারা চ্যাটিং করছিল। কারণ মেয়েটা
বোবা। তবে আবিদ কখনোই নিধিকে এই
কষ্টটা অনুভব করতে দেইনি।
সবসময়ই হাসি
খুশি রেখেছে। নিধি কখনোই আবিদের
চোখে নিজের জন্য করুণা দেখেনি।
দেখেছে ভালবাসা। কিন্তু আজ আবিদ
নিধিকে ছেড়ে চলে গেল। নিধি
অপেক্ষায়
আছে আবিদের ফিরে আসার। নিধির
ভালবাসার বিশ্বাস আবিদ ফিরে
আসবেই।
.
সত্য হবে কিনা তা জানা নেই। তবে যে
আশায় বাঁচার ইচ্ছা জাগিয়ে রাখে সেই
আশা করতে কোনো অসুবিধা নেই।
করুক
অপেক্ষা নিধি তার ভালবাসার জন্য।
হয়তো ফিরে আসবে। নয়তো ………
জানা
নেই।
.
লিখাঃ নিশি চৌধুরী (রাত্রির আম্মু)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ