"প্রবাসীর ঈদ"
.
"সায়েম'ভাই ঈদের নামাজ পড়ে সবার সাথে কোলাকুলি করে মসজিদ থেকে নিজের বাসায় যাইতেছে।ঈদের দিন সকালে কাজ না থাকলেও বিকেলে কিন্তু ঠিকে কাজে যেতে হবে। সকাল থেকে বিকেলবেলায় পর্যন্ত সে আরামে ঘুমামে এমনটাই চিন্তা করে বাসায় যাইতেছে সায়েম'ভাই।বাসায় যাওয়ার সময় খেজুরগাছ তলে নতুন একটা ছেলে ঈদেরদিন হাউমাউ করে কান্না করতেছে। সায়েম'ভাই বাংলাদেশি ছেলেটাও বাংলাদেশি এ জন্য সে কান্নার করতে দেখে তাড়াতাড়ি তার দিকে এগিয়ে গেলো।যে কান্না করতেছে তার বয়স ২০থেকে ২২ এমনটাই হবে।
.
__ভাই ভাই কি হয়েছে তোমার (সায়েম'ভাই)
__কিছু না বড়ভাই।
__তোমার নাম কি?
__রানা,
__তো ভাই তুমি ঈদের দিনে কেন কান্না করতেছো ভাইয়াকে বলো।
__আমার মায়ের সাথে মোবাইলে কথা বলছি তাই।
__তুমি কতদিন হয়েছে প্রবাসে আসছো।
__মাত্র ২ মাস।
__ মা তোমাকে কি বলছে?
→ছেলেটা সায়েম'ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে আরো জোরে কান্না শুরু করে দিলো।কান্না করতে করতে বলে-
__ভাইয়া আমার মা জিজ্ঞেস করছে- বাজান গরু জবাই দিয়েছো নাকি সবাই মিলে, গরুর গোস্ত রান্না করে খাইছো নাকি।
__তুমি কি বলছো?
__আমি বলছি খাইছি যদি বলতাম খাইয় নাই, আমার মা কান্না করতো যা আমার সহ্য হবে না।ভাইয়া যে টাকা বেতন পেয়েছি সব টাকা বাড়িত দিয়ে দিয়েছি আমি কিভাবে সবার সাথে মিলে গরু জবাই দিবো। আমার দ্বারা'তো তা সম্ভব না।আমি গত ঈদে সবার সাথে ঈদ করেছি।কুরবানির গোস্ত আমার মা নরম নরম করে বানিয়ে সবার আগে পিঠা দিয়ে আমাকে খাওয়ার জন্য দিতেন।আজ সে দিনগুলোর কথা মনে পড়ে গেছে তাই কান্না করি।
__তুমিতো নতুন তাই এখন কান্না করলে চোখে পানি আসে। আর আমার'তো চোখে পানিও আসে না শুধু ভিতরটা জ্বলে ।
__ভাইয়া আপনি কতবছর যাবত আছেন প্রবাসে।
__৮ বছর,আচ্ছা আর কাঁদতে হবে না চলো ভাইয়ার রুমে।ভাইয়া গত কালকে গোস্ত রান্না করছি।
__না ভাইয়া আরেকদিন যাবো।
__আরে এখন চলো।
.
চোখে পানি মুখেহাসি এরা হচ্ছে প্রবাসী।
প্রবাসীদের ঈদের কষ্ট হচ্ছে সবচেয়ে বড় কষ্ট যা কেউ বুঝবে না, আর সে প্রবাসী কাউকে কষ্ট বুঝতে দেয়'ও না।
"সব কষ্ট বুকে রেখে মুচকি হাসি দিয়ে বলে ঈদ মোবারক :-)
মোঃ ইমরান হোসাইন.
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ